somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

নাগরিক যন্ত্রনা-রুচিহীন লিফলেট ......

৩০ শে মার্চ, ২০২২ সকাল ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নাগরিক যন্ত্রনা-রুচিহীন লিফলেট ......

মহানগরী ঢাকার ট্রাফিক সিগনাল, বাস টার্মিনাল, ব্যস্ত রাস্তায় অথবা মার্কেটের সামনে বোরখা পরিহিত নারী কিম্বা বিদ্ধস্ত যুবকদের দেখা যায়-গাড়ি রিকশা, প্রাইভেট কার কিম্বা বিভিন্ন পরিবহনে থাকা যাত্রীদের জানালার ফাঁক ফোকর দিয়ে লিফলেট ছুঁড়ে দিতে। এসব লিফলেটের অধিকাংশই রাজধানী এবং রাজধানীর আশে পাশে গড়ে ওঠা কথিত বিভিন্ন ইউনানী, হারবাল বা ভেষজ চিকিতসা কেন্দ্রের প্রচারপত্র। এসব লিফলেটের ভাষা যেমন কুরিচুপুর্ণ তেমনি যাত্রীদের পড়তে হয় উটকো ঝামেলা এবং বিব্রতকর অবাস্থায়।

ঢাকা সিটির যেখানেই যাবেন দেখা মিলবে কুরুচিপুর্ণ অশ্লীল লিফলেট বিতরণ করার জন্য ভূয়া ইউনানী, হারবাল বা ভেষজ চিকিতসার কেন্দ্রগুলোর নিয়োগপ্রাপ্ত লোকেরা নগরীর বাসস্টান্ড, রেল স্টেশন, লঞ্চ ঘাট এবং গুরুত্বপুর্ণ স্থাগুলোতে যেখানে লোক সমাগম বেশী হয় সেইসব যায়গায় দাড়িয়ে লিফলেটগুলো বিতরণ করে। এসব লিফলেট চলন্ত বাসের জানালা দিয়ে ছুঁড়ে মারা হয়- যা অনেক সময় যাত্রীদের নাকে-মুখে এসে পড়ে। বর্তমানে এসব লিফলেট বা পোস্টার শুধু যাত্রীদের মধ্যে বিতরণের মাঝেই সীমাবদ্ধ নেই। এগুলো বাসের সামনে কাঁচে সাটানো থাকে। এসব পোস্টারে বিজ্ঞাপনের ভাষা এতই অশ্লীল আর কুরুচিপুর্ণ যা মহিলা যাত্রীদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়। এই পোস্টারগুলো নর্মালী লাগানো হয়- যেখানে মহিলা যাত্রীরা বসেন। বাসে চড়লেই ছুড়েমারা লিফলেটের সাথে যোগ হয়েছে বড় বড় পোস্টারে নারী-পুরুষের গোপন রোগের বিস্তারিত অশ্লীল কথামালা। এই অশ্লীল পোস্টার আর লিফলেটের কারনে বাসে বৌ-বাচ্চা নিয়ে চলাচল করাই কঠিন হয়ে পড়েছে। এমন কি বাচ্চাদের স্কুলে আনা-নেয়ার সময়েও বোরখাওয়ালী মহিলারা রিকশায় লিফলেট ছুঁড়ে মারে।

রাজধানীর ফার্মগেট, মালিবাগ, মগবাজার, সোনারগাঁও হোটেলের সামনে, প্রেসক্লাব, পল্টন মোড়, সদরঘাট, আজিমপুর, যাত্রাবাড়ি গাবতলীতেই এই ছোট ছোট লিফলেট ছুঁড়ে মারার দৃশ্য খুব বেশী। এসব স্থানে এইধরনের লিফলেট বিতরণের জন্য কয়েকশ মহিলা, পুরুষ এবং তরুন আছে। আমি বেশ কয়েকবার কয়েকজন বিতরণকারিকে জিজ্ঞেশ করে জেনেছি তারা কেউ কেউ দৈনিক ভিত্তিতে অথবা মান্থলী চুক্তিতে লিফলেট বিতরনের নিয়োজিত। রিজিয়া নামের এক বোরখাওয়ালী এবং ছালাম নামের এক কিশোরকে জিজ্ঞেশ করে জানতে পারি- তারা লেখাপড়া জানেনা, এইসব লিফলেটে কি লেখা আছে তাও জানেনা। তবে বুঝতে পারে- ঐসব লিফলেটে খারাপ কিছু লেখা আছে বলেই বাসের ড্রাইভার, হেল্পার এবং যাত্রীরা ওদের দেখলেই বেজায় খারাপ ব্যবহার করে। তারপরও এই কাজে নিয়োজিত শুধু রুজী রোজগারের জন্য। যে প্রতিষ্ঠানের লিফলেট বিলি করা হয়-তাদের লোকজন দুড়ে দাঁড়িয়ে দেখে লিফলেট ঠিক মত বিলি করা হচ্ছে কিনা।

এইসব লিফলেট, পোস্টারের বিজ্ঞাপন দেয়া হয় খুব আকর্ষনীয় ভাবে। যেমন- আমেরিকা কানাডা, জার্মান, লন্ডন সহ বিভিন্ন দেশ জয় করে বিশ্ববিখ্যাত হাকীম ডাঃ ------ বর্তমানে শনির আখড়ার---- চিকিতসা কেন্দ্রে রোগী দেখেন। পৃথিবীর যাবতীয় জটিল অসুখের- যেমন সবধরনের যৌন রোগ(বিস্তারিত লিখলামনা), পুরাতন আমাশয়, মহিলাদের বন্ধাত্ব, হাঁপানী, টিউমার, ক্যান্সার, এইডস, HBs(Ag)+Ve ধরা পরেছে- তাহলে আর দেরী নয়-এক্ষুনি চলে আসুন...... ইত্যাদি রোগ মাত্র সাত দিনের চিকিতসায় গ্যারান্টি সহকারে করা হয়। বিফলে মুল্য ফেরত! উল্যেখ্যযে-"সম্পুর্ন কম্পুটারের মাধ্যমে রোগ নির্ণয় করা হয়"। "জটিল রোগীদের জন্য রিতিমত মেডিকেল বোর্ড বসাইয়া চিকিতসা করা হয়"।

অশ্লীল, কুরুচিকর, বিরক্তিকর, অমার্জিত অথবা আপত্তিকর শব্ধগুলো ব্যাবহার করে যেকোন বিজ্ঞাপন প্রকাশ করা ঢাকা সিটি কর্পোরেশনের বিজ্ঞাপন নিতীমালায় সম্পুর্ণ নিষিদ্ধ।প্রচলিত আইন যথাযথ ভাবে প্রয়োগ করা হলে এধরনের প্রতারণা এবং অশ্লীলতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সম্ভব। রুচিহীন এসব লিফলেট, পোস্টার শুধু মনের এবং দৃস্টির দুষণই করেনা সাধারন মানুষকে প্রতারিত করে। সিটি কর্পোরেশন এবং আইন প্রয়োগকারী সংস্থা একটু সচেতন হলে এইধরনের নোংড়ামী বন্ধ করা যেত।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৫৩
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×