somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

বাংলার লোকাচারঃ অগ্রহায়ণ>ধান>নবান্ন.....

১৬ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলার লোকাচারঃ অগ্রহায়ণ>ধান>নবান্ন.....

নবান্ন উৎসব হলো নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসব। সাধারণত বাংলা অগ্রহায়ণ মাসে অর্থাৎ হেমন্তকালে আমন ধান পাকার পর এই উৎসব অনুষ্ঠিত হয়।

অগ্রহায়ণ মাসের আরেক নাম 'মার্গশীর্ষ!' এটি বাংলা সালের অষ্টম মাস হলেও এক সময় অগ্রহায়ণ ছিল বছরের প্রথম মাস! 'চন্ডীমঙ্গল' কাব্যে কবি মুকুন্দরাম অগ্রহায়ণ বন্দনায় চাষাবাদের কথা লিখেছিলেন ঠিক এভাবে-

"ধন্য অগ্রহায়ণ মাস
বিফল জনম তার,
নাহি যার চাষ।"


বাংলার কৃষকের গোলা ঘর এ মাসেই ধানে ধন্যে পূর্ণ হয়ে উঠে! তাই বৈশাখ নয়, অগ্রহায়নই ছিল বাঙালি কৃষিরভিত্তিক সমাজের আনন্দের মাস! বাঙালি হিন্দু সমাজের বিশ্বাস অনুযায়ী, অগ্রহায়ণ মাস বিবাহের জন্য অত্যন্ত শুভ! বাংলায় একে 'লক্ষীর মাস' মনে করা হয়! এ কারনেই অগ্রহায়ণ মাসে, লক্ষ্মী পূজা ও নবান্ন উৎসবের আয়োজন করা হয়!

অগ্রহায়ণের চিরায়ত ঐতিহ্য ধরে রাখতে বাংলার রাঢ় অঞ্চলে ধান কাটার আগে 'ধানশুয়রী দেবীর' পূজা অনুষ্ঠিত হয়! অগ্রহায়ণের প্রথম দিন একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়- এর নাম 'ধান্য ছেদন' বা 'মুঠ আসা' অনুষ্ঠান!

অগ্রহায়ণ মাসের প্রথম দিনে মাঠ থেকে ধানের ছড়া মাথায় করে ঘরে এনে এরপর কিষান কে উঠোনে পিরিতে দাঁড় করিয়ে, পানি দিয়ে তার পা ধোয়ানো হয়! তারপর তাকে পান ও দূর্বা দিয়ে বরণ করে, মিষ্টিমুখ করানো হয়! এভাবে কৃষক ও তার ফসলের প্রতি সম্মান প্রদর্শন করা হয়ে!

নবান্ন শব্দের অর্থ নতুন অন্ন। নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে তৈরি চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসবকেই নবান্ন উৎসব বলা হয়। তবে রংপুরসহ উত্তরাঞ্চলের বাস্তবজীবন থেকে এই উৎসবটি অচেনা এক দূরে চলে যেতে বসলেও কেউ কেউ ধরে রেখেছেন পূর্বপুরুষের ঐতিহ্য। বাংলাদেশের দিনাজপুর জেলা এবং ওপার বাংলার বর্ধমান জেলাকে 'শস্য ভান্ডার' বলা হয়! এই 'ধান্য ছেদন' বা 'মুঠ আসা' অনুষ্ঠানটি সাধারণত এই দুই জেলাতেই উতসাহ উদ্দীপনায় বেশী পালন করা হয়! তবে অন্য কোন জেলাতে অন্য নামে এই আচারটি পালিত হয়!

সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্য অনুযায়ী কোনো কোনো শহুরেরে বাসিন্দারাও খোদ রাজধানী ঢাকায়ও এই উৎসব ঘরোয়া ভাবে পালন করেন। আজ 'মার্গশীর্ষ' অগ্রহায়ণের প্রথম দিন, সবার জন্য শুভেচ্ছা রইলো।

তথ্যসূত্রঃ বাংগালী কৃষকদের নবান্ন উৎসব।

(পুরনো লেখা এডিট করে নতুন করে উপস্থাপন করলাম)
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:১২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

আজ থেকে বাংলাদেশ স্বাধীন হলো ।

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪৪


অপারেশন সার্চলাইট (২৫ মার্চ): ১৯৭১-পাকিস্তানের বাঙালি গণহত্যা
অপারেশন সার্চলাইট ছিল ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) পাকিস্তানি সামরিক বাহিনীর দ্বারা পরিচালিত একটি গণহত্যা। বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৬

লিখেছেন রাজীব নুর, ২৫ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫০



ইদ শেষ। লোকজন ঢাকা ফিরতে শুরু করেছে!
আজ বুধবার, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)। ইংরেজি তারিখ ২৫শে মার্চ, ২০২৬। সব কিছু যেন দ্রুত'ই শেষ হয়ে যাচ্ছে। এই হাসিনা... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্প কি ভেবেছিল? "সর্দার খুশ হোগা? সাবাশি দেগা?"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৯:৫৮

ইরান যুদ্ধ নিয়ে কিছু বলি।
আমি সাধারণ সত্য যা ঘটছে সেটাই বলি। মিথ্যা প্রোপাগান্ডা, সেটা যে পক্ষেরই হোক, আমার শেয়ার করতে ভাল্লাগে না।
একটা সময়ে আমেরিকা নিজের এয়ারফোর্স এবং নেভি... ...বাকিটুকু পড়ুন

×