somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

দ্যা আলকেমিস্ট থেকে.....

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দ্যা আলকেমিস্ট (পর্তুগিজ: O Alquimista) হচ্ছে ব্রাজিলিয়ান লেখক পাওলো কোয়েলহোর একটি বিখ্যাত উপন্যাস, যা প্রথম প্রকাশিত হয় ১৯৮৮ সালে। এটি মূলত পর্তুগিজ ভাষায় লেখা হয় এবং অক্টোবর ২০১৪ পর্যন্ত অন্তত ৮০ টি ভাষায় অনুদিত হয়েছে। দি আলকেমিস্ট একটি রূপকধর্মী উপন্যাস যেখানে নায়ক একজন তরুণ আন্দালুসিয়ান মেষপালক। এই বইটি বহু বছর যাবত বেস্ট সেলার হিসেবে রেকর্ড করেছিলো। অনেকের মতো আমিও এই বইটি একাধিকবার পড়েছি। যতবারই পড়ি নতুন কিছু জানতে পারি, জীবনকে নতুন করে চিনতে পারি, বুঝতে পারি। পাঠকের অন্তদৃষ্টি খুলে দেয়ার এক অবিশ্বাস্য নান্দনিক, দার্শনিক উপন্যাস - দা আলকেমিস্ট। বন্ধুদের সঙ্গে তার কিছুটা শেয়ার করছিঃ-

People need not fear the unknown if they are capable of achieving what they need and want.
মানুষ যদি প্রকৃত পক্ষে জানতো সে কি চায় এবং তার কি প্রয়োজন, তাহলে মানুষ অজানাকে ভয় করতোনা।

- We are afraid of losing what we have, whether it's our life or our possessions and property. But this fear evaporates, when we understand that our life stories and the history of the world were written by the same hand.
আমরা শুধু হারাবার ভয় করি, সেটা আমাদের জীবন বা অধিকার বা সম্পত্তি - যাই হোক না কেনো। কিন্তু এই ভয় এক ফুৎকারে উড়ে যায়, যখন বুঝতে পারি আমাদের জীবন এবং ইতিহাস একই হাতে লেখা।

- When you are in love, things make even more sense ..
তুমি যখন ভালোবাসো, বোধগুলো আরো প্রখর হয়।

-When a person really desires something, all the universe conspires to help that person to realize his dream ..
মানুষ যখন মন থেকে কিছু চায়, দুনিয়া তখন ষড়যন্ত্র করে সেই মানুষটার স্বপ্ন উপলব্ধ করাতে।

- Remember that wherever your heart is, there you will find your treasure. You've got to find the treasure, so that everything you have learned along the way can make sense ...
মনে রেখো, যেখানে তোমার হৃদয় থাকে, সেখানেই তুমি বিত্ত খুঁজে পাবে। এবং তোমাকে সেই ধন-ভান্ডার খুঁজে পেতে হবে, কেননা তোমার চলার পথে যা শিখেছো তার সব অর্থ খুঁজে পাবে।

- Men have never understood the words of the wise. So gold, instead of being seen as a symbol of evolution, became the basis for conflict.
“জ্ঞান“ শব্দটার অর্থ মানুষ কোনোদিন বোঝেনি। তাই বিবর্তনের প্রতীক হিসেবে সোনাকে না দেখে, সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে

- If you know about love, you must also know about the Soul of the World....
তুমি যদি ভালোবাসাকে চিনতে পারো, তাহলে বিশ্ব-আত্মাকেও চিনতে পারবে।

- Life attracts life ..
জীবন জীবনকেই আকর্ষণ করে ...
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:০৩
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় কন্যা আমার- ৯২

লিখেছেন রাজীব নুর, ২৫ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০



প্রিয় কন্যা আমার-
ফাজ্জা তোমার স্কুল বন্ধ। তুমি তোমার নানা বাড়ি গেছো। এবার অনেকদিন থাকবে নানা বাড়ি। নার্সারি থেকে কেজি ওয়ানে উঠলে। বেতন বেড়েছে। খরচ বেড়েছে। আমি নিশ্চিত... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

গোসাইপুর ১৯৭১

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৪:৫০



জুন মাসের পড়ন্ত বিকেল, ভ্যাপসা গরমে আগন্তুক ঘেমে একাকার। গায়ে ময়লা হাফ শার্ট আর নীল ফুলপেন্ট। শার্টের রঙ কোনো এক সময় হয়তো সাদা ছিলো, ময়লা হতে হতে এখন প্রায়... ...বাকিটুকু পড়ুন

নিউইয়র্কের ডায়েরী: ওয়েস্ট ভার্জিনিয়া থেকে লং-আইল্যান্ড

লিখেছেন কাছের-মানুষ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৫:৫৪


আমাদের সামার ভেকেশন চলছে এখন। প্রায় তিন মাসের ছুটি। এই ছুটিতে বসে না থেকে নিউইয়র্কের একটি ন্যাশনাল ল্যাবে জয়েন করলাম ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে! গবেষণা করে যে পৃথিবীকে উদ্ধার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

×