বদ্ধ দীপ দ্বারে উন্মুক্ত হাওয়া
নিয়ে আসে আমার গাঁ-য়ের গন্ধ্
প্রচন্ড বেগে ধাক্কা দেয় এসে আমায়
আমি ব্যকুল চিত্তে প্রসারিত করি
আমার জ্ঞানেন্দ্রীয়
এক পলকে এসে হাজির হয় আমার
বাড়ির উঠোন,খেলার মাঠ,স্কুলের বেঞ্চি
আমার নাটাই-ঘুড়ি, আর ডাং-গুলি।
আমি সময়ের বিপরীতে গিয়ে দাড়াই
আমার ন্যংটা সাথীদের বহরে,পদ্ম পুকুরের জলে,
কলার কাদি চুরিতে,মায়ের বকুনির মুখে।
কল্পনায় আতাত করি সেই রঙ্গিন জোৎস্নার সাথে
উপর-দশ খেলার বাল্য শ্লোকে-
“আমার ঘরে কে রে??”
চোখ বুজে আমি শ্বাসের দ্রুততা বাড়াই
আমার ঘরে কেউ নেই
আমি মানুষের ঘরে,ইট পাথরের ঘরে
বাধা পড়ে আছি স্বার্থের শৃঙ্খলে ৳৳৳

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





