somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

"দ্যা ডগ দ্যাট ডিড নট বার্ক"...

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"দ্যা ডগ দ্যাট ডিড নট বার্ক"...

কোনান ডয়েল এর অমর সৃষ্টি Sherlock Holmes এর একটা বিখ্যাত গোয়েন্দা গল্প "The Adventure of Silver Blaze"। যারা অনেকদিন আগে পড়েছেন তাদের একটু মনে করিয়ে দেই- ওই নামের একটি বিখ্যাত ঘোড়দৌড় এর ঘোড়াকে কেন্দ্র করে তার ট্রেনার এর মৃত্যু। শার্লক হোমস তার অনবদ্য বিশ্লেষণ ক্ষমতা দিয়ে অপরাধীকে চিহ্নিত করেন। সেই গল্পে সরকারি ডিটেকটিভ এর সাথে তার একটি কথোপকথন ছিলঃ-
Gregory (Scotland Yard detective): Is there any other point to which you would wish to draw my attention?
Holmes: To the curious incident of the dog in the night-time.
Gregory: The dog did nothing in the night-time.
Holmes: That was the curious incident.
এই বাক্যটা অর্থাৎ "দি ডগ দ্যাট ডিড নট বার্ক"-
একটা প্রবাদ হয়ে গেছে।

ওই প্রভুভক্ত কুকুরটি সেই রাতে কোনও আওয়াজ করেনি, কারণ তার মনিব জন স্ট্র্যাকার তার কাছে অপরিচিত নয়, তার মনিবই প্রতিপক্ষ এর কাছ থেকে টাকা খেয়ে ঘরদৌড়ের আগে সিলভার ব্লেজ এর পায়ের টেন্ডন কেটে তাকে খোঁড়া বানানোর জন্যই রাতের আঁধারে আস্তাবলের দরজা খুলে বের করে নিয়ে গিয়েছিল। বেচারা কুকুর কেন ঘেউঘেউ করবে!
শার্লক হোমস'র ওই সূত্র ধরে আজ আমরাই একটু গোয়েন্দাগিরি করতে পারি। অসংখ্য ঘটনা থেকে ছোট একটা তালিকাঃ
১) সাগর রুনী হত্যার ক্লু আট বছরেও বের করতে পারেনি...
২) তনু হত্যার রহস্য আজও উদঘাটন করতে পারেনি....
৩) বেসিক ব্যাংকের সাড়ে চার হাজার কোটি লোপাটের মূল হোতা ধরা ছোঁয়ার উর্ধ্বে....
৪) বাংলাদেশ ব্যাংকের হাজার কোটি টাকা ফিলিপাইনে পাচারের মূল হোতা রাখাল বালকটিকে অদ্যাবধি জিজ্ঞাসাবাদ করা হয়নি...

এখন প্রশ্ন হল তদন্তকারীরা তদন্ত শেষ করে কেন চার্জশিট জমা দিতে পারছে না। তারা যথেষ্ট দক্ষ বলে সুনাম আছে। তাদের দোষ দেওয়ায় আগে একবার শুধু শার্লক হোমস এর সূত্রটা মনে করি- "কুকুর কেন ঘেউঘেউ করলো না"। উল্লেখিত অপরাধীরা কুকুরটার চেনা লোক? কার সাথে কার সেটিং আছে?

ভাবুন....
তবে খুব বেশি ভাবার দরকার নেই- "ইট ইজ এলিমেন্টারি মাই ডিয়ার ওয়াটসন....."!

পুনশ্চঃ হঠাত কেনো "The Adventure of Silver Blaze" এর কথা লিখলাম-সেই প্রসংগে কেই প্রশ্ন করে বিব্রত না করার জন্য অনুরোধ করছি।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:১৮
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২



Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

×