somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

দ্যা আনটোল্ড স্টোরি....২০

১০ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দ্যা আনটোল্ড স্টোরি....২০

বহু বছর আগে একজন হস্তরেখা বিশারদ আমাকে বলেছিলেন, ‘’আপনার জীবনের অনেক ঘটনা হিসেবের বাইরে ঘটবে’’।
সেদিন মনে মনে হেসেছিলাম, ভেবেছিলাম আমার মতো সদা সতর্ক মানুষের জীবন বেহিসেবি হয় কি করে! তখনও জানা ছিল না, ‘’সব অংক চাইলেও মেলানো যায় না’'।

ইদানীং মৃত্যু আমায় তাড়িয়ে বেড়ায়। কিন্তু মৃত্যুকে ভয় হয়না। যদিও জানি ভাগ্যকে বদলানো এতোটা সহজ নয় তবুও। কোন কিছুই কোনদিন কারো জন্য থেমে থাকে না কিন্তু ভাবনার অন্ত নেই যেন।
অন্যের জন্যই তো বেঁচে থাকাতে সুখ আর আনন্দ। একা নিজের জন্য বেঁচে থাকাটা বড় বেশী নিরানন্দ আর অর্থহীন বলে মনে হয়। আজীবন আমি খুব বেশী আবেগী মানুষ হিসেবেই পরিচিত জনদের কাছে। অথচ এখন অনেকেই বলে আমি নাকি আবেগ অনুভূতিহীন যন্ত্রমানব।

একান্তে ভাবি আসলে কি আমি তাই!
কেউ যখন জিজ্ঞেস করে, ‘’অবসরে কি করি’’?
আমি হাতরিয়ে বেড়াই অবসরকে খুঁজে ফিরি। সময় বড্ড দ্রুত গতিতে ছুটে চলে, সময়ের সাথে। এই ছুটে চলায় কখনও যে ক্লান্তি এসে ভর করে না তাতো নয় কিন্তু নিজেকে সামলে চলাই তো জীবনের প্রথম পাঠ - আমি সেই পাঠেও ব্যার্থ!
মাঝে মাঝে ঈর্ষা এসে বাসা বাঁধতে চায় কিন্তু যুক্তিতে মানি খানিকটা ঈর্ষা থাকাটাও জরুরী। সদা ঘূর্ণ্যমান জীবন চক্রের মতো ঈর্ষাও এক সিঁড়ি থেকে অপর সিঁড়িতে ঘুরপাক খেতে থাকে।

অংক আমার পছন্দের বিষয় নাহলেও নিজ জীবনের অংক মিলিয়েই অনেকটা বছর অত্যন্ত সফলভাবে চালিয়ে এসেছিলাম। কিন্তু এখন অংক মিলাতে পারিনা, কেমন যেন তালগোল পাকিয়ে যায়। তৈলাক্ত বাঁশ বেয়ে বানরের উঠা-নামার অংকের মত আমার অংকগুলোও পিছলে পরে, যেভাবে পিছলে পরেছে আমার জীবনের পথচলা।

এখন বুঝি, জীবনের অংক মেলানোর ফর্মুলাটা মহান আল্লাহ রাব্বুল আলামীন লুকিয়ে রেখেছেন, যা শত চেষ্টাতেও জানা সম্ভব নয়।
"অমল কান্তি রোদ্দুর হতে চেয়েছিল- হতে পারেনি।" আমাদের মধ্যে অনেকেই রোদ্দুর হবে,
আমি অমল কান্তিই রয়ে যাবো!

ডিসক্লেইমারঃ দ্যা আনটোল্ড স্টোরি....আমার জীবনের না বলা অনেক কথা...যা 'ডিজিটাল ডায়েরি' বললেও ভুল বলা হবেনা।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১:০৯
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের শাহেদ জামাল- ৯৬

লিখেছেন রাজীব নুর, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:২৩



আমার নাম শাহেদ। শাহেদ জামাল।
আজ আপনাদের বলবো আমার জেল জীবনের কথা। জেলখানার খাবারের মান ভালো না। ফালতু খাবার। একদম ফালতু। এত ফালতু খাবার হয়তো আপনি জীবনে খান... ...বাকিটুকু পড়ুন

দ্য প্লান (ছোট গল্প)

লিখেছেন আবু সিদ, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:৫৪

ষাট বছরের মাজেদা গত দুই সপ্তাহ ধরে শুধু প্লান করেছে, সে তার একমাত্র নাতিটাকে দেখতে যাবে। মেয়ে-জামাই বাড়ি বলে কথা! খালি হাতে কি যাওয়া যায়? তার ওপর তার সাত বছরের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত সখি পুম

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৩৫


রঙের মধ্যে গুপ্ত ঘুম
জেগে ওঠে শয়তান সুম;
ভাল মন্দ যে খুলা রুম
চায় শুধু সুখের জুম-
এভাবেই আকাশ চুম;
গুপ্ত মাটির গিরগটি টুম
স্বপ্ন সাগর দেখায় ঘুম-
কি আছে জীবনে ডুম
ওদের কাছে গুপ্তই মুম
স্বর্গই পাবে রে... ...বাকিটুকু পড়ুন

-প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৫০

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৫৯



একটি সাইকেলের জন্য কন্যা অনেক দিন ধরে অপেক্ষা করছে। সে মাটির ব্যাংকে টাকা জমিয়েছে।


ক্লাস ওয়ানে উঠলে তাকে বাই সাইকেল কিনে দেবো বলেছিলাম।

তো একদিন গেলাম, দেখলাম কিন্তু কিনলাম না।... ...বাকিটুকু পড়ুন

আখিরাত ঠিক করার পাশাপাশি দুনিয়ার রাজনীতিতেও ঢুকে পড়লেন

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে এপ্রিল, ২০২৬ রাত ২:০৮


জাতীয় নির্বাচন শেষ হওয়ার দুই মাস পার হয়েছে। দেশের মানুষ একটু দম ফেলছে , চায়ের আড্ডায় যখন ভোটের উত্তাপ ফিকে হয়ে আসছে, ঠিক তখনই খবর এলো সংরক্ষিত নারী আসনের নির্বাচনের।... ...বাকিটুকু পড়ুন

×