somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

মায়ের কাছে খোলা চিঠি.....

০৩ রা জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মায়ের কাছে খোলা চিঠি....

‘ও তোতা পাখিরে, শেকল খুলে উড়িয়ে দেবো- আমার মাকে যদি এনে দাও’....

তোতা পাখি,

তুমি আমার মাকে খুঁজে এনে দিতে পারবেতো, নাকি মাকে খুঁজে আনতে যেয়ে তুমিও হারিয়ে যাবে মায়ের মতো! আবার সত্যিই যদি তুমি আমার মাকে ফিরিয়ে আনতে পারো তাহলে আমার মা কি আমাকে চিনতে পারবে? নাকি মা আমাকে একেবারেই ভুলে গেছে? না না, মা কি কখনও তার সন্তানকে ভুলতে পারে!

মা, জানি আমায় তোমার মনে আছে, হয়তো মনেও পরে। কিন্তু জানি তুমি আমায় এতো বছর পরে দেখলে চিনতে পারবে না। আমিতো আর সেই কুতকুতে ছোট্ট আমিটি নেই। আমিও জানি না তুমি কেমন দেখতে। আমার জন্মের সময় তুমি কি আমাকে চোখ মেলে দেখেছিলে? কিম্বা তোমার মৃত্যুর সময় আমি কি আমার আধখোলা চোখ দিয়ে তোমার চলে যাওয়া দেখেছিলাম? ওসব কিচ্ছু আমার মনে নেই। ঘন্টা গোনা বয়সে আমার কি আর সেই বোধ শক্তি ছিল, বলো! তাই তোমার মুখটাও আমি কল্পনায় খুঁজে পাইনা। তোমার ছবিটাও নষ্ট হ'য়ে গেছে-যা দেখে তোমাকে মেলাতে পারিনা। কিন্তু জানি তুমি আছো, কোথাও নিশ্চই আছো, ভীষণ ভাবে আছো- হয়তো মাটির সাথে মিশে কিম্বা দূর আকাশের তারা হয়ে। আমার মা আছে আমার নজরের বাইরে, আমার মা আছে আমার বোধে, আমার মা আছে আমার অন্তরে।

আমাকে অতটুকুন রেখে কেন পরোপারে চলে গিয়েছো সেই কৈফিয়ত আমি চাই না। আমি শুধু একবার তোমায় দেখতে চাই মা। ছোঁয়া নাইবা পেলাম, শুধু একবার! হোক না তা স্বপ্নে। তবুও জানবো এই বিশ্ব সংসারে স্পর্শের বাইরে হলেও আর পাঁচটা মায়ের মতো আমারও মা আছেন! আমার গর্ভধারিণী, আমার জন্মদাত্রী! আমায় কেন ফেলে চলে গিয়েছিলে আমি জানতে চাই না মা। কারণ আমি বিশ্বাস করি, পৃথিবীর অমোঘ নিয়মে তুমি চলে গিয়েছো সময়ের অনেক আগেই না ফেরার দেশে- তোমার শরীরের একটা অংশকে ছেড়ে।

জানো মা, কল্পনায় পৃথিবীর সব মায়ের মুখের সাথে তোমার মুখ মিলিয়ে আমার হৃদয় জুড়ে এক ভিন্ন রকম অনুভূতির সৃষ্টি হয়। সেই অনুভূতি গভীর শ্রদ্ধার, ভালোবাসার, খুব বেশী কষ্টের.....

জানি না কখনও তোমার হাতে এই চিঠি পৌঁছবে কিনা। যদি পৌঁছায়, একটিবারের জন্য তুমি এসো মা। আমি এই পৃথিবী ছেড়ে চলে যাবার আগে, আমার এই সাধ পূর্ণ করে যেতে চাই। জীবনে তোমার কাছে কখনও কোন বায়না করার সুযোগ পাইনি, তোমায় পাইনি তাই। আমার এই প্রথম আর শেষ বায়নাটা তুমি নিশ্চই রাখবে। কোনো সীমাবদ্ধতা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি- সকল সীমাবদ্ধতা পেরিয়ে তুমি আসবে...আমি আমার এই বিশ্বাসটুকু শেষ নিশ্বাস পর্যন্ত লালন করবো।

(অভিশপ্ত তিন এক উনিশশো উনষাট)
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:২৬
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

×