somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে দিনগুলো ফেলে এলাম পথের বাঁকে: বহুদিন আগের এক শারদ বিকেলে

০১ লা মে, ২০২৪ দুপুর ১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


(বেশ ক'বছর আগে রমনা পার্কে তোলা ছবিটি।)

আজ থেকে প্রায় ত্রিশ বছর আগের কথা। আমাদের পাশের গ্রাম ঠিকাদারপাড়ায় দুর্গাপূজা হতো। বেশ বড়সড় আয়োজন। বাড়ি থেকে সবচেয়ে কাছের মণ্ডপ ছিলো ওটাই। মেলা হতো। খেলনা, খাবার, প্রসাধন ইত্যাদির অস্থায়ী দোকান বসতো। দেদার বেচাকেনা হতো রাত অব্দি। দীর্ঘ সময় থাকতাম। এরকমই একদিন বিকেলে দেখলাম, পাশের একটি বাড়ির জানালায় দুতিনজন সমবয়সী ছেলে দাঁড়িয়ে ভিতরে কিছু দেখছে কৌতূহলভরে। স্বাভাবিকভাবে আমাকেও কৌতূহলী করে তুললো। কি হচ্ছে? কি দেখছে এতো উৎসাহ নিয়ে? শুরুতে ভেবেছিলাম টিভি। টিভি সে সময় দুর্লভ ছিলো। ত্রিশ বছর আগের কথা। পুরো মহল্লায় একটা দুটো পাওয়া যেতো। যাই হোক ওদের দেখাদেখি আমিও জানালা দিয়ে উঁকি দিলাম। দেখলাম, চশমা পরা আনুমানিক বছর পয়ত্রিশের এক লোক বিছানায় চিৎ হয়ে শুয়ে। থেকেথেকে দাঁতে দাঁত চেপে বিকৃত করছে মুখাবয়ব। লোকটা পূর্ব পরিচিত। এখানেসেখানে আগেও দেখেছিলাম। প্রথমে বুঝলাম না কিছুই। একজন মানুষ বিছানায় শুয়ে আছে। দেখার কি আছে এতে! এ ব্যাপারে জানালামও কোমল শৈশবের সে সহজাত স্বাভাবিক বন্ধুদের। ওরা তখন লোকটার পায়ের দিকে তাকাতে বললো। তাকালাম। দেখলাম, অসংখ্য ক্ষুদ্রাকৃতির কালো কীট একটি বা দুটি পা’য়ে কিলবিল করে বেড়াচ্ছে। ঘটনার পুঙ্খানুপুঙ্খ স্মৃতিচারণ এতোদিন পর জীবনের এ পর্যায়ে এসে সম্ভব নয় কিছুতে। ঠিক মনে নেই একটি না দুটি পায়ে কীট ছিলো। সেই অবুঝ শৈশবে ব্যাপারটা খুবই কৌতূহলোদ্দীপক রোমাঞ্চকর ছিলো আমার জন্য। হাফপ্যান্ট পরা পাঁচ ছয় বছরের বালক আমরা। বুঝে উঠতে পারছিলাম না, পোকাগুলোর ব্যাপারে লোকটা উদাসীন কেন? ওগুলোর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না কেন? পানি দিয়ে পা ধুলেও তো চলে যাবার কথা! দীর্ঘসময় একভাবে বিছানায় পড়ে আছে তো আছেই!

মনে দারুণভাবে গেঁথে গেছে ঘটনাটা। তখন এক বিন্দু বুঝতে না পারলেও, পরবর্তীতে বুঝতে পারি যে, আসলে ক্যান্সার রোগী ছিলো সে। তীব্র যন্ত্রণা নিয়ে ভয়াবহ ক্যান্সারের সঙ্গে লড়াই করে চলছিলো সেই ঝলমলে রৌদ্রময় বিকেলে। তৃতীয় পর্বে চলে গিয়েছিলো তার ক্যান্সার। অমানুষিক যন্ত্রণা নিয়ে দাঁতে দাঁত চেপে নরক যন্ত্রণা সহ্য করে যাচ্ছিলো। জানালা থেকে আমাদের চলে যাবার নির্দেশ দেবার মতো শারীরিক মানসিক স্থিতিটুকুও অবশিষ্ট ছিলো না তার মাঝে। পা’য়ে ক্যান্সারের কীট সদর্পে ঘুরে বেড়াচ্ছে নির্বিরোধ। কুরে কুরে খাচ্ছে সেই বছর পয়ত্রিশের তরুণকে। আর আমরা দু’তিনজন অবুঝ বালক জানালা থেকে সেটাই টানটান উত্তেজনা নিয়ে উপভোগ করে চলেছি মন্ত্রমুগ্ধের মতো। পরবর্তীতে তাকে কোনওদিন দেখিনি।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৪৩
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গান - জীবন যেন স্রোতের মাঝে ভাসমান দ্বীপের মতো

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×