somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

"...A day which will live in infamy"...

২৮ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"...A day which will live in infamy"... জাপানি যুদ্ধবিমানের আক্রমণে পার্ল হারবার বিধ্বস্ত হবার খবর পেয়ে ১৯৪১ সালের ৮ ডিসেম্বর মার্কিন কংগ্রেসের জয়েন্ট সেশনে বসে বলেছিলেন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট।
ইতিহাস ঘাঁটলে জনগণের হাতে দেশের প্রশাসনিক ভবনের পতনের নজির ইতিহাসে বহু আছে। বাস্তিল দুর্গ থেকে মস্কোর দুমা। তাতে তাদের মান কমেনি, বরং বেড়েছে। সম্ভবত ক্যাপিটল হিল- মার্কিন কংগ্রেস ভবনই আজ মানব ইতিহাসের একমাত্র রাষ্ট্রভবন হয়ে রইল, যার 'সাময়িক পতন' বা 'অবরোধ' কিছু দুস্কৃতির কাছে!

বেঁচে থাকলে আজ এরিক হবসবম খুবই ফ্যাসাদে পড়তেন। ১৭৮৯ সাল থেকে ১৯৯১ সাল অবধি বিশ্বের ইতিহাসকে তিনি চার ভাগে ভাগ করেছেন, যা রাজনৈতিক ইতিহাসের ছাত্র মাত্রেই অল্পস্বল্প অবগত আছেন। (১) বিপ্লবের যুগ,(২) ধনসম্পদের যুগ, ৩) সাম্রাজ্যের যুগ এবং (৪) এক্সট্রিমের যুগ।" এক্সট্রিমের যুগ" এর বাংলা শব্দ খুঁজে পেলাম না। মার্কিন কংগ্রেস তছনছ করে দেওয়ার ঘটনাটিকে এরিক হবসবম কোন ভাগে ফেলতেন?

বিপ্লব মাত্রেই তার একটা অবধারিত অংশ হল দেশের শাসকের আসনকে টালমাটাল করে দেওয়া। তা সে খ্রিস্টজন্মের ৫৯৭ বছর আগে গ্রিসের একনায়কতন্ত্র ফেলে দিয়ে সোলোনের রিফর্ম হোক বা বাস্তিল দুর্গের পতনের পর হওয়া ফরাসি বিপ্লব। সেদিক দিয়ে দেখতে গেলে আমেরিকার গণতন্ত্রের(?) পীঠস্থান মার্কিন কংগ্রেস ভবন আক্রমণ করা নিঃসন্দেহে একটি 'বৈপ্লবিক ঘটনা!'

কিন্তু এ কেমন বিপ্লব? ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব, ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব সবই আসলে কোনও না কোনও সত্যের ওপর দাঁড়িয়ে। কিন্তু এখানে বিপ্লবের মূল কারণই হল ফেক নিউজ, ফেক দাবি। যেখানে জনরোষ দেখাল এমন একদল লোক যাদের এক এবং একমাত্র হাতিয়ার চাপাবাজি এবং এমন চিন্তাভাবনা যা মানবকল্যাণের একশো আশিভাগ উল্টোদিকে।
অবস্থা এমন জায়গায় যায় যে ডোনাল্ড ট্রাম্পের ট্যুইটের নিচে ট্যুইটার কর্তৃপক্ষ অ্যাকাউন্ট বন্ধের নোটিস দেন। হিংসা ছড়ানোর মত অ্যাকাউন্ট লাল রঙে দাগিয়ে দেওয়া হয়। ফেসবুক কতৃপক্ষ প্রেসিডেন্ট ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অনির্দিষ্টকালের জন্য 'ব্লক' করছেন।

তবে এই ঘটনা দেখে বাংলাদেশী হিসেবে আমাদের লাফালাফি করা উচিত হবে না। মনে রাখতে হবে, ট্রাম্প নির্বাচনে হেরেছেন, এই ঘটনার পরেও সেই ফল পাল্টাবে না। বাংলাদেশ হলে হলে এই ইলেকশন ট্রাম্প নিরংকুশ ভোটে জিততেন। এই ঘটনা মোটামুটি তামাম আমেরিকার বুদ্ধিজীবী মহলকে প্রতিবাদে মুখর করে তুলেছে। বাংলাদেশ হলে ৯৯৯% বুদ্ধিজীবী ট্রাম্পের পরম সুহৃদ হয়ে পাশেই থাকতেন। অন্তত পাঁচটি মার্কিন টিভি চ্যানেল দেখেছি, চরম ট্রাম্প সমর্থক বলে পরিচিত ফক্স নিউজও গলা উঁচিয়ে প্রতিবাদ করেছে। ফক্সের সঞ্চালক মুখ কালো করে বলছেন, "এমন দিন মার্কিন ইতিহাসের কলঙ্ক'- এ আমার নিজের দেখা। বাংলাদেশ হলে টিআরপি চুরি করা চ্যানেলটি এমন করবে- এটা কল্পনাতেও আসা উচিত না। সর্বোপরি বাংলাদেশ হলে এত হল্লাই হত না। মাখনের মতই মোলায়েমভাবে ট্রাম্পের সুহৃদ বাংলাদেশ সংসদ ভবনকেই নতুন করে বানানোর প্ল্যান নিতো এবং সুপ্রিম কোর্টও তাতে সবুজ সংকেত দিয়ে দিতো।
"এজ অফ রেভোলিউশন" বইয়ের একদম শুরুতেই হবসবম সাহেব বলছেন, "কিছু কিছু শব্দ একটা যুগের সঙ্গে সমার্থক হয়ে যায়। বিপ্লবের যুগের সঙ্গেও তেমনই জড়িয়ে আছে কিছু ইংরেজি শব্দ— ইন্ডাস্ট্রি, ফ্যাকটরি, মিডল ক্লাস, সোশ্যালিজম, রেলওয়ে, লিবারাল ইত্যাদি।"

এই যুগের সঙ্গেও তেমনই জড়িয়ে আছে একটাই শব্দ- 'পোস্ট ট্রুথ'। বাংলাদেশে এই পোস্ট ট্রুথের বিরোধিতা করা মানেই চলে আসবে- 'দেশদ্রোহীতা'। ফারাক একটাই- আমেরিকার গণতন্ত্র নিয়ে সর্বস্তরে প্রশ্ন উঠছে এবং এই প্রশ্ন তোলার অধিকারই মার্কিন গণতন্ত্রকে আবার পুরনো গৌরবে ফিরিয়ে আনতে পারে। কিন্তু প্রশ্ন তুললেই দেশদ্রোহী দাগিয়ে দিয়ে বলবেন, "বাংলাদেশে গণতন্ত্র দরকারের চেয়ে বেশিই হয়ে গেছে!

(অনুরোধ করছি - এই লেখাটাকে কেউ রাজনৈতিক লেখা মনে করবেন না।)
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:২৩
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ঢাকার হারানো গন্ধ

লিখেছেন রাজসোহান, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫৯



নাজিরাবাজারের মোড় থেকে যে গলিটা ভেতরের দিকে সেঁধিয়ে গেছে, ঠিক তার মুখে শামসুর দোকান। দোকান বলতে সাড়ে চার হাত বাই সাত হাত কুঠুরি, সামনে কাচের শোকেস, শোকেসের ভেতরে সাজানো শিশি।... ...বাকিটুকু পড়ুন

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২



Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

×