somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

কেনো আমি সরকার সমর্থক পত্রিকা পড়ি....

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেনো আমি সরকার সমর্থক পত্রিকা পড়ি....
কেনো আমি বিটিভি, ৭১ টিভি দেখি.....

নাৎসি জার্মানির অন্যতম ফ্যাসিবাদী সংবাদপত্র ছিল 'Der Stürmer'। এই কাগজে সর্বক্ষণ ইহুদি, কমিউনিস্ট ও জুডিও-বলশেভিজম তথাকথিত চক্রান্তের বিরুদ্ধে বিষোদ্গার চলত। তো একদিন এক ইহুদি যুবক দেখেন পার্কে বসে তার এক বন্ধু 'Der Stürmer' খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছে। তিনি তৎক্ষণাৎ গিয়ে বন্ধুকে ভীষণ তিরস্কার করে বলেন 'তুই এইরকম একটা জঘন্য কাগজ পড়ছিস, তোর লজ্জা করে না? কি আছে এই কাগজে যার জন্য তোর এর প্রতি এত আগ্রহ ?'

বন্ধুবর মাথা চুলকে জবাব দিলেন - 'আসলে কি জানিস, বাকি সব কাগজে লেখা থাকে আমাদের উপর কিরকম অত্যাচার হচ্ছে, আমরা কেমন অসহায়, আমাদের বিরুদ্ধে কত জায়গায় দাঙ্গা লাগানো হচ্ছে। রোজ রোজ এসব পড়তে কার ভালো লাগে? দেখছিস না, এখানে লিখেছে আমরা ইহুদিরাই নাকি দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করি, বিশ্ব অর্থনীতি নাকি আমাদের অঙ্গুলিহেলনেই চালিত হয়, আমরা নাকি নাৎসিদের শাসন উল্টে দেওয়ার ক্ষমতা রাখি আর সেই মর্মে কাজ করে চলেছি। নিজেদের সম্পর্কে এসব পড়তে কার না ভালো লাগে বল?'

ঠিক এই একই যুক্তিতে আমি আজকাল আওয়ামীপন্থী পত্রপত্রিকা খুঁটিয়ে পড়তে শুরু করেছি। আওয়ামী পন্থীদের কাগজ খুললেই জানা যায় ওদের ভাষায় 'জনসমর্থনহীন বিএনপি' পন্থীরা নাকি শূন্য হয়েও অতি দৃঢ়সংঘবদ্ধ একটি শক্তি, যাদের এমন অসীম ক্ষমতা যে, যে কোন মুহূর্তে আওয়ামী অ্যাপারেটাসকে ছিন্নভিন্ন করে দিতে পারে। তাঁরা নাকি গোপনে সবকিছু নিয়ন্ত্রণ করেন ও বিভিন্ন আওয়ামী স্টেট অ্যাপারাটাসের মধ্যে নাকি পঞ্চম বাহিনীর মতো তাঁরা ঢুকে বসে আছে। সত্যিই তো, বিএনপির সম্পর্কে এসব পড়তে কার না ভালো লাগে? মজার ব্যাপার হলো, রোবট সাদৃশ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রীর একমাত্র প্রত্যাহিক রুটিন ওয়ার্ক হচ্ছে- বিএনপির বিরুদ্ধে বিষোদগার করা।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০২৪ সকাল ১১:৩৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×