পুরা বাংলাদেশ আমার,
আমি বাংলাদেশের।
আমি জন্মেছি চট্টগ্রামে,
নোয়াখালী আমার
বরিশাল আমার
ঢাকা আমার,
সিলেট আমার
নেত্রকোনা আমার
পার্বত্যভূমি আমার
টেকনাফ হতে তেতুলিয়া আমার,
আমি পুরা বাংলাদেশের।
যারা নিজেকে আঞ্চলিকতার পরিচয় দিয়ে শুধুই নিজের অঞ্চল নিয়ে বসে আছে, গর্ব করে অহংকার করে তারা প্রচন্ড সংকির্ণমনা, নির্বোধ।
আঞ্চলিকতা দেশপ্রেমের বাধাস্বরূপ, ইহা একটি ক্ষত একটি পঁচন একটি রোগ।
দেশের স্বার্থে নিজের স্বার্থে আঞ্চলিকতার ঊর্ধে উঠে দেশকে ভালবাসতে হবে, দেশের জন্য কাজ করতে হবে - তবেই আমরা এগিয়ে যাব।
নাহয়
আর দশটি অপকর্ম আর ষড়যন্ত্রের মতো এই বিভেদ ও বিভাজন আমাদেরকে কখনই সৌহার্দ ও ভাতৃত্বমূলক পরিবেশে উন্নতি আর অগ্রগতির পথে এগুতে দিবেনা।
যদি সত্যিই দেশকে ভালবাসেন
তাহলে
পুরা দেশকেই ভালবাসুন।
আঞ্চলিকতাকে না বলুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


