somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

রাজতন্ত্রের ভিতর গণতন্ত্র......

০৯ ই জুলাই, ২০২২ সকাল ৮:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রাজতন্ত্রের ভিতর গণতন্ত্র......



২০০ বছর ভারত বর্ষ শাসন ও শোষনের কারণে বৃটিশদের উপর উপমহাদেশের সাধারণ মানুষের একধরনের ক্ষোভ আর অভিমান আছে নিঃসন্দেহে। শুধু উপমহাদেশেই নয়, পৃথিবীর বিভিন্ন দেশে শাসকের আসনে বসে শুধু সেইসব দেশ শোষণ করেই থেমে থাকেনি বরং সেইসব দেশ থেকে পাততাড়ি গুটিয়ে নেওয়ার আগে কোনো না কোনো সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কিম্বা জাতিগত বিষবৃক্ষ রোপণ করে এসেছে..... সেই বৃটিশরা এখন প্রায় একঘরে হয়ে মার্কিনীদের বরকন্দাজ হিসেবে নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রেখেছে।

বিভিন্ন গণমাধ্যমে জানতে পারলাম- রাণীর ৭০তম করোনেশন উত্সবে মেতেছে বৃটেন(আমি জানিনা সেটা কতো বর্ষব্যাপী হবে)। রাণীর শাসন নিয়ে উচ্ছ্বসিত শিশু থেকে বৃদ্ধ, নিগ্রো-এশিয়ান-সাদা চামড়ার ইউরোপীয়-সবাই উদ্বাহু হয়ে উৎসবে মেতেছে। কেউ কারো খুঁত ধরে উৎসবের মেজাজ নষ্ট করছে না।
আমাদের অক্ষমতায় যতই রাগ ক্ষোভ থাকুক, বাস্তবতা হচ্ছে, আমরা রাণীর প্রাক্তন প্রজারা রাণীর দেশের অনেক কিছুকেই বিশ্বসেরা মানতে দ্বিধা করিনা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, গোটা দুনিয়া থেকে এখনো উচ্চশিক্ষার জন্য, চাকুরীর সন্ধানে যেকোনো ভাবে বেশীরভাগ মানুষ ইংল্যান্ড যেতে চায়। ওদের ডাক্তারী শিক্ষা প্রশিক্ষন, আইনী শিক্ষা এখনো বিশ্বসেরা। ওদের বিশ্ববিদ্যালয়ে এখনো জ্ঞানের চর্চা হয়। ধর্ম-বর্ণের অন্ধগলিতে এখনো ওরা খুব একটা পথ হারায়নি। সামন্তবাদের পীঠস্থানে ধ্রুপদী সাহিত্য চর্চা যেমন হয় তেমনি সারা পৃথিবী থেকে গণতন্ত্রপ্রিয় নির্বাসিত মানুষেরও আশ্রয়ভূমি এই ছোট্ট দেশটি।


বৃটিশদের থেকে বিশ্ববাসী অনেক কিছু শিখেছে। আমরাও বৃটিশ এর উত্তরসূরি। বৃটেনে রাজতন্ত্রের ভিতর গণতন্ত্র পুরো মাত্রায় বিদ্যমান থাকলে অনেক দেশেই গনতন্ত্রের ছ্দ্মাবরণে স্বৈরতান্ত্রিক রাস্ট্র ব্যবস্থা চালু আছে। পৃথিবীর অনেক দেশেই যেখানে আন্দোলন সংগ্রাম করেও স্বৈরশাসকদের সিংহাসনচ্যুত করা যায়না, সেখানে বৃটেনের প্রধানমন্ত্রী অল্পতেই গদি ছেড়ে দেন- এটা অবশ্যই সম্মানের। আমরা বৃটিশ এর উত্তরসূরি হয়েও ক্ষমতা আঁকড়ে থাকার মোহ চ্যুত হতে পারিনি।

বৃটিশ ইতিহাসের একদিকে সিভিলিয়ানদের অত্যাচারের কাহিনী যেমন লেখা আছে, তেমনি আছে শিক্ষা-সাহিত্যে তাদের অবদান। দেশ ভাগ করে যে বিষবৃক্ষ তারা রোপন করে গেছেন তার ফল আমরা ভোগ করে চলেছি, আরো কত প্রজন্ম সেই বিষ পান করে চলবো জানিনা।

তবু, জ্ঞান ও শিক্ষার পীঠস্থান ইংল্যান্ড যে তার সমন্বয়ের সংস্কৃতি ধরে রাখতে পেরেছে, সারা পৃথিবীর জন্য স্বাস্হ্য-ব্যবস্থার একটি উন্নত মডেল প্রস্তুত করতে পেরেছে তার জন্য অবশ্যই প্রশংসা দাবী করতে পারে।
কাজকর্ম না থাকলেও রানীর সিংহাসন অটুট থাকুক; তার সাথে অটুট থাকুক মুক্ত গণতান্ত্রিক পরিবেশ, শিক্ষার উন্নত আদর্শ ও স্বাস্থ্যের যুগান্তকারী সর্বজনীন ব্যবস্থা।

ছবিঃ গুগল।
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৩১
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নোবেলজয়ী বিজ্ঞানী, কিন্তু ঘরে ফিরে তিনি একজন বাবা

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:২৩



বেশিরভাগ মানুষ বিজ্ঞানীদের জীবনের সাফল্যটাই দেখে; কিন্তু সেই সাফল্যের পেছনে কত বছরের শ্রম, ত্যাগ আর ব্যক্তিগত জীবনের কত কিছু বিসর্জন দিতে হয়েছে, সেই গল্পটা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের অজানা... ...বাকিটুকু পড়ুন

সংবাদপত্র

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩



একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে... ...বাকিটুকু পড়ুন

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২



দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

×