নোংরা মানুষের কবিতা....
২৮ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নোংরা মানুষের কবিতা....
মানুষ রেগে গেলে তা বিভিন্নভাবে প্রকাশ করে। রাগ প্রশমনের একটি প্রক্রিয়া হচ্ছে- গালাগালি করা। কারো ওপর রাগ হলে তাকে গালাগালি/ বকাবকি করলে রাগ অনেকটা কমে যায়। আমাদের দেশে প্রায় প্রত্যেকেই এ পদ্ধতি ব্যবহার করে থাকেন। আমার দুর্ভাগ্য, আমি গালাগালি যৎসামান্য করলেও বেশুমার গালাগালি খাই- সত্য কথা বলার জন্য! যারা অশিক্ষিত, গরিব তারা গালাগালিকে নিজেদের অধিকার আদায়ের হাতিয়ার মনে করেন। নাম ভুলে যাওয়া একজন লেখক কৌতুক করে গালাগালিকে "গরিবের কবিতা" আখ্যায়িত করেছিলেন!
অন্যান্য দেশেও মানুষ গালাগালির মাধ্যমে রাগ প্রকাশ করে থাকে। এজন্য প্রত্যেক ভাষায় কিছু বিশেষ নির্বাচিত শব্দ ব্যবহার হয়। অনেকে এমন অশ্লীল শব্দ ব্যবহার করেন যা শুনে কানে আংগুল দিতে হয়। তখন পরিবার পরিজনের সঙ্গে থাকলে ভীষণ বিব্রতকর অবস্থায় পড়তে হয়। গালাগালির মাধ্যমে রাগ প্রশমনের ব্যবস্থা একটি সামাজিক অনাচার। অনাচার থেকে সমাজকে মুক্ত করা একান্ত প্রয়োজন। শালীনতা ও শিষ্টাচার ছাড়া কোনো জাতি ভদ্র বলে পরিচিতি লাভ করতে পারে না। সার্বজনীন শিক্ষা এবং নৈতিকতা এ ব্যাপারে অনেক সহায়ক হতে পারে।
কিন্তু সোশ্যাল মিডিয়ায় কতিপয় শিক্ষিতদের মধ্যেও যখন হরহামেশাই গালাগালি করার প্রবণতা দেখি তখন মন খারাপ হয়ে যায়! মনে হয় শিক্ষিত আর অশিক্ষিতের মধ্যে কোনই পার্থক্য নেই! তাই
গালাগালিকে শুধু "গরিবের কবিতা" হিসেবে আখ্যায়িত করা যায়না বরং বলা যায়- গালাগালি "নোংরা মানুষের কবিতা"!
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি আর কবিতা লিখব না বলেও
লিখে ফেলি একটি মুমূর্ষু কবিতা–
জন্ম নেয়ার আগেই যারা অবিরাম
মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে, লাথি মারছে
পদ্যের চিরায়ত চোয়ালে !
পঙক্তিতে পঙক্তিতে পথ হেঁটে
প্রচণ্ড পিপাসায় আমি পান করি
কবিতার স্নিগ্ধ জল; আর... ...বাকিটুকু পড়ুন
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ইসিয়াক, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩১

শরৎ-প্রাতে শিউলি ঝরা ক্ষণে
দিবাকর ছড়ায় হাসি।
দিঘির জলে রক্তিম পদ্ম
ফুটেছে রাশি রাশি।
ছাতিম গাছের নিভৃত নির্জনে
সবুজ পাতার ঘ্রাণ।
সুখ আহ্লাদে ডাকছে নিসর্গ
উচাটন মন প্রাণ।
স্নিগ্ধ বাতাস দোলা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুন