somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিত্রাঙ্কন প্রতিযোগীতার নামে চলছে কোমলমতি শিশুদেরকে হারামীপনায় মশগুলের অপতৎপরতা

০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোট বেলা থেকেই একটি শিশু অনুকরণ-অনুসরণ করতে শিখে। যা বলতে শুনে তাই বলে, যা করতে দেখে তাই করে। অর্থাৎ ছোট বেলায় তাকে যা শেখানো হয় সে তাই শেখে। তাকে যে বিশ্বাসে বিশ্বাসী করে তোলা হয় সে বিশ্বাসেই সে বড় হয়ে উঠে।
হযরত শায়খ সাদী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে ছোট বেলা থেকেই ওলী আল্লাহগণ উনাদের দরবার শরীফ-এ নিয়ে আসা যাওয়া কর। এতে সে যদি বড় ওলীআল্লাহ নাও হয় তথাপি সে গুমরাহ হবে না, তার আক্বীদা বিশুদ্ধ থাকবে।
উল্লেখ্য, ইহুদী-মুশরিক-নাছারারা মুসলমানদের প্রতিটি বিষয় খুব গভীরভাবে ফিকির করে এবং মুসলমানদের কৌশলগুলো রপ্ত করে সে কৌশলগুলোই সুক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে মুসলমানদের ঈমান-আমল বিধ্বংস করতে প্রয়োগ করে।
ইদানিং দেখা যায়, বিভিন্ন এলাকায় আর্ট স্কুলের ছড়াছড়ি; এমনকি শিশু স্কুলগুলোতেও চিত্রাঙ্কন নামে একটি বিষয় রাখা হয়। এসব প্রতিষ্ঠানে ও স্কুলগুলোতে ঐ কোমলমতি শিশুদেরকে বিভিন্ন ছবির পাশাপাশি প্রাণীর ছবি অঙ্কনও শিখানো হয়। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয় যেখানে শিশুরা প্রাণীর ছবি আঁকে।
অথচ হাদীছ শরীফ-এর শিক্ষা- ‘ছবি তোলা, আঁকা হারাম’; ‘কিয়ামতের ময়দানে ঐ ব্যক্তির সবচাইতে বেশি শাস্তি হবে যে ছবি তোলে, আঁকে’ ইত্যাদি ইসলামী শিক্ষা কিন্তু তাদেরকে দেয়া হয় না।
এবং এসব শিক্ষা দিয়ে তাদেরকে প্রাণীর ছবি আঁকার মত কঠিন গুনাহ সম্পর্কেও সতর্ক করা হয় না, বিরত রাখার ব্যবস্থা করা হয় না।
বলাবাহুল্য, এই কোমলমতি নিষ্পাপ শিশুরা তাদের অজান্তেই অভ্যস্ত হয়ে পরে হারাম আমলে এবং তাদের মনে-মগজে তাদের অজান্তেই ছবির প্রতি মুহব্বত সৃষ্টি হয়ে যায়।
ফলশ্রুতিতে ঐ শিশু তার জীবনের প্রথম ধাপেই হারামে মশগুল হয়ে হাদীছ শরীফ বিরোধী আক্বীদা-আমলে অভ্যস্ত হয়, যা মূলতঃ তার মুসলমানিত্বের উপরই চরম আঘাত।
কিন্তু আফসুসের বিষয়! ঐ শিশুদের অভিভাবকরা এ ব্যাপারে চরম গাফিল। তাদের অন্তরে এ ব্যাপারে কোন বোধদয়ই নেই যে, তার নিষ্পাপ সন্তান তাদের গাফলতির কারণে আল্লাহ পাক ও তাঁর হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তথা ইসলাম বিরোধী কাজে মশগুল হয়ে বেড়ে উঠছে।
কাজেই, প্রত্যেক অভিভাবককেই এ ব্যাপারে এখনই সজাগ দৃষ্টি দিতে হবে, তাদের সন্তানদেরকে হারাম কাজ থেকে বাঁচাতে এখনই উদ্যোগ নিতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ হারাম কাজের শিক্ষাদান বন্ধ করার জোরালো প্রতিবাদ জানাতে হবে।
আল্লাহ পাক ও উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা আমাদের সকলকে ছবির ফিৎনা থেকে হিফাযত করুন।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×