somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

স্বাধীনতা যুদ্ধের শহীদের তালিকা করি....

১৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বাধীনতা যুদ্ধের শহীদের তালিকা করি....


শহীদদের সম্মান কোনো সংখ্যা দিয়ে বিবেজ্য হতে পারে না। তবুও আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ প্রাণ বিষর্জন দিয়েছেন, যাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জন করেছিলাম তাদের সম্মানার্থেই বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জ্ঞাতার্থে তালিকা করা উচিৎ।

আপসোস, স্বাধীনতার ৫৩ বছরেও রাষ্ট্র কিম্বা কোনো দলীয় সরকারও এই তালিকা করার কোনো উদ্যোগ নেয়নি। তাহলে ৫৩ বছর পরে কি সেই তালিকা করার সুযোগ আছে?
আমি বলবো অবশ্যই আছে এবং সেই তালিকা করার দায়িত্ব আমাদের নাগরিক সমাজের। আবার নাগরিকদের মধ্যে যারা সোস্যাল মিডিয়ায় সক্রিয় তারাই অগ্রণী ভুমিকা রাখতে পারেন।

কিভাবেঃ একদা সামহোয়্যারইন ব্লগ যখন রমরমা ছিলো তখন শতশত ব্লগার এক্টিভ ছিলেন- তারা লিখতেন, মন্তব্য করতেন। সেইসব ব্লগারগণ এই দেশেরই গ্রামগঞ্জ এবং শহরের শিক্ষিত শ্রেণীর মানুষ। এখন যারা সোস্যাল মিডিয়ায় সক্রিয় তারা এদেশের প্রতিটি পরিবারের সদস্য বলা যায়।

সোস্যাল মিডিয়ার এইসব বন্ধুরাই নাগরিক সাংবাদিক হিসাবে নিজনিজ এলাকার শহীদদের নাম, বাবা-মায়ের নামসহ পূর্ণ ঠিকানা এবং কোথায় কিভাবে শহীদ হয়েছিলেন- তা উল্লেখ করবেন। এব্যাপারে সাহায্য সহযোগিতা নিবেন স্থানীয় মুরব্বিদের, যারা স্বাধীনতা যুদ্ধের সময় অন্তত ১৪/১৫ বছর এবং ততর্ধ বয়সী ছিলেন। আবার দেশের উপজেলা, জেলা ছাড়াও অনেক শিক্ষা প্রতিষ্ঠান, স্মৃতি সৌধ, নেনানিবাস, পুলিশ লাইন, সাবেক বি ডি আর- বর্তমান বিজিবি, আনসার একাডেমী, সুপ্রিম কোর্ট চত্তরে স্মৃতি স্তভে নিজ নিজ প্রতিষ্ঠানের শহীদের নাম ফলক আছে- সেখান থেকেও শহীদদের তালিকা সংগ্রহ করতে পারি।

চাইলে একই প্রক্রিয়ায় মুক্তিযোদ্ধাদের তালিকা, রাজাকারদের তালিকা করা সম্ভব। এব্যাপারে ব্লগ মডারেটর এর দৃষ্টি আকর্ষণ করছি। ব্লগ কতৃপক্ষ একটা ডাটাবেইজ তৈরী করে এই ব্লগে যারা মুক্তিযোদ্ধা আছেন, শিক্ষিত স্বজ্জন আছেন- তাদের নিয়ে একটা কমিটি করে তালিকা যাচাই-বাছাই এবং প্রাথমিক মূল্যায়ণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠাতে পা্রেন। আমি আমার প্রস্তাবনা দিয়েছি। এই বিষয়ে ব্লগারদের মতামতের উপর ভিত্তি করে আরও বেশী অংশগ্রহন মূলক এবং বস্তুনিষ্ঠ করার সুযোগ আছে।

আসুন, এভাবেই আমরা আমাদের দেশমাতৃকা স্বাধীনতা যুদ্ধে শহীদদের তালিকা করে আমরাও স্বাধীনতা যুদ্ধে অবদান রাখি।

ধন্যবাদ সবাইকে।

উল্লেখ্য, এমন একটা পোস্ট ২০০৮ সালে আমি সামহোয়্যারইন ব্লগে লিখেছিলাম, এক শ্রেণীর গালিবাজ প্রতিক্রিয়াশীল ব্লগারদের বিরোধিতার মুখে কার্যকর করা সম্ভব হয়নি!

সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:১০
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪৫


শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×