আমার এই অব্যক্ত জ্বালা যন্ত্রণা তোমায় যদি দুদন্ড শান্তি দেয়, তবে আমি জ্বলে জ্বলে তোমার প্রশান্তির অঙ্গার হই।
আমার দুঃখ-কষ্ট যদি তোমায় সুখী করে, তবে আমি দুঃখ-কষ্টের মাঝে নিজেকে বিলীন করে তোমার সুখের শৃংগার হই।
আমার অজ্ঞতা, মূর্খতা যদি তোমায় জ্ঞানী করে, তবে আমি অজ্ঞতা আর মূর্খতা নিয়ে তোমার গ্রন্থ হই।
আমার অবজ্ঞা অবহেলায় যদি তোমায় নামী দামী করে, তবে নিজেকে তুচ্ছাতিতুচ্ছ করে তোমার মূল্য হই।
আমার অপমান অসম্মানে যদি তোমার গৌরব ও মান বাড়ে, তবে নিজেকে অপমানিত করে তোমার সম্মান হই।
আমার মরনে যদি তোমার বাঁধা দুর হয়, তবে নিজেকে নিঃশেষ করে তোমার জীবন হই।
যদি......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


