বাংলাদেশ সংসদের মাননীয় স্পীকার ডক্টর শিরিন শরমিন চৌধুরী যে ভাষাতত্ত্ব-বিদ, আমি কেনো, অনেকেরই তা জানা ছিলনা! জনগন, যাদের বৃহত্তর অংশই দরিদ্র, তাদেরই ট্যাক্স এর টাকা থেকে মিনিটে ত্রিশ হাজার টাকা খরচ করা বাংলাদেশ জাতীয় সংসদের খিস্তি-খেউড় উত্তর পজিশন-অপজিশন "ভাই-বোন একমন" জাতীয় আপোষ রফায় মাননীয় স্পীকার জানিয়ে দিয়েছেন যে তাদের কারনেই দেশ ব্যাপী বহুল আলোচিত "চুদুর-বুদুর" শব্দটি মোটেই অশ্লীল নয়, তাই এটাকে "এক্সপাঞ্জ" করা হবে না (অবশ্য আমার মতো মূর্খ ও গাড়োলদের মতে বাংলাদেশ জাতীয় সংসদের কোন বক্তব্যই "এক্সপাঞ্জ" না করে "ইন্ট্যাক্ট" তা জাতীয় আর্কাইভে রাখলে ভবিষ্যতে দেশবাসীর অনেকে টিকেট কেটে ওসব দেখতে ও শুনতে যাবে ও পিপিপি-র মাধ্যমে তা বাজারজাত করলেও প্রচুর আভ্যন্তরীন টাকা রাজস্ব জোগান দেবে!)! ভাগ্যিশ ডক্টর শহীদুল্লাহ সাহেব বা ডক্টর সূনীতিনারায়ন বা ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী প্রমূখ জীবিত নেই, তা হলে তারা আরেকবার করে মারা যেতেন (সম্ভবতঃ)!
এবার আসুন, "চুদুর-বুদুর" শব্দটির "জেনেসিস" নিয়ে সামান্য আলোকপাত করা যাক (আমি ভাষাতত্ত্ববিদ নই, কিন্তু আম-জনতারও কথা বলার অধিকার আছে, যারা ট্যাক্স দেন আমি তাদের একজন!)!
সাধারনভাবে "চদু" শব্দটি দিয়ে এমন একজন ব্যাক্তিকে বোঝানো হয় যে একটি "বিশেষ জৈবিক কার্য" সম্পাদনে পটিয়সী বা তাকে অন্যের দ্বারা সেই "বিশেষ জৈবিক কার্য"টিতে ইচ্ছায় বা অনিচ্ছায় রত হতে হয়!
এমত অবস্থাতে "চুদুর-বুদুর" শব্দটির মানে দাঁড়ায় ওই "বিশেষ জৈবিক কার্য"টির নিমিত্তে করনীয় কার্যাবলী! আর অমৃত বাক্য "চুদুর-বুদুর চইলতোনা" বললে তার অর্থ দাঁড়ায় কোন ব্যাক্তি ওই "বিশেষ জৈবিক" কার্যটির নিমিত্তে করনীয় কার্যাবলীতে রত রয়েছে এবং মাননীয় নারী সংসদ সেটি আঁচ করেই তাকে তা করতে হুঁশিয়ারী দিচ্ছেন! এর সাথে আইনের ভাষায় "সারকামোস্ট্যানশিয়াল" এভিডেন্স, যে একই পক্ষ থেকে "চূত-মারানী" ধরনের "উচ্চাঙ্গের" বাক্য ব্যাবহৃত হয়েছে!
তাই "চুদুর-বুদুর" যদি অশ্লীল না হয়, তাহলে যূক্তি অনূযায়ী "চূত-মারানী"ও অশ্লীল নয়! আশা করি সম্মিলিত বোদ্ধা সমাজ এ ব্যাপারে একমত হবেন!
আচ্ছা, আমেরিকা আর পশ্চিমারা তো আমাদের এখন সর্ব বিষয়ে মুরব্বী, তারা যাদের সাপোর্ট দেন তারাই শেষ হাসি হাসে, তারা যাদের প্রশ্রয় দেন না, তারা কাঁদে! এই আমেরিকান আর পশ্চিমা ফিল্ম দেখে আমরা আর্ট বুঝি, আত্মশ্লাঘায় ভূগি! সেখানে প্রায়ই দেখি তারা কথায় কথায় "মাদার-ফাকার" বলে, আমরা তাতে "মাইন্ড" করিনা, ফিল্মটির গূঢ়ার্থ বোঝার কোশেশ করি!
তা হলে এমন টি হলে ক্যামন হয় যে "চূত-মারানী" ও "চুদুর-বুদুর" ইত্যাদি অপরিহার্য শব্দ বাদ দিয়ে এবার থেকে আমরা "মাদার-ফাকার", "ফাক ইউ" বা "শিট" ও "বিচ" বা "সান অফ এ বিচ" ইত্যাদি আমেরিকা আর পশ্চিম শব্দ চালু করি, তাতে আমাদের "নির্বাচিত" সঙ্গসদ সদস্যরাও প্রান খুলে কথা বলতে পারেন, গ্লোবালাইজেশনেও আমাদের বিরাট ভূমিকা থাকে, আবার নিজেদেরও বেশ ট্যাশ আমেরিকান আর পশ্চিমা বলেও আত্মশ্লাঘায় ভূগতে পারি! নিন্দুকেও কিছু বলতে সাতবার ভাববে কারন সেটা তাদের ও ঙ্কাঙ্খিত "মেরিকার" ভাষা ও কালচার!
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



