somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

একটি বাড়ির অসমাপ্ত আত্মজীবনী.......

০৬ ই জুলাই, ২০২৫ সকাল ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি পুরনো বাড়ির আত্মকথা, যেখানে বাড়িটি নিজেই তার অতীত, বর্তমান এবং অভিজ্ঞতার কথা বর্ণনা করে। এই ধরনের রচনায়, বাড়িটি তার জীবনের গল্প বলে, যেখানে সময়ের সাথে সাথে পরিবর্তন, মানুষের আনাগোনা, আনন্দ-বেদনা, এবং ধ্বংসের সম্মুখীন হওয়ার অভিজ্ঞতা প্রকাশিত হয়।
এমন একটি পুরনো বাড়ির আত্মকথায় যা থাকতে পারে-
বাড়ির বর্ণনা। অর্থাৎ বাড়িটি দেখতে কেমন, তার নির্মাণশৈলী, ব্যবহৃত উপকরণ, এবং কতদিনের পুরনো, ইত্যাদি।
থাকে ঐতিহাসিক প্রেক্ষাপট- বাড়িটি কোন সময়কালে নির্মিত হয়েছিল এবং সেই সময়ের সামাজিক, রাজনৈতিক, এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট। বর্ননা থাকবে বাড়ির বাসিন্দাদের কথা।
বাড়িটিতে যারা বসবাস করতেন, তাদের সুখ-দুঃখ, হাসি-কান্না, এবং জীবনের গল্প। সময়ের সাথে সাথে বাড়ির পরিবর্তন, সংস্কার, এবং নতুন প্রজন্মের আগমন। থাকবে ধ্বংসের চিত্র। বাড়িটির জীর্ণ অবস্থা এবং মানুষের অবহেলা। সব শেষে আবেগ ও নস্টালজিয়া। পুরনো বাড়ির প্রতি মানুষের মায়া, মমতা, এবং ফেলে আসা দিনের স্মৃতিচারণ। এগুলো সবই আছে।


একটি পুরনো বাড়ির আত্মকথা লেখার মাধ্যমে, আমরা একটি নির্দিষ্ট স্থানের ইতিহাস, সংস্কৃতি, এবং মানুষের জীবনযাত্রা সম্পর্কে জানতে পারি। একই সাথে, এটি আমাদের সময়ের গুরুত্ব, পরিবর্তনশীলতা, এবং স্মৃতির মূল্য উপলব্ধি করতে সাহায্য করে। দাদা, চাচা, বাবার থেকে অনেকজন উত্তরাধিকার সূত্রে পাওয়া আমিও একজন উত্তরাধিকার হিসাবে বাড়ির আত্মকাহিনী লিখতে পারছিনা। এই বাড়িটি একশো বছরে পদার্পণ করবে ২০৩৪ সালে। জানিনা একশো বছর পূর্ণ হবার আগে উত্তরাধিকার বন্টন ব্যবস্থা সম্পন্ন হবে কি না! আপাতত ইতিহাস অলিখিতই থাকুক। উত্তরাধিকার বন্টন সম্পন্ন হলে বাড়ির ইতিহাস লিখিবো যদি বেঁচে থাকি।


আমাদের উয়ারীর বাড়ির পরিত্যক্ত ঘরের একটা রুম বহু বছর যাবত তালাবদ্ধ- যেহেতু বাড়িতে কেউ থাকেনা তাই ময়লা আবর্জনায় রুমের দড়জার অস্বিত্ব বোঝা যাচ্ছিলো না। গত সপ্তাহে আমি ওই বাড়িতে গিয়েছিলাম। ঐ রুমের চাবি যদিও খুঁজে পাইনি তবুও ঘরটার বাইরের দিকটা দুইজন লোক দিয়ে একটু পরিস্কার করিয়েছি। সেই বন্ধ রুমের দড়জার তালা-চাবি এবং বৈদ্যুতিক সুইস এর ছবি.....কলবেল সুইসটাও ভারত বিভাগের আগে লাগানো। আমার ধারণা, এমন পুরনো বস্তু প্রত্নতত্ত্ব অধিদপ্তর ছাড়া আর কোথাও খুব বেশি নাই!
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০২৫ সকাল ৯:৪৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান ওয়ার্ল্ড কাপ বয়কট করে নাই কারণ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই জুন, ২০২৬ রাত ৩:০৩


সেখানে একজন আসিফ নজরুল ছিলেন না, আমিনুল ইসলাম বুলবুল ছিলেন না! পুরো বিশ্বজুড়ে এখন ফুটবলের উন্মাদনা। যে সব দেশ মাঠে লড়ছে আর যারা কোয়ালিফাই করতে পারেনি উত্তেজনা সবখানেই সমান... ...বাকিটুকু পড়ুন

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৯:৩৩

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

×