somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

এক কেজি ঘি বানাতে কতো লিটার দুধ লাগে....

০৭ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক কেজি ঘি বানাতে কতো লিটার দুধ লাগে....

আমি দুধ খেতে পারিনা, যাদের কাছে জন্ম থেকে শিশুকাল কাটিয়ে ছিলাম তাদের কাছেই শুনেছি... দুধ মুখে দিলেই বমি করতাম, সেই সমস্যা থেকে কখনও মুক্তি পাইনি। তবে দুধ খেতে না পারলেও দুগ্ধযাত অনেক খাবার আমার খুব পছন্দের।

দুধ না খেলেও যখন থেকে ভাত খাওয়া শুরু, তখন থেকেই ভাতের সাথে অন্তত এক বেলা এক চামচ ঘি খাবারে নিয়মিত খাই। তাই ঘি কেনায় এবং দাম সম্পর্কে আমার কিছুটা অভিজ্ঞতা আছে। যাই হোক, ইউ টিউব ঘেটে ঘি তৈরীর একাধিক পদ্ধতি শিখে বিভিন্ন সময় আমি ঘি তৈরী করতে চেষ্টা করেছি এবং ভালো ঘি তৈরীও করেছি।

যদিও ঢাকা সিটিতে অনলাইন দুধ এবং ঘি বিক্রেতারা প্রতি লিটার দুধ সর্ব নিম্ন ৮০ টাকা এবং সর্বচ্চ ১০০ টাকা দামে বিক্রি করছে। অথচ গ্রামেও খাটি দুধের লিটার ১০০ টাকা!

আমার অফিসের একজন ইঞ্জিনিয়ার যার বাড়ি পাবনা। তিনি ছুটিতে পাবনা গেলেই পাবনা থেকে আমাকে ঘি এনে দেন ১৯০০ টাকা কেজি। আমার একজন প্রতিবেশী যার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ, আমার অনুরোধে তিনি সেখান থেকে মাঝেমধ্যে প্রতি কেজি ঘি এনে দেন- ১৭০০/১৮০০ টাকা কেজি। অন্যদিকে অনলাইন ঘি বিক্রেতাদের থেকে ফখরুল ইসলাম যিনি সামু ব্লগের একদা বিখ্যাত ব্লগার বিবাহিত লালসালু তার বর্তমান অনলাইন ব্যবসা প্রতিষ্ঠান 'লাল সালু' থেকে প্রতি কেজি ঘি কিনি ১৪০০ টাকা প্লাস-মাইনাস। কয়েক দিন ধরে ফেসবুকে অনলাইন বিক্রেতাদেত দেখছি- ৯০০/- টাকা থেকে ১১৫০/- প্রতি কেজি ঘি বিক্রির বিজ্ঞাপন!



সম্প্রতি আমি গ্রামের বাড়িতে ছিলাম ১৪ দিন। একদম দেশীয় গরু এবং প্রাকৃতিক খাবার খাওয়া গাভীর দুধ দিয়ে ঘি তৈরীর মিশন শুরু করি। প্রতিদিন দুধ জ্বালিয়ে দুধের সর সংগ্রহ করে সেই সর জ্বালিয়ে ঘি তৈরী করেছি। এভাবে প্রায় ২৫ লিটার দুধ জ্বালিয়ে এক কেজি পরিমান ঘি পেয়েছি।

আমার এক কেজি ঘি তৈরী করতে যে পরিমাণ দুধ লেগেছে তাতে শুধু দুধের দামই প্রায় ২৫০০ টাকা। শ্রমঘন্টা, গ্যাস বিলের মূল্য ধরলে দাম আরও ২৫% যোগ হবে। সেই সাথে ঘি'র বাই প্রোডাক্ট থেকেও কিছু দাম পাওয়া যাবে। সব মিলিয়ে বানিজ্যিক ভাবে তৈরী করলে হয়তো প্রতি কেজি ঘি ২০০০ টাকার মধ্যে হতে পারে।

আর একটা কথা, অনলাইন বিক্রেতাদের থেকে কেনা ঘি এর উগ্র ঘ্রাণের সাথে আমার তৈরী ঘি, কিম্বা পাবনা-সিরাজগঞ্জ থেকে সংগ্রহ করা ঘি'র ঘ্রাণ ভিন্ন!

অতএব, বুঝ হে সুজন- দুধ- ঘি এর নামে কি খাচ্ছি!
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:১৬
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আহলে হাদিস একটি সুনিশ্চিত পথভ্রষ্ট ও জাহান্নামী দল

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ৮:৫৮




সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতাম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে তাঁর পথ... ...বাকিটুকু পড়ুন

কেন বিচার পাওয়ার আগেই মৃত্যু হলো সাইকো সম্রাটের ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ১১:৩৪


সাভার থানা থেকে মাত্র একশো গজ দূরে, পাশে সরকারি কলেজ, দূরে সেনা ক্যাম্প, চারদিকে মানুষের ব্যস্ততা: এই পরিচিত পরিবেশের মাঝে একটা পরিত্যক্ত ভবন ছিল, যেখানে আলো পৌঁছাত না।... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×