ভারতে সেনা কর্মকর্তা-জওয়ানদের সংঘর্ষ
ভারতের পূর্বাঞ্চলীয় লাদাখে গত বৃহস্পতিবার সন্ধ্যায় আর্টিলারি রেজিমেন্টের সেনাসদস্যদের দুটি দলের মধ্যে সংঘর্ষের ঘটনায় কয়েকজন কর্মকর্তা ও জওয়ান আহত হয়েছেন
খবরে বলা হয়, লাদাখের পূর্বাঞ্চলে বৃহস্পতিবার সন্ধ্যায় নিওমা সেক্টরে নিয়োজিত এক আর্টিলারি রেজিমেন্টের কর্মকর্তা ও জওয়ানদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত ২২৬ ফিল্ড রেজিমেন্টের অধিনায়ক কর্নেল প্রসাদ কদম, মেজর এস কে শর্মা এবং দুজন জওয়ানকে সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রায় সাড়ে ৫০০ জন সেনাসদস্যের ওই আর্টিলারি ইউনিটটি সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ উঁচুতে মাহে পর্বতে অবস্থিত। জওয়ানেরা সেখানে গুলি ছোড়ার অনুশীলন করছিলেন। এ সময় সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে দ্রুত অতিরিক্ত সেনা গিয়ে জওয়ানদের নিরস্ত্র করেন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



