somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

যোবায়ের মোমিন
পেশায় চিকিৎসক। জনস্বাস্থ্য নিয়ে পড়াশুনা করছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে।

আপনার রক্তে বেঁচে যাক একটি অসহায় জীবন

২০ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৮:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবেলায় আমাদের গ্রামে একবার "সন্ধানী, খুলনা মেডিকেল কলেজ ইউনিট" কে সেচ্ছায় রক্তদান কর্মসূচী আয়োজন করতে দেখেছিলাম। সাদা পোশাক (তখন জানতাম না এটার নাম Apron) দেখে ভেবেছিলাম এরা বুঝি সব ডাক্তার। তখন গ্রামের মাদরাসাতে পড়তাম, তাই ডাক্তার হবার স্বপ্ন দেখাটা স্বপ্নের চেয়ে অবাস্তব ছিল। মেডিকেল কলেজে ভর্তি হবার পর এনাটমি বিভাগের সাথে "মেডিসিন ক্লাব"-এর অফিস হওয়ায় ভৌগোলিক কারণে প্রথমেই পরিচিত হই এর সাথে। অল্প দিনের মধ্যেই নিজেকে পুরোদস্তুর মেডিসিনিয়ান হিসেবে আবিষ্কার করলাম। দেখলাম এখানে ভাইয়া আপুরা নিজেরা নিয়মিত রক্ত দেয়। নিজে প্রথম রক্ত দিলাম ২২শে জুলাই ২০০৯। প্রথমবার রক্ত দেবার সময় সত্যিই অনেকটা ভয় পেয়েছিলাম। রক্ত দেয়া শেষে দেখলাম এটা কোন ব্যাপারই না, একটুও ব্যথা লাগে না, কেবল মোটা সূচটা দেখে একটু ভয় লাগে। ২য় বার ২২শে ডিসেম্বর ২০০৯, ৩য় বার ২৯শে এপ্রিল ২০১০, তারপর ২৯শে সেপ্টেম্বর ২০১০। আগের ৪ বার মেডিসিন ক্লাবে রক্ত দিলেও গতকাল রক্ত দিয়েছি কোয়ান্টাম ফাউন্ডেশনকে বই মেলায়। প্রত্যেকবার রক্ত দেই আর ভাবতেই ভাল লাগে আমার এই রক্ত দিয়ে বেঁচে যাবে অসহায় একটি জীবন।

আপনারাও যারা রক্ত দেবার যোগ্য তারা প্রতি ৪ মাস পর পর স্বেচ্ছায় রক্ত দান করতে পারেন যেকোন সেচ্ছাসেবী সংগঠনকে অথবা আপনার কোন বন্ধু বা আত্মীয়কে যার রক্তের প্রয়োজন। যে রক্তটা আপনার শরীর থেকে এমনিতেই নষ্ট হয়ে যেত, সেটা দিয়ে আরেকজনের উপকার হলে ক্ষতি কী?

আপনি রক্ত দিতে পারবেন আপনার...
#বয়স ১৮ থেকে ৫৫ বসরের মধ্যে হয়
#ওজন কমপক্ষে ৫০ কেজি (মেয়েদের ক্ষেত্রে ৪৫ কেজি) হয়
#একবসরের মধ্যে বড় কোন অপারেশন না করিয়ে থাকেন বা রক্ত গ্রহন না করে থাকেন
#এক মাসের মধ্যে কোন ভ্যাক্সিন না নিয়ে থাকেন
#এক সপ্তাহের মধ্যে দাত না উঠিয়ে থাকেন
#এক সপ্তাহের মধ্যে কোন Antibiotic গ্রহন না করে থাকেন
#মেয়েদের ক্ষেত্রে, ঋতুস্রাব চলাকালীন সময়ে ও দুগ্ধপোষ্য শিশু থাকলে রক্ত দিতে পারবেন না।

আসুন আমরা সবাই মানবতার সেবায় এগিয়ে আসি। কোন ব্লগার ফরিদপুরে রক্ত দানে ইচ্ছুক হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা ঢাকায় থাকেন তারা রেটিনা ব্লাড ডোনার ক্লাব সহ সন্ধানী, ঢাকা মেডিকেল কলেজ ইউনিট বা অন্য যে কোন সেচ্ছাসেবী সংগঠনকে। পরিশেষে এই কামনা, রক্তের বন্ধনে মুছে যাক জীবনের ধূসর ক্লান্তি...
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মায়াময় স্মৃতি, পবিত্র হজ্জ্ব- ২০২৫….(৯)

লিখেছেন খায়রুল আহসান, ২১ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৬

অষ্টম পর্বের লিঙ্কঃ পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

১০ই জিলহজ্জ্ব তারিখে (০৬ জুন ২০২৫) সূর্যোদয়ের আগেই আমরা মুযদালিফা থেকে রওনা হয়ে সকাল সকাল ‘বড় জামারাত’ বা জামারাত আল... ...বাকিটুকু পড়ুন

অনুদিত, অনূদিত এবং অনুবাদিত, কোনটার কী অর্থ?

লিখেছেন নতুন নকিব, ২১ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৪

অনুদিত, অনূদিত এবং অনুবাদিত, কোনটার কী অর্থ?

অন্তর্জাল থেকে সংগৃহিত।

প্রথমেই বলা দরকার, "অনূদিত" শব্দটি সাধারণত সঠিক এবং প্রমিত বানান হিসেবে ব্যবহৃত হয় যখন অর্থ "অনুবাদ করা হয়েছে এমন" বা "ভাষান্তরিত"... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শেকল ভাঙার গান

লিখেছেন ইসিয়াক, ২১ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০২

রক্ত-আগুনে প্রতিবাদ চলুক,
বিক্ষোভের অনলে সারাদেশ জ্বলুক ।
শেষ থেকে শুরু হোক না আবার,
নতুন করে তো কিছু নেই হারাবার!

পুনরায় বিনাশিব তিমির রাত
আঁধার কেটে জাগবে প্রভাত।

দিকে দিকে সংগঠিত হও... ...বাকিটুকু পড়ুন

এসি ছাড়াই ঘর থাকবে বরফ শীতল: মেনে চলুন বিশেষজ্ঞদের বিশেষ টিপস

লিখেছেন শিমুল মামুন, ২১ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬


তীব্র তাপপ্রবাহে (Heatwave) জনজীবন যখন বিপর্যস্ত, তখন ঘর ঠান্ডা রাখাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে ঘর শীতল রাখতে যে সবসময় এসির (Air Conditioner) প্রয়োজন হবে, তা নয়। বিশেষজ্ঞরা কিছু... ...বাকিটুকু পড়ুন

Diplomacy is not tourism

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে এপ্রিল, ২০২৬ রাত ১:৫৯


আফ্রিকার পশ্চিম প্রান্তে আটলান্টিকের তীরে সেনেগালের রাজধানী ডাকার। এপ্রিলের শেষে সেখানে বসেছে 'Dakar International Forum on Peace and Security in Africa'-এর দশম আসর। নামটা দীর্ঘ হলেও এবারের হাওয়া বেশ... ...বাকিটুকু পড়ুন

×