somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

এন্টেনা, ডিসএন্টেনা এবং ক্যাবল টিভি...

০৮ ই জানুয়ারি, ২০২২ ভোর ৬:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এন্টেনা, ডিসএন্টেনা এবং ক্যাবল টিভি...

দাও ফিরায়ে সে অরণ্য,
সে খুব কঠিন ব্যাপার!

কিন্তু সেই অ্যালুমিনিয়ামের এ্যান্টেনা?
সেটা দাও না ফিরিয়ে।
প্রতি সন্ধ্যেবেলা কাকেরা যখন মিটিং করে দিক ঘুরিয়ে দিত! মই লাগিয়ে ঠিক করা…..
কালবৈশাখী এসে যখন অজানা ডিগ্রি ঘুরিয়ে দিত ...
সব ঝাপসা!

স্বাধীনতার আগে আমাদের দেশে হাতেগোনা কিছু পরিবারে টেলিভিশন ছিলো। নাম ছিলো- পাকিস্তান টেলিভিশন। তখন টেরিস্ট্রিয়াল পদ্ধতিতে টিভি চলতো। অর্থাৎ ডিস এন্টেনা ছাড়াই টিভি দেখা যেতো। তারপরও যেসব বাড়িতে টিভি ছিলো সেইসব বাড়ির ছাদে একটা আউটডোর এন্টেনা থাকতো, যা দেখে পাবলিক বুঝতো -ওই বাড়িতে টিভি আছে!

৭০/৮০ দশকে ঘরে ঘরে টিভি চলে আসলেও তখনও স্যাটেলাইট চ্যানেল বা ডিশ এন্টেনা ছিলোনা। টিভি অনুষ্ঠান সম্প্রচার হতো টেরিস্ট্রিয়াল পদ্ধতিতেই।চ্যানেল ছিলো একটাই “বাংলাদেশ টেলিভিশন”। টিভির উপর ইংরেজী “V” আকৃতির একটা এন্টেনা থাকতো। অনেকে এটাকে এরিয়েল বলতো। অনেক সময় এ এরিয়লেও কাজ হতোনা, তখন উঁচু বাঁশের মাথায় এন্টেনা বেধে দাঁড় করে রাখতাম। এটাকে বলা হতো আউটডোর এন্টেনা। একটু বাতাসে বা অন্য কোন কারনে এ আউটডোর এন্টেনা নড়েগেলে টিভির ছবি ঝিরঝির করত। তখন ছাদের উপর বা বাইরে গিয়ে বাঁশটি ধরে এন্টেনা ঘুরানো লাগতো আর টিভির সামনে থেকে একজন বলত- "হয় নাই, আরেকটু ডানে ঘুরাও"। আবার বাইরে থেকে তখন জিজ্ঞেস করতো, ‘এখন হইছে?'
ভিতর থেকে জবাব আসতো, "না হয় নাই"।
এভাবে অনেকক্ষন চেষ্টার পর ঘরের ভিতর থেকে ক্লিয়ারেনস আসতো- “ঠিক আছে, এখন ঠিক আছে।"

এভাবে এন্টেনা ঘুরিয়ে ঠিকমত টিভি দেখার ব্যবস্থা করতে পারলে নিজেকে বিরাট ইঞ্জিনিয়ার মনে হতো। আর এ এন্টেনায় এলুমিনিয়ামের হাড়ি পাতিল লাগিয়ে শুধু বিটিভি না, ভারতের দূরদর্শন এবং ডিডি ন্যাশনাল চ্যানেল দেখা যেতো। এ চ্যানেল দুটোতে ভারতীয় বাংলা সিনেমা ভালো লাগলেও অন্যসব অনুষ্ঠানের মান খুবই নিম্নমানের ছিলো। ভারতে অনূষ্ঠিত টেস্ট ক্রিকেট ম্যাচও দেখতাম।

"দূরদর্শনের ছবি ঝকঝকে ও পরিষ্কার দেখতে আসল ব্রিটানিয়া টিভি অ্যান্টেনা ব্যবহার করুন"-এখনো অনেকের মনে পড়বে সেই বিজ্ঞাপনটির কথা।

এখন কেনো জানি মনে হয়, এখনকার স্যাটেলাইট যুগের চেয়ে সেই এলুমিনিয়ামের হাড়িপাতিল লাগানো এন্টেনার সহজ সরল যুগটাই ভালো ছিলো।

এখন কেবল টিভি আমাদের আষ্টেপিষ্টে বেঁধে ফেলেছে।
ওই এইটা আসছে না, ওই এইটে আসছে না ...!
কত ফোন করবো?
আমরা পয়সা দিচ্ছি না নাকি?
আমরা বিটিভির কিছুই দেখিনা।
এখন বিটিভি কেউ না দেখলেও দুনিয়ায় আরও অনেক চ্যানেল দেখার মানুষের অভাব নাই।

সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১:৫৮
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×