somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সময় আর এলোনা!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে আমি লিখতে চাইছিলাম না! শরীরটা একটু খারাপ, বিকেলে বৃষ্টিতে ভিজে একটু অস্বস্থি লাগছে।অপরপক্ষে সময়ও তেমন হাতে নেই। বুঝেন ই তো বিদেশ বাড়ীর ব্যাপার-স্যাপার, ১২ ঘন্টা কাজ করে ঘরে আসি বড়ই ক্লান্তি নিয়ে, তার উপর আবার বৃষ্টিবিলাস। আগে অবশ্য হিন্দী ছায়াছবি ১টা দেখা হয়ে যেত এই সময়ের মধ্যেই!!! দেখতাম,নিজে নিজে হাসতাম,মিথ্যে বলবোনা একটু আদটু মানসিক প্রশান্তি ও পেতাম।



কিন্তু হঠাৎ মনে একটা চিন্তার উদয় হলো, আমার পূরনো লেখালেখীর বদ-অভ্যাসটা(বাবা বলতেন) যদি আবার শুরু করা যায়, তবে মন্দ কিসে? আপনাদের একটু বিনোদনও মিলল আর আমার মিলল চরম মানসিক প্রশান্তি!!!



আসল কথা বলে ফেলি এবার,এমনিতেই আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট হয়ে গেছে ইতোমধ্যে।আজ বিকেলে আমাদের মালিকের মা শহীদ কে ডেকে কি যেন বলছিলেন দেখলাম।আমি জিঙ্ঞাসা করলাম, কি হয়েছে?
জবাবে, ক্ষোভের ভাবে বলল, সময়ের কাজ সময়ে করতে বলেছে। আরে এটা তো ভালো কথাই বলেছে, এতে ক্ষোব্ধ হওয়ার তো কিছু দেখিনা!!!



তুই কি কিছু দেখিস, না শুনিস?শহীদ আমাকে বলল।আর আমি বললাম, এখানে দেখার কি আছে বলতো শুনি?



শুন তাহলে,আমরা বিদেশে বা অন্যের দেশে বা প্রবাসে যাই বলিস, এখানে পড়ে আছি কাদের জন্যে? আমাদের পরিবারবর্গ, ব্ন্ধু,আত্মীয় এবং সর্বোপরি দেশের জন্য,তাইতো? আমরা পরের দেশের কামলা বা শ্রমিক কখন মনে আনন্দ নিয়ে কাজ করতে পারে? যখন সুখে-দূঃখে,বিপদে-আপদে আমরা ঐ মানুষগুলোর পাশে থাকতে পারি যাদের কারণে আমরা পরবাসী হয়েছি।তাই না?



অথচ,আমাকে দেখ,আমার পরিবারের দূঃখের সময়।সেবার আমার মা মারা গেলেন!!! আমার মনটা ছটফট করছিল দেশে যাওয়ার জন্য। কিন্তু পারিনি!!! কারণ একটাই, সময় আসেনি !!!


এরপর,আমার সবচেয়ে আদরের ছোট বোন, যাকে আমি সারাটা জীবন মায়ার পুতুলের মতো করে বুকে আগলে রেখেছিলাম তাকে বিয়ে দিলাম,এবারও আমার যাওয়া হলোনা দেশে।


সবশেষ, এইতো সেদিন বড় ভাইয়ের বিয়ে হয়েগেল,আর আমি মালয়েশিয়ায় কামলা খাটছি। অথচ, কতজনার বউরে যে ভাবী ভাবী করতে করতে কত আয়োজনে কত সম্ভাষণে আর কত অভ্যর্থনায় বরণ করে নিয়েছি তা বর্ণনাতীত।এখনও আমি আমার নিজের ভাবীকে মুখমূখি দাড়িয়ে ভাবী ডাকটা দেওয়ার সুযোগ পাইনি !!! আদৌ পাবো কি না তা ও বলতে পারি না !!! কারণ একটাই আফসোস! আমার সেই সময়ই আসেনি। যে আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্মরণীয় কাজগুলো যথাসময়ে করতে পারিনি তাকে যদি কেউ "সময়ের কাজ সময়ে করতে হয়" বলে নছিহত দেয় তাহলে ক্ষোব্ধ না হয়ে কি কোন উপায় আছে ? তুই ই বল?


আসলে,"সময়ের কাজ সময়ে করো" এই কথাটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়।

সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাশিয়ার পারমাণবিক যুদ্ধ

লিখেছেন ডাঃ আকন্দ, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৭

রাশিয়া এবং ইউরোপের মধ্যে পারমাণবিক যুদ্ধের আশংকা করা হচ্ছে। এই যুদ্ধ হলে, তা হবে পাগলামি। ইউরোপকেই এই মরণ মরণ খেলা বন্ধ করতে হবে। ইউরোপকে অনেক ছাড় দিয়ে এ যুদ্ধ বন্ধ... ...বাকিটুকু পড়ুন

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

×