somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

দ্য থ্রী কোয়েস্চন্স (তিনটি প্রশ্ন).....

০৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"দ্য থ্রী কোয়েস্চন্স" (তিনটি প্রশ্ন).....

লিও টলস্টয়ের একটা ছোটো গল্প আছে, "দ্য থ্রী কোয়েস্চন্স" (তিনটি প্রশ্ন)। নিশ্চয়ই অনেকে গল্পটি পড়েছেন। গল্পে এক রাজার তিনটে প্রশ্ন ছিল-
(১) সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা,
(২) সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে এবং
(৩) সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কী।

তাঁর মনে হয়েছিল এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর জানলে তিনি সব কাজে সফল হতে পারবেন। গল্পের শেষে তিনি এক ধর্মযাজকের সাহায্যে ও নিজস্ব অভিজ্ঞতার মধ্যে দিয়ে এই প্রশ্নগুলির উত্তর পান। উত্তরটি শিক্ষণীয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে 'বর্তমান', কারণ এই বর্তমানই একমাত্র সময় যখন আমরা কিছু করতে পারি।
সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হল 'বর্তমান সময় আমি যার সাথে আছি'।
এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল 'সেই ব্যক্তির উপকার করা'।

যাঁরা সুস্থ্য রাজনীতি করেন তাদের কাছে সবসময় সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটি হল জনগণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল সেই জনগণের সেবা করা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়? তা অবশ্যই বর্তমান।

বর্তমানে মানুষ এক মহামারীর আক্রমণে বিপর্যস্ত। মহামারীকে মোকাবিলা করার ক্ষেত্রে সার্বিক সরকারি ব্যর্থতা একদিকে মানুষকে যেমন লাগামহীন সংক্রমণের দিকে ঠেলে দিচ্ছে - তেমনি বিনা চিকিৎসায় প্রতিদিন কত মানুষ মারা যাচ্ছে। তার সাথে কর্মহীনতা, দারিদ্র্য ও দুর্ভিক্ষের অতল গহ্বরে গোটা দেশ ধাবিত হচ্ছে। প্রতিবাদীদের, প্রতিপক্ষের রাজনৈতিক কর্মীদের জেলে বন্দী করে রেখে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, অন্যদিকে একশ্রেণীর লোকদের দুর্নীতির সুযোগ করে দিয়ে এবং কর্পোরেটদের মুনাফার পাহাড়কে আরো সুউচ্চ করছে।

আর মানুষ যখন এই অসহায় অবস্থা থেকে পরিত্রাণ চাইছে, তখন ট্রাম্প-বলসেনারোদের পদাঙ্ক অনুসরণ করে নিয়ে আসা হচ্ছে মানুষ-মারা তত্ত্ব!

হ্যাঁ, যতদিন না এই মহামারীর মোকাবিলা করা গেছে, যতদিন না সংক্রমণের কার্ভকে নীচে নামিয়ে বেসলাইনের সাথে মিশিয়ে দেওয়া গেছে, ততদিন সরকারকে ভুক্তভোগী নাগরিকদের বাড়িতে বসিয়ে খাওয়াতে হবে। জন্মের সময় থেকে আমৃত্যু প্রতিটি নাগরিক সরকারকে ট্যাক্স দেয়। সেই ট্যাক্সের টাকার ভগ্নাংশ এই দুঃসময়ে নাগরিকদের জন্য ব্যয় করা হোক।

সরকার ঘোষণা করছে, "আমরা উন্নয়ন ও আর্থিক অবস্থায় সিংগাপুরকে ছাড়িয়ে গিয়েছি। ইউরোপ আমেরিকার চাইতে অনেক ভালো অবস্থানে আছি"! তাই যদি হয়, তাহলে লক্ষ লক্ষ কোটি টাকার প্যাকেজের ভাঁওতা দিয়ে দলীয় চোর আর কর্পোরেটদের উদরপূর্তি নয় - যদি পরিবারপিছু (৪ জন হিসেবে) ৫ কোটি কিম্বা ১০ কোটি পরিবার ধরা হয়, তাহলে জনগণের ব্যাপক সংখ্যাগরিষ্ট অংশ এই আর্থিক সুবিধার আওতায় আসে। এবার ৫ কোটি পরিবারকে যদি মাসে ১০,০০০ টাকা করে দেওয়া হয়, তাহলে তিন মাসে খরচ হয় দেড় লক্ষ কোটি টাকা। ১০ কোটি মানুষকে তিন মাস এই সুবিধা দিলে ৩ লক্ষ কোটি টাকা সরকারি কোষাগার থেকে খরচ করলেই মানুষকে অনাহারে না মেরে করোনার সংক্রমণ শৃঙ্খল ভাঙা যায়। মানুষকে অভুক্ত রেখে আলটপকা লকডাউন বা সেই অভুক্ত মানুষেরই মাথায় বন্দুক ধরে আলটপকা 'আনলক', এর কোনোটাই করতে হয় না।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১:৫৭
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×