somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেপ্টেম্বর ১, ২০০৭ ইং; ভাদ্র ১৭, ১৪১৪ বাং; শাবান ১৮, ১৪২৮ হিজরী

০১ লা সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ বুয়েটে গিয়েছিলাম, প্রিয় বুয়েটে। উদ্দেশ্য DSP প্রোজেক্টের অগ্রগতি আরিফ স্যারকে দেখানো + বুয়েট খোলার কতটা কি হল - তা জানা।

প্রথমেই দুঃসংবাদ। ল্যাব + অফিস + টিচার্স কমন রুম সব চষেও স্যারক পাওয়া গেল না। ওনার মুঠোফোন সব সময় বন্ধ পাই। বাসার ল্যান্ডফোনে যোগাযোগ করে জানা গেল স্যার দেশে নেই। ফিরবেন দশ দিন পর। অনেক খেটেখুটে কাজটা এগিয়ে এনেছিলাম, আবার আটকে গেল। কী হবে আর এগিয়ে? বুয়েটও তো আটকে আছে। খোলার কোন হদিস পেলাম না।

মেইন গেট দিয়ে বেরুতে গিয়ে দেখি লোকজনকে ঢুকতে দেয়া হচ্ছে না। ছাত্রদেরতো নয়ই। আমি অবশ্য ব্যাংকের পেছনে চিপা রাস্তা দিয়ে ঢোকার সময় কোন বাধা পাইনি। তবে লাইব্রেরিতে ঢুকতে গিয়ে ছাত্র পরিচয় দেয়ায় আটকে গিয়েছিলাম। সিনিয়র সাকিব ভাইকে দেখলাম। তিনি মনে হয় সাংবাদিক পরিচয় দিয়ে ঢুকেছেন। এক যুগল রিকশা থেকে নেমে ভেতরে ঢোকার জন্য গার্ডের সাথে অনেকক্ষন চাপাচাপি করল, নীরস গার্ড তাদের প্রেমের মর্ম বুঝল না। তাই ইউটার্ন। (শ-কার) আমরা ক্লাস করার চান্স পাই না, আর তারা এসেছে প্রেম করতে। (দুঃখিত, আমিও বোধহয় গার্ডের মত নীরস হয়ে গেছি।)

আরেকজন ভদ্রলোকও গেটের কাছে আটকে গেলেন। তিনি কম্পটোলার অফিসে যাবেন। বারবার বলছেন, "আমি একজন অফিসার"। কিন্তু তার ছোকরা টাইপের ছেহারায় গার্ডের মন গলছে না। অন্যদিকে আমাকে দেখে সসম্মানে গেট খুলে বেরুবার পথ করে দিল। (বুড়োটে চেহারার জন্য কখনো কখনো সুবিধাও পাওয়া যায় )।

গেটের নাটক শেষ করে পা বাড়াই পলাশীর দিকে। সবসময় গমগম করা জায়গাটায় কেমন যেন শুনশান নীরবতা। ফটোকপি দোকানগুলোর মামারা মেশিন বন্ধ করে শূন্য চোখে রাস্তার দিকে তাকিয়ে আছেন, যদি কোন চোথাবাজ ছাত্র চোখে পড়ে। আমাকে দেখেও জাহাঙ্গীর ভাই বা মুনীর মামা ডাকল না। তারা জানে- এই শূন্য মরূদ্যানে আমি বিশেষ কোন চোথার বাণী বয়ে আনতে পারিনি। পলাশীর প্রান্তর আজ যেন মানবতার পরাজয়ের শোকে মূহ্যমান। দ্রুত পা চালিয়ে পরাজিত সৈনিকের মত অনেকটা পালিয়ে এলাম সেখান থেকে।

জানিনা আবার কবে মাথা উচুঁ করে ফিরতে পারব আমাদের প্রিয় বুয়েটে।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৫৪
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

পাতানো নির্বাচনে বিএনপিকে কিভাবে ক্ষমতায় বসানো হল-(১) অথচ দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের পর চাওয়া ছিল একটি সুষ্ঠ নির্বাচন।

লিখেছেন তানভির জুমার, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:২১

১/ ভোটকেন্দ্রের ৪০০ গজের ভিতরে মোবাইল ফোন নিষিদ্ধ। অর্থাৎ মানুষকে ফোন বাসায় রেখে আসতে হবে। কেন্দ্রে প্রিসাইডিং অফিসার পক্ষপাতিত্ব করলে কেউ রেকর্ডও করতে পারবে না। কেন্দ্রে কোন অনিয়ম, জালভোট... ...বাকিটুকু পড়ুন

শের

লিখেছেন এ.টি.এম.মোস্তফা কামাল, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:২৯


তিন শ' তিন
মুমিন তো নই, তবু খোদা টিকিয়ে রেখেছে!
প্রেমিক তো নই, তবু প্রেম বিকিয়ে রেখেছে!

তিন শ' চার

ভীষণ একাকী আমি, অপেক্ষায় কেটে যায় বেলা।
হতাশার মাঝে শুধু, পাশে আছে তার অবহেলা ! ...বাকিটুকু পড়ুন

কলেজ ও ভার্সিটির তরুণরা কেন ধর্মের দিকে ঝুঁকছে? করনীয় পথ নকশাটাই বা কী?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৬


ধর্মের দিকে ঝোঁকার মানচিত্র

অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের কুয়াশায় ঢেকে গেছে কাল
শিক্ষা, কর্ম, সম্পর্ক সবই আজ প্রশ্নবিদ্ধ
কোথায় জীবনের মানে মন দ্বিধাবদ্ধ।

এই দোলাচলে ধর্ম দেয় দৃঢ় পরিচয়
উদ্দেশ্য, শৃঙ্খলা,... ...বাকিটুকু পড়ুন

ইসলাম কি নারী নেতৃত্ব বিরোধী?

লিখেছেন রাশিদুল ইসলাম লাবলু, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৩২



ইসলামে নারী নেতৃত্ব জায়েজ কিনা এ বিষয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। নারী নেতৃত্ব নিয়ে সংশয় মূলক বেশ কিছু পোষ্টও আমার চোখে পড়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো... ...বাকিটুকু পড়ুন

×