somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

আমি আপ্লুত, অভিভুত....

০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ৮:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি আপ্লুত, অভিভুত....

রবি ঠাকুর তাঁর একটা ছোট গল্পে লিখেছেন -
'ভাগ্যটা আমার ঘোলা জলের ডোবা। বড় রকমের কোন ইতিহাস সেখানে ধরে না'- বক্তব্য আজ আমার কাছে বিপরীত হয়ে ধরা দিয়েছে!

আমাকে ভাসাবে বলে নিভেছে যে স্রোত একা একা
তাকে তোমরা ভালোবেসে 'খরস্রোতা' নাম দিলে,
আল্পনা জুড়ে শুধু নোনাজল চুপি চুপি রাখা;
তারই মাঝে পেয়েছি আজ, সব হারানোর মেহেফিলে।

আমার জন্মদিন মানেই আমার মায়ের মৃত্যুদিন - তাই সব সময়ই আমার জন্মদিন কাটে বিষাদে...... তারপরও সব কষ্ট - বিষাদ ভুলে আমার জন্মদিনে এত ভালোবাসা, এত শুভেচ্ছা পেয়ে আমি সত্যিই অভিভুত। জগতের লক্ষ কোটি মানুষের এই পথচলায় আমার মতো অতি ক্ষুদ্র আমির পৃথিবীতে আগমন বা প্রস্থানে কোন ভাবেই আলাদা কোন গুরুত্ব বহন করে না! আমার মতো একজন অতি ক্ষুদ্র মানুষের জীবনে যদিও জন্মদিনের তেমন কোন গুরুত্ব নেই তবুও আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আল আমীন এর প্রতি শুকরিয়া।

আমার জন্মদিনে যারা আমায় শুভেচ্ছা জানিয়েছেন- আমার উচিত ছিল প্রত্যেকের শুভেচ্ছার জবাব ব্যক্তিগতভাবে দেয়া কিন্তু যে পরিমান শুভেচ্ছা আপনারা আমাকে জানিয়েছেন তার আলাদা করে জবাব দেয়ার কাজটি আমার জন্য সত্যিই কঠিন।

অতএব, আমার জন্মদিনে যারা আমায় শুভেচ্ছা জানিয়েছেন তাদের সকলকে আমার অন্তরের অন্ত:স্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের আন্তরিক শুভ কামনা সত্যিই আমাকে উদ্বেলিত করেছে।

দেখা হবে কমরেড,
মাঠের প্রান্তরে, পাহাড়ে কিংবা জঙ্গলে
ব্যারিকেড হবে মিথ্যের বিরুদ্ধে
স্লোগান থাকবে সাম্যের
লড়াইটা থাকবে টাইমলাইন থেকে রাস্তায়।
আমাদের হাতে সময় বড় অল্প
লড়াইয়ের নেই বিকল্প
সালাম বন্ধু, সালাম।

সকল বন্ধুদের জন্য রইল শুভেচ্ছা অঢেল। সকলের জীবন আনন্দময় হোক, মহান মালিকের কাছে এই প্রার্থনা করছি।
আ-মীন।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:০৪
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×