ভালবাসা নেই ভেতরে বাহিরে
তবুও একসাথে মিষে থাকা একই বিছানায়
নিরুত্তাপ শরীর থেকে আলো চায় অন্ধকার
বাতাসের শীষে নাই প্রভাবকের প্রভাব
নাই ক্রিয়া বিক্রিয়ার সমীকরন
প্রতিক্রিয়ার ঘরে স্তরীভূত ঘৃনা !
সমাজের লাল চোখে শকুনের চাহনী
এক্কা দোক্কা খেলে যায় অনুভবহীন সময়
একলা দাড়িয়ে থাকা জীবনের নিঃসঙ্গ বারান্দায়
মাঝে মাঝে কেউ কড়া নাড়ে স্মৃতির দরজায়
ভুল করে চলে যাই ভুল ঠিকানায়।
অপেক্ষা শুধু একটি নীল জোৎস্নার
একটি নিরাকার অনুভূতির।
কামনা শুধু একটি মৃত্যুর মৃত্যু
কোন এক কাব্যিক ভঙ্গিমায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




