somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদ বনাম ইদ

২৭ শে জুন, ২০১৭ রাত ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঈদ বনাম ইদ
মুহাম্মদ জালাল উদ্দিন খান
২৬/০৬/২০১৭

গতকাল সময় টেলিভিশনে ঈদ বনাম ইদ বিষয়ক একটি আলোচনা অনুষ্ঠান দেখছিলাম। তিনজন আলোচকের মধ্যে একজন ইদ এর পক্ষ নিয়ে অন্য দুজন ঈদ এর পক্ষে নিজ নিজ মতামত তুলে ধরছিলেন। উপস্থাপক ইদ নিয়ে বিতর্কের মাঝে বারবার সাম্প্রদায়িকতার গন্ধ খুঁজতে চেষ্টায় ছিলেন। “ই” পক্ষের আলোচক ভাষাকে চলমান নদীর স্রোতের সাথে তুলনা করে ই কে গ্রহণ করার যুক্তি উপস্থাপন করছিলেন। “ঈ”পক্ষের আলোচকরা ঈদ শব্দটি বাংলা একাডেমীর অভিধানে প্রচলিত ভুল বলা হলে ও দুটিই লিখা যাবে বলা আছে তাই সেটি গ্রহণ করার পক্ষে মত ব্যক্ত করছিলেন। ভাসমান নদীর স্রোতধারা হিসেবে মেনে নিলে ঈদকে মানতে হয়। তিনজন আলোচকই ছিলেন সাহিত্যিক,গবেষক, শিক্ষক ও সম্পাদক পর্যায়ের জ্ঞানী ব্যক্তি। একজন আলোচক ঈদের শাব্দিক তুলনা করতে গিয়ে সে রকম আরেকটি শব্দ বাংলায় প্রচলিত আছে বলে জানান। শব্দটি হচ্ছে “ইদ্দত”। তিনি আরো বলেন, ইদ্দত নাকি ইদ শব্দের একবচন আর বহুবচন হলো ইদ্দত। দুটি শব্দই নাকি আরবী। আসলে সে তথ্যটি সঠিক নয়। আমি কিছুক্ষণ হাসব না কাঁদব ভেবে পাচ্ছিলাম না। শেষে কাঁদার সিদ্ধান্ত নিলাম। কেননা বাংলা এমন একটি ভাষা যার জন্য ভাষাভাষীরা অকাতরে বুকের তাজা রক্ত ঢেলে দিতে কুণ্ঠিত হননি। অথচ আজ আমরা জ্ঞানপাপীরা সে ভাষা নিয়ে চিনিমিনি খেলছি। কিছুদিন আগে আমি “বাংলার বারোটা” শিরোনামে ফেসবুকে অসংখ্য বানান ভুলের উদাহরণ সহ একটি ছোট্ট লিখা লিখেছিলাম। ফেসবুকে আমার পরিচিত জনদের অনেকেই নাখোশ হয়ে আমাকে আনফ্রেন্ড করেছে। আলোচকদের আলোচনা শুনে মনে হয়নি তাদের কারো আরবী ভাষা সম্পর্কে তেমন জ্ঞান আছে। তারা অবশ্য একটি মুল্যবান মত দিয়েছেন, সেটি হচ্ছে বাংলা একাডেমী কর্তৃপক্ষ এ অভিধান রচনায় কোন ভিন্ন ভাষায় বা আরবী ভাষায় অভিজ্ঞ ব্যক্তিকে এক্ষেত্রে সম্পৃক্ত করেননি যার ফলে এ বিতর্কের সৃষ্টি হয়েছে। কথাটি নিঃসন্দেহে সত্য।
ঈদ হচ্ছে একটি আরবী শব্দ যা লিখতে ع ي د এই তিনটি অক্ষর লাগে। পূর্ণরূপ عيد যার বহুবচনে أعياد লিখা হয়। আরবী আইন এর নীচে যের দেবার পর সেটির উচ্চারন ধ্বনি ঈ বা ই+ই এর মত হয়। একটু টেনে বলতে হয়। যেমন ই—দ। সেক্ষেত্রে ঈ এর ব্যবহার প্রচলিত ভুল হলে ও অধিক গ্রহণযোগ্য বলে মনে করি। মোট কথায় ইদ না লিখে ঈদ লিখা যুক্তিযুক্ত, কারণ শব্দটির উচ্চারন ও অর্থ কোনটি বিকৃত হবার আশঙ্কা থাকেনা,তাই এটিই শুদ্ধ। এ রকম আরেকটি শব্দ হচ্ছে ঈমান। অনেকেই ঈমান না লিখে ইমান লিখেন যা অর্থের বিকৃতি ঘটায়
যারা ব্যাকরণ রচনা বা ভাষার নীতিমালা নিয়ে গবেষণা করেন তাদের অবশ্যই যে ভাষা নিয়ে লিখছেন সে ভাষার পাণ্ডিত্য থাকা বাঞ্ছনীয়। আমি কোন ভাষার পণ্ডিত নই তবে আরবী ভাষা নিয়ে সামান্য লেখাপড়া করার সুবাদে এতটুকু বলতে পারি, আরবী এমন একটি ভাষা, যার উচ্চারনে সামান্য ব্যতিক্রম হলে সম্পূর্ণ অর্থ বিকৃত হয়ে যায়। উদাহরণ স্বরূপ বলা যায়, মত্বর( مطر বৃষ্টি )-মত্বার
( مطارবিমান বন্দর), লাহম ( لحم মাংস) –লাহাম ( لحام ওয়েল্ডিং বা জোড়া লাগানো), মা ( ما না)-মাআ ( مع সাথে বা হ্যাঁ),
কালব ( كلب কুকুর)-কালব ( قلب অন্তর) ইত্যাদি। বলা বাহুল্য, আরবী ভাষার সঠিক ব্যবহারে ব্যাকরণের তিনটি বিভাগ অধ্যয়ন করতে হয়। নাহু,ছরফ ও তাজবীদ। পবিত্র কোরআন শরীফের বিভিন্ন স্থানে এমন কিছু শব্দ আছে যে গুলোকে কুফরি কালাম বলা হয়। উচ্চারনে সামান্য ভুল একজন মুসলমানকে এক মুহূর্তে অমুসলিমে পরিণত করতে পারে। তাই এহেন স্পর্শকাতর একটি বিষয়ে কথা বলার আগে বা নীতি প্রণয়নের আগে সে বিষয়ে প্রচুর জ্ঞান আহরণ করা প্রয়োজন। আর আরবী ভাষার কোন শব্দ বাংলা ভাষায় গ্রহণের ক্ষেত্রে নীতি প্রণয়নকারীদের সেদিকে সতর্ক দৃষ্টি দেয়া উচিৎ বলে আমি মনে করি।

সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৭ রাত ১০:৩৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

জেগে উঠেছে জামাত-শিবিরের রগ কাটা বাহিনী

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ২:০৫



গণ অধিকার পরিষদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে জামায়াত-শিবির।

কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন, তাঁদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

×