Silence sufferings....
আমার মন ভালো নেই,শরীর আরো বেশী খারাপ। দৃষ্টি শক্তি ম্লান হয়ে আসছে.... তাই আমার ডিজিটাল ডায়েরির রুটিন মাঝে পথ হারিয়ে যায়....আমার একাকী সময় ভেসে আসে এক বাউলের সুর "মিটিয়ে দিয়ে লেনাদেনা, বন্ধ হবে আনাগোনা এই হাটে"।
এখন আমি অসমাপ্ত ভালোবাসার অভিশাপ মেখে, স্বপ্নের কবর খুঁড়ে যাই। আমি হিসেব রাখি ঠিক কত টাকায় মানুষ সুখ কিনে আনে। হিসেব রাখি না, কতবার ব্যর্থ হয়ে ফিরে আসি!
আমি স্বপ্ন দেখি অধিকার বঞ্চিত মানুষদের মধ্যে অন্তত একজনকে আমি ভালোবাসার আশা, স্বপ্নের ভিত্তি গড়ে দিয়ে যাবো। এদেশের সাধারণ মানুষ মাতৃস্নেহে তিলোত্তমা মাতৃভূমির চোখের জল মুছে দিবে। আমি তখন শিউলি হয়ে ঝরবো মাতৃভূমির কোলে। একটা ভাঙাচোরা রজপথ দিয়ে হারিয়ে যাবো।
"যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, তখন আমায় নাইবা মনে রাখলে"!
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


