সোস্যাল মিডিয়ার সাথে আমার সম্পর্ক ক্রমেই ক্ষীণ হয়ে আসছে এবং এটা একটা সুচিন্তিত সিদ্ধান্ত। অথচ ব্লগ ফেসবুক আমাকে দিয়েছে অনেক কিছুই, পছন্দ মতন বন্ধু দিয়েছে অনেক। সবথেকে বড় কথা যা কিছু লিখছি সেগুলি আদৌ কিছু হচ্ছে কিনা সেটা যাচাই করার একটা ফার্স্ট হ্যান্ড সুযোগ করে দিয়েছে। ফাউস্টের মতনই এরও একটা মূল্য আছে। সেই মূল্যটা হল ইমেজ আর পপুলারিটির লোভ, গভীর ভাবে এলিয়েনেটেড একটা সময়ে দাঁড়িয়ে যোগাযোগের একটা ইলিউশন সৃষ্টি। আরো ভয়ঙ্কর হল প্রতিবাদের ইলিউশন।
দিনের পর দিন রাজনৈতিক হিংসা বিদ্বেষ বাড়ছে। অত্যন্ত দুঃখজনক ঘটনার কথা জানতে পারছি। ফেসবুকে ভেন্ট করছি, যে যত ক্রিয়েটিভ এবং ভালো কমিউনিকেটর সে তত ভালো ভাবে ভেন্ট করছে কিন্ত যে মার খাচ্ছে, যারা মারছে তাদের কী এতে কিছু যায় আসে?
একটা ট্রু এপোক্যালিপটাল ভবিষ্যতের সামনে আমরা দাঁড়িয়ে আছি। সকল খারাবীর বিরুদ্ধে লোকে সচেতন হচ্ছে, খুবই ভালো কিন্তু আমি বা আমরা কোনো অনিয়ম,খারাবী ঠেকাতে পারছি না। ব্লগে, ফেসবুকে একটা ইলিউশন হয় যে পারি, হয়ত পারব কিন্তু মনে হয় না পারব। আমার কাছে মেনে নেওয়াটা জরুরী যে পারব না। ভুলিয়ে রাখা বা ভুলে থাকায় ভুল হবার সম্ভাবনা বেশী।
হরেক রকমের মানুষ, হরেক রকমের চিন্তা চেতনা। একটা মেলার মতন সোস্যাল মিডিয়া।
কিন্তু মেলায় তো সারা জীবন থাকা যায় না। এক সময় ঘরেও ফিরে আসতে হয়, নিজের মুখোমুখি বসতে।
ভুলে থাকা ভুলে যেতে...
আমিও ফিরে যাবো....

সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।