somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

দুনিয়া কাঁপানো দশ দিন.....

০১ লা জানুয়ারি, ২০২০ দুপুর ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"দুনিয়া কাঁপানো দশ দিন"......

জন রিড এর অবিস্মরণীয় "দুনিয়া কাঁপানো দশ দিন" বইটি পড়লাম। সত্যিই অসাধারণ একটা বই!

রুশ বিপ্লবের অনেক আগে থেকেই মার্কিনী জন রীড সাম্যবাদী। পেশায় ছিলেন সাংবাদিক আর আদর্শ সমাজতন্ত্র। সেই আদর্শের টানেই রাশিয়া সোভিয়েতে রূপান্তর কালের দশটি উত্তাল ঘটনাবহুল দিনে বলশেভিক, মেনশেভিক, সোশালিস্ট রেভলিউশনারিসহ অন্যান্য দলের ভূমিকাকে নিজে যেভাবে দেখেছেন এবং তৎকালীন রাশিয়ার সংবাদপত্রে যেসব বিবৃতি ও সংবাদ প্রকাশিত হয়েছে তাকে রেফারেন্স ধরে জন রীড বইটি লিখেছেন। যা বিশ্বের সচেতন পাঠক সমাজ পড়ে অন্তঃচক্ষু দিয়ে দেখেছেন সমাজতন্ত্রের বিজয়গাথা।

সমাজতন্ত্রের বিজয়গাথা লেখার জন্য সেদিন একজন জন রিড ছিলেন। নিদ্রাহীন রাতের উপাখ্যান লেখার জন্য সেদিন একজন জন রিড সারা রাত জেগে ছিলেন। সেদিন আরকেন্জেল থেকে ব্লাডিভোস্টক, গোটা রাশিয়া জুড়েছিল সেই চলমান ইতিহাস, মানুষের বাঁধন ছেঁড়ার ইতিহাস-সমাজতন্ত্রের ইতিহাস।

অত্যন্ত দুঃখের বিষয়, ফিলিস্তিনের নির্যাতিত নিপীড়িত মুসলমান, রোহিঙ্গা মুসলমান, সিরিয়া, ইয়েমেন, চীনের উইঘুরের মুসলমান, কাশ্মীর তথা গোটা ভারতবর্ষের নির্যাতিত নিপীড়িত মুসলমানদের দুরাবস্থার কথা নিয়ে লেখার মতো একজন 'জন রিড' নেই!

'তথাকথিত নির্বাচিত স্বৈরশাসক' কতৃক দেশ বিদেশের গণতন্ত্রের গলা টিপে হত্যার শোকগাথা লেখার জন্য কোনো জন রিড নেই। শুধু রাজনৈতিক মতভিন্নতার কারণেই দলের সর্বস্তরের নেতা কর্মী এমনকি লক্ষ লক্ষ সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতার, নির্যাতন জেল জুলুম করে ঘরছাড়া করেছে সেই শোকগাথা লেখার জন্য একজন জন রিড নেই। উন্নয়নের নামে লুটপাট করার কথা লেখার জন্য একজন জন রিড নেই!

হতাশার মধ্যেও স্বপ্ন দেখি একদিন না একদিন, কেউ না কেউ লিখবে। বিশ্বাস করি- কেউ জেগে আছেন বিবেকহীনদের মাঝে নিজের বিবেক নিয়ে আমাদের কথা লেখার জন্য

সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:২৭
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

×