somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

কাশ্মীরি শালওয়ালা.......

০২ রা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শীত পড়লে পরিযায়ী পাখিদের মতো তখন কাশ্মীরি শালওয়ালারা আসত। পিঠে বড় গাঁঠরি। তাতে থাকত অপূর্ব নকশা করা অনেকগুলো শাল। নানা দামের। নানা রংয়ের।

তখন সব শালওয়ালারই কিছু বাধা খরিদ্দার থাকত। প্রতি বছর ঢাকা কিংবা তার আশপাশে এসে সেই মানুষজনেরা প্রথম ঢুঁ মারত সেই সব বাড়িতে। আমরাও অপেক্ষা করতাম। কখন শীত আসবে। আসবেন সেই শালওয়ালা ভদ্রলোক। লম্বা। ছিপছিপে চেহারা। ফরসা। নাক-চোখ কাটা-কাটা। কাঁচাপাকা গোঁফ। উর্দু বাংলা মিশিয়ে কথা বলেন। আমাদের বাড়িতে যে ভদ্রলোক আসতেন তাঁর চেহারা ছিল অমনই।

আমাদের বৃহত্তর যৌথ পরিবারের তখন অনেক শালই কেনা হত তাঁর কাছ থেকে। কখনও দামি, কখনও অল্প দামি। আবার কিছু কেনা হোক বা না-হোক মানুষটা আসতেনই। বছরের পর-বছর আসার ফলে কীভাবে যেন এক আত্মীয়তা তৈরি হয়ে গিয়েছিল।
ভদ্রলোক এলে বাড়িতে হালকা হইচই শুরু হত। গাঁঠরি রেখে তিনি বসতেন আমাদের বারান্দায়। পানি খেতে দিতেন। চা, ডিমের ওমলেট দিতেন। ভদ্রলোকও খোঁজখবর নিতেন আমাদের। আমরা নিতাম তাঁর পরিবারের খোঁজ। চাষবাস কেমন হয়েছে, কিভাবে উল সংগ্রহ করে সুতা তৈরি করে, শাল কার্পেট বানায়। আগের বার বলেছিলেন মায়ের শরীর ভাল নেই। মা এখন কেমন আছেন- ইত্যাদি!

প্রতি বছরই গল্পের ফাঁকে সেই ভদ্রলোক নিজের জোব্বার পকেট থেকে আমার জন্য বের করতে আনতেন এক মুঠো আখরোট। খোবানি। পেস্তা। তখন তো ওগুলো এত সহজে পাওয়া যেত না। দামও ছিল প্রচুর।

কুশল বিনিময়ের পর ভদ্রলোক গাঁঠরি খুলে বসতেন। দেখাতেন নতুন-নতুন শাল। সব চাইতে দামী শালের নাম ছিলো কাশ্মীরি তুষ। কখনও কার্পেট। শোনাতেন নানা গল্প। আমরা দেখতাম। কখনো কখনো কেনা হত না। বছর-বছর কি আর শাল লাগে? তবু তিনি আসতেন। দেখাতেন। গল্পগুজব করতেন।
তারপর শীত চলে গেলে পরিযায়ী পাখিদের মতো তিনিও ফিরে যেতেন কাশ্মীর। পরিবারের কাছে।
সেই আসা-যাওয়ার পিছনে বাণিজ্য কি ছিল না? নিশ্চয়ই ছিল। বহুবার এমনও হয়েছে, শাল কেনা শেষ। তবু মানুষটা খোসগল্প করে চলেছেন চাচা চাচীর সঙ্গে। বলছেন নিজের মেয়ের কথা। গ্রামের কথা।

এর পর এক সময় সেই শালওয়ালার আসা বন্ধ হল। কেন জানা হয়নি কারওই। হঠাৎ এক বছর থেকে তিনি আর আসতেন না। তখন তো অত ঠিকানা নেওয়ার চল ছিল না। ফোন-টোনেরও ব্যাপার ছিল না। আর আমরা যেন ধরেই নিয়েছিলাম মানুষটা বছরের পর-বছর আসবেনই। কিন্তু তা হল না। এক বছর শীতের কুয়াশায় তিনি যে সেই মিলিয়ে গেলেন, তারপর আর কখনও তাঁকে আমরা দেখিনি।

এখন শীত এলে ছোটবেলার খেজুর রসের মতো মনে পড়ে সেই মানুষটাকে। মুখে হাসি। আমাকে দেখলে জড়িয়ে ধরতেন। তারপর পকেট থেকে এক মুঠো আখরোট বের করে হাতে ধরিয়ে দিতেন। উর্দুতে বলতেন, "তুমি খুব লম্বা হইয়ে গিয়েছ।"

বয়স বাড়ার পর এখন আরও বেশি করে বুঝতে পারি, ভালবাসার চেয়ে বড় আর কিছু হয় না। মানুষের সঙ্গে মানুষের যে সম্পর্ক তার মূলে তো ওই ভালবাসাই। তাই পড়ে পাওয়া চোদ্দা আনার মতো এই সব ভালবাসা জুড়ে-জুড়ে এগিয়ে চলে আমাদের জীবন। যে জীবন দোয়েলের। ফড়িংয়ের। মনে হয় জীবনে এর চেয়ে বেশি আর কিছু পাওয়ার নেই। পাওয়ার থাকে না।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:০৫
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×