somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

একালের বুদ্ধিজীবী এবং সেকালের ভীষ্ম-দ্রোণ-কৃপাচার্য এবং একজন অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ ............

১০ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একালের বুদ্ধিজীবী এবং সেকালের ভীষ্ম-দ্রোণ-কৃপাচার্য এবং একজন অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ ............

যখন কুরুক্ষেত্রের যুদ্ধ বেঁধে গেল, তখন পাণ্ডবেরা আশা করেছিলেন যে ন্যায়নিষ্ঠ বুদ্ধিজীবীরা অন্যায়কারী কৌরবদের বিরোধিতা করবেন ও পান্ডবদের পক্ষে দাঁড়াবেন। কিন্তু বাস্তবে তাঁরা তা করলেন না, কৌরবদের অন্যায়কারী জেনেও তাঁরা পান্ডবদের বিরুদ্ধেই যুদ্ধ করতে নামলেন।

পান্ডবরা যখন তাঁদের পক্ষে যুদ্ধের সেনাপতিত্য গ্রহণের জন্য ভীষ্ম-দ্রোণ-কৃপাচার্যের কাছে আবেদন জানালেন, তখন কৌরবদের বিরোধিতা করতে তাঁরা অপারগতা প্রকাশ করেছিলেন এই বলে -
"আমরা কৌরবদের অর্থসাহায্যে জীবন ধারণ করেছি, সে কারণেই ক্লীবের মতো আমরা বলতে বাধ্য হচ্ছি যে কৌরবরা যত অন্যায়ই করুক ওদের বিরুদ্ধে আমরা যেতে পারি না, কারণ সকল মানুষই অর্থের দাস, অর্থ কারুর দাস নয়।"

কী কঠিন ও মর্মান্তিক স্বীকারোক্তি!
এরকম স্বীকারোক্তি বর্তমান কালের খুব কম সংখ্যক বুদ্ধিজীবীই করেন বা করতে পারেন। অর্থের দাস বা অন্নদাস অধিকাংশ বুদ্ধিজীবীই বরং বুদ্ধির মারপ্যাঁচের আশ্রয় নিয়ে অন্যেকেও প্রতারণা করেন আবার আত্মপ্রতারণাও করেন। তাঁরা কিছুতেই পারে না তাদের অন্নদাতার বিরুদ্ধে একটি শব্দ বলতে বা লিখতে। স্বৈরাচারী ক্ষমতাসীনের একটা ফোনকল বা একটা নিমন্ত্রণে তাঁদের চোখ চকচক করে ওঠে। জুটলেও জুটতে পারে পরবর্তী নির্বাচনী টিকিট অথবা অন্নদাতার লংগরখানার এক কোণে স্থান। "তফাৎ শুধু শিরদাঁড়ায়" লেখা হয় কেবল কবিতা বিক্রির জন্য। বাস্তবে কবি/শিল্পী/বুদ্ধিজীবীরা রাণীমার পায়ে ল্যাজ নাড়ায়।

তবে এই রাষ্ট্রের বর্তমান রাজনৈতিক সংকটের নগদ ও সুদূরপ্রসারী সাফল্যের মধ্যে অন্যতম সাফল্য, আমাদের কালের অনেক বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, লেখক, গায়ক/গায়িকা, সাংবাদিকের আসল চেহারার উন্মোচন। সময় নামক কষ্টি পাথর যাচাইয়ে তারা ধরা দিয়েছেন। যারা সুবিধাবাদী তারা সব সময়ই সুবিধাবাদী। একজন অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ ছদ্মবেশী দালাল ও ভন্ড চেহারা নিজেই খুলে দিয়েছে এই সময়। নিপুণ সুশীল শিরদাঁড়ার ছদ্মবেশটি যারা নিয়েছেন বেশ, তাদের দ্বারা আন্দোলনের মাঠে শরিক যারা এবং চোখ কান খোলা যাদের, তারা এর পর অবশ্যই বিভ্রান্ত হবেন না আশা করি।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১:৫৫
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

×