somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

চাই আদর্শের দখলদারিত্ব .........

০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চাই আদর্শের দখলদারিত্ব .........

দেশের সর্বত্র আজ পেশীশক্তির দাপট। উপযুক্ত পরিবেশের অভাবে ন্যায় কথা বলার লোক আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। ফলে সুবিধাভোগী ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে দূরত্ব বাড়তে বাড়তে তা ক্রমান্বয়ে সংঘর্ষের রূপ পরিগ্রহ করছে। আর স্বার্থবাদীদের যাঁতাকলে পিষ্ট হয়ে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ। স্বার্থবাদী মিডিয়া চলছে বাতাসের অনুকুলে! তাই আমাদেরমত সাধারন মানুষদেরকে এই সংকট এড়াতে এবং প্রভাব সুদীর্ঘকাল স্থায়ী করতে কিছু কথা বলতে চাইঃ-

ব্যক্তি, দল কিংবা ত্রাসের দখলদারিত্ব ক্ষণস্থায়ী। আদর্শের দীর্ঘস্থায়ী দখলদারিত্ব প্রতিষ্ঠা করুন সর্বত্র। কেননা, ব্যক্তির দখলদারিত্ব ব্যক্তির অনুপস্থিতিতেই শেষ হয়ে যায়। চমৎকার ব্যক্তিত্ব থাকলেও রক্ত সম্পর্কের কেউ বা অতিআন্তরিক কেউ প্রতিনিধিত্ব না করলে তাও স্বল্প সময়ের মধ্যে বিলীন হয়ে যায়। দলের দখলদারিত্ব দলের ক্ষমতা হারানোর পূর্ব পর্যন্ত বহাল থাকে। দলীয় প্রভাব থেকে মুক্ত থাকার জন্য কেউ কেউ দলকে আলিঙ্গন করলেও তারাই ক্ষমতা হারানোর পর বিরোধী শিবিরে অবস্থান নেয়। আর ত্রাসের মাধ্যমে দখলদারিত্ব ভালো মানুষ পছন্দ করে না, করতে পারে না। করলে সেখানে সুন্দর নিহত হয়। সন্ত্রাস সৃষ্টি করে কোথাও দখলদারিত্ব চালালে ভুক্তভোগীরা সুবিধামতো তার প্রতিশোধ নিতে চাইবেই। ঘৃণাবোধ ও প্রতিশোধপরায়ণতা সর্বক্ষণ বিষিয়ে তোলে ত্রাসের শিকার মানুষদের। সুতরাং এই দখলদারিত্ব স্থায়ীও নয়, কাম্যও নয়।

পৃথিবীর সকল ধর্মের ধর্ম যাযকগন সর্বদা শান্তি এবং সহমর্মিতার কথা বলেছেন। প্রায় দেড় হাজার বছর আগে অশান্তির দুনিয়ায় শান্তির ধর্ম নিয়ে এসেছিলেন হযরত মুহম্মদ(সঃ)। পৃথিবীতে এমন কোন ধর্ম নাই- যেখানে শান্তির কথা বলা হয়নি। প্রায় আড়াই হাজার তিন হাজার বছর আগে জন্মগ্রহণ করার পরও যীশুখৃস্ট, গৌতম বুদ্ধ, সক্রেটিস, প্লেটো, এরিস্টোটলের পরবর্তীতে স্বামী বিবেকানন্দ 'র আদর্শ আজ জগদ্ব্যাপী প্রচারিত। পাশাপাশি মীরজাফর ক্ষমতায় এসেছিল ত্রাসের দখলদারিত্ব নিয়ে। তাকে মানুষ ঘৃণাভরে স্মরণ করে। সুতরাং আসুন আদর্শের দখলদারিত্ব প্রতিষ্ঠা করি সর্বত্র। ব্যক্তি, দল ও ত্রাসের দখলদারিত্বকে বিসর্জন দিই চিরতরে।
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:১৯
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি টুপ করে চলে আসবো

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০১ লা জুলাই, ২০২৬ সকাল ১১:১৯


আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৮




রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন

প্রথম .........।

লিখেছেন মায়াস্পর্শ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আন্ডারগ্রাউন্ড শোতে এটাই আমার প্রথম ড্রামস বাজানোর একটা মুহূর্ত।

কিছু গল্প আসলে পরিকল্পনা করে শুরু হয় না।কিছু গল্প হঠাৎ করে একটা মুহূর্ত থেকে জন্ম নেয় আর তারপর... ...বাকিটুকু পড়ুন

সমুদ্রের নীল খাম

লিখেছেন ডি এইচ তুহিন, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৪২


এই শহরে থাকি প্রায় সাতাশ-আটাশ বছর ধরে। তিন প্রেমিকার মায়া ছেড়ে যাওয়া যায় না এমন এক অদ্ভুত সুন্দর এই শহর। যার এক হাতে নদী, অন্য হাতে সমুদ্র, আর কপালে জায়গা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী দুঃশাসনের পতন অনিবার্য ছিল, জুলাই তো স্রেফ উছিলা মাত্র!

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮



জুলাই নিয়ে অনেক বিতর্ক, সমালোচনা আছে। কিন্তু, এটা অস্বীকার করার উপায় নেই যে জুলাই গণঅভ্যূত্থান না হলে আমরা দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে মুক্তি পেতাম না। জুলাই ঘিরে যত বিতর্ক, সমালোচনাই... ...বাকিটুকু পড়ুন

×