দিন দিন চারপাশে ইভ-ইন্সাল্ট আর যৌন হয়রানি এবং এই সংক্রান্ত খুন যেভাবে বাড়ছে তাতে এ অবস্থা কেমন হবে তা চিন্তা করতেও চিন্তা বাড়ে। এখন কোন সুন্দরী মেয়ে বা মহিলা দেখলে খারাপ (লুচ্চো) প্রকৃতির লোকগুলো এমনভাবে তাকিয়ে থাকে যেন দর্শনীয় কিছু (মানুষ নয়) যাচ্ছে। কিন্তু সমস্যার মূলে অনেকেই যায় না।
এ সমস্যার জন্য প্রধানত দায়ী পুরুষেরা (যারা এভাবে মেয়ে বা নারীদের দেখে/ভাবে আর সেই সব পুরুষ অভিভাবক যারা ছেলে মেয়েদের শালীনতার ব্যাপারে শিক্ষা দেয় না বা এ ব্যাপারে খেয়াল রাখেন না। এক পিতাকে দেখেছি যিনি তার মেয়েকে কারিনা, আমিশা প্রভৃতি নায়িকাদের মত পোষাক ঈদ উপলক্ষে কিনে দেয়), তারপরে নারীরা সাথে অন্যান্য পারিপার্শ্বিক উপাদান। ছেলে এবং মেয়েদের মাঝে একটা সৃষ্টিগত আকর্ষণ বিদ্যমান। কিন্তু এটা নিয়ন্ত্রিত হওয়া জরুরী। আর এজন্যই মুসলিমদের কে পোষাকে এবং আচার-আচরণে শালীন হতে বলা হয়েছে। সেক্ষেত্রে পুরুষদের প্রথমে ভদ্র হতে বলা হয়েছে (দৃষ্টিকে নত রাখতে বলা হয়েছে) আর মহিলাদেরকে চাদরের কিছু অংশ দিয়ে বুক ঢেকে (বড় ওড়না জাতীয় কাপড় যা দিয়ে মাথা এবং বুক ভালোভাবে ঢেকে রাখা যায়) রাখতে বলা হয়েছে।
এটা মুসলিমদের জন্য হলেও যে কেউ এই নিয়ম অনুসরন করলে অশালীনতা কমে আসবে। আসলে ইসলাম একটি জীবন বিধান যা সবার জন্য ( জীবনে কিভাবে চলতে হবে তার দিক-নির্দেশনা) এবং ইসলাম কোন ধর্ম নয় (অনেক জ্ঞানী ব্যক্তির মতে)।
সেই সাথে এমন পোষাক পরা অনুচিত যা স্বচ্ছ ধরণের এবং যা পরার ফলে শরীরের গঠন বোঝা যায় ( হোক সে পুরুষ বা নারী, তবে নারীদের এ ব্যাপারে বেশি সতর্ক হওয়া উচিৎ)। পোষাকের এই ব্যাপারগুলো শহর এলাকায় (বেশিরভাগ ক্ষেত্রে) অনেক মেয়েরা মানে না।
পর্ণ ওয়েবসাইট গুলো সরকারকে জরুরী ভিত্তিতে বন্ধ করা উচিৎ। ইউটিউব বন্ধ হয়, কিন্তু পর্ণ ওয়েবসাইটগুলো আজো চালু আছে। সেলুকাস!!!
সর্বোপরি মনের পবিত্রতা অর্জন করাও অপরিহার্য।
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





