আমার যত প্রেম একম কিস্তি 
০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভাইয়ার মত রাজকপালে ছিলাম না। আমার ছিল শাহেনশাহী কপাল।জন্মটা হাস্পাতালে হয়নি। সেদিন রাতে ছিল অবিশ্রান্ত বরিষণ। আব্বা ডাক্তার নিয়ে এলেন। কলারোয়ার মত মফসস্লে তেতলা বাড়ীতে জন্ম হয় আমার। এসব অবশ্যি আম্মার মুখে শোনা কথা! জন্মের সময়ে নার্সকে চোখ মেরে প্রেমের শুভ উদব্ধোন করতে না পারাটা আমার আজীবনের ব্যর্থতা হয়ে থাকবে। এইবার বর্ণনে যাই।
প্রথম প্রেম(?)...(আমি পড়িনাই আমার উপরে পড়ছিল)
তখন কিলাছ নার্সারিতে পড়ি। কি বিশ্বাস হয়না? সত্যি! আমার মনে হয়েছিল অই মাইয়া আমারে পছন্দ করে। মিনি-ম্যাজিস্ট্রেটের(আন্টির নাম মিনি, পেশায় ম্যাজিস্ট্রেট) মেয়ের চেহারাটা কিউট ছিল। কিন্ত আমি বোধহয় তখন পুরোদস্তুর মেল ছভিনিস্ট ছিলুম। ভাইয়াআআআআআআআআআআআআআ বলে হাতটা ধরে টানাটানি করলে আমি ছাড়িয়ে নিতুম। দূর হ টাইপ চতুষ্পদ জন্তু তাড়ানোর উক্তি করতাম। মনে পড়ে তখন ভাবতাম মেয়েরা হাত ধরে টানলে বুঝি মান সম্মান আর থাকেনা। তয় তখন বুঝিনি কি হারাচ্ছি।
আমার নিতান্ত অবহেলায় বেচারী ছাড়ান দিল। ওরা খুলনা ছেড়ে চলে যাওয়ার আগে আমাকে খুব সুন্দর রঙ পেন্সিল গিফট দিয়া গেছিল। অনেকদিন পর… কিলাছ ৮ এ থাকতে দেখেছিলাম তাকে। একই ট্রেন এ করে যশোর যাচ্ছিলাম। একটু যেন ধুমছি হইচে। আর লেতেস খবর হইল বি বি এ পরতাছে। আব্বার অফিস থন ইন্তার্ন করবার চায়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার...
...বাকিটুকু পড়ুন
আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম...
...বাকিটুকু পড়ুনমহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য...
...বাকিটুকু পড়ুন
আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও...
...বাকিটুকু পড়ুন