somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

কফি কথা....

০৮ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কফি কথা....

কফি আসক্তি নিয়ে গত ১৪/১৫ বছরে ব্লগ, ফেসবুকে আমি বেশ কয়েকটি পোস্ট দিয়েছি....

নিঃসন্দেহে কফি একটি জনপ্রিয় পানীয় যা ক্যাফিন সমৃদ্ধ এবং এর কিছু স্বাস্থ্য উপকারিতা ও অপকারিতা উভয়ই রয়েছে। কফিকালচার এখন একটা সামাজিক এবং অফিসিয়াল মানদণ্ডে বিবেচিত হয়। প্রেমে, অপ্রেমে, আড্ডা, সামাজিকতায় কফি ছাড়া এখন চলেই না। আমিও বাসায় কিম্বা অফিসে এসে এক কাপ কফি খেয়েই দৈনন্দিনতা শুরু করি। কারন কফির ক্যাফেইন শরীরকে কিছুটা চাংগা করে রাখে। কয়েক বছর আগে পর্যন্ত দিনে অন্তত চার মগ কফি খেতাম। আস্তে-ধীরে নামতে নামতে এখন শুধু সকালে এক মগে এসে দাঁড়িয়েছে। সেখান থেকেও কমিয়ে আনতে কৌশল করে মগের সাইজ ছোট করে নিয়েছি। কারণ, এই কফি হলো ঘুমের চরম শত্রু। কফি সকাল বেলা কাজের এক দারুন রেমিডি হলেও আপনার ‘ভালবাসার নেশা' এই কফির কাপ বা মগটায় সাইজের উপর অনেক কিছু নির্ভর করে! কফির উপকারিতা এবং উপকারিতা নিয়ে যতই চিকিৎসা বিজ্ঞানী এবং পুষ্টিবিজ্ঞানে সতর্কতা/ সাবধানতা প্রচার হোক- বিশ্বে গড়পড়তা প্রতি বছর ৮% এবং বাংলাদেশে ১৮% কফির চাহিদা বৃদ্ধি পাচ্ছে!

উপকারিতাঃ
মানসিক সতর্কতা ও কর্মক্ষমতা বৃদ্ধি: ক্যাফেইন মস্তিষ্কে উদ্দীপনা সৃষ্টি করে মনোযোগ ও কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে।

শারীরিক কর্মক্ষমতা বৃদ্ধিঃ কফি পেশীগুলোকে উদ্দীপ্ত করে এবং শারীরিক কর্মক্ষমতা বাড়াতে সহায়ক হতে পারে।

লিভারের জন্য উপকারীঃ কফি লিভারের রোগ, যেমন সিরোসিস এবং ফ্যাটি লিভার রোগের ঝুঁকি কমাতে পারে।

অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধঃ কফিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে।

অপকারিতাঃ
অতিরিক্ত ক্যাফেইন সেবনঃ অতিরিক্ত কফি পানে হৃদস্পন্দন বেড়ে যাওয়া, উদ্বেগ, অস্থিরতা, এবং অনিদ্রার মতো সমস্যা হতে পারে।

পাকস্থলীর সমস্যাঃ খালি পেটে কফি পান করলে অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক এবং আলসারের মতো সমস্যা দেখা দিতে পারে।

হজমের সমস্যাঃ কফি কিছু মানুষের ক্ষেত্রে হজমের সমস্যা তৈরি করতে পারে।

মানসিক স্বাস্থ্যের উপর প্রভাবঃ অতিরিক্ত কফি সেবন উদ্বেগ ও বিষণ্ণতার কারণ হতে পারে।

সতর্কতাঃ
কফি পানের পরিমাণ সীমিত রাখা উচিত। দিনে ২-৩ কাপ কফি পান করাই যথেষ্ট। খালি পেটে কফি পান করা এড়িয়ে যাওয়া উচিত। যাদের হৃদরোগ, উদ্বেগ বা অনিদ্রার সমস্যা আছে, তাদের কফি পানের ব্যাপারে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।
সবশেষে, কফি একটি উপভোগ্য পানীয় হতে পারে, কিন্তু এর উপকারিতা এবং অপকারিতা উভয় সম্পর্কে সচেতন থাকা জরুরি।

কফির ক্যাফেইন আমাদের স্নায়ুতন্ত্রে এক ধরনের ‘পজিটিভ উত্তেজনা তৈরি করে! অন্যদিকে শরীর আর মস্তিষ্কের মাঝে চলে এক বিপরীত রীতি।
আসলে কফি খেলে, শরীর স্বাভাবিকের চেয়ে ‘অতিরিক্ত’ সক্রিয় হয়ে ওঠে, কিন্তু পরে শরীরই ক্লান্ত হয়ে পড়ে।
অনেক সময় দুশ্চিন্তা, পেটের সমস্যা আর অস্থিরতা বাড়ায়। ব্লাক কফির ক্রিয়া বা প্রতিক্রিয়া দ্রুত হয়। আবার মিক্সড কফি দীর্ঘমেয়াদী সমস্যা তৈরী করে।
কফি শরীরের পানির পরিমাণ কমিয়ে দিতে পারে, অর্থাৎ ডিহাইড্রেশন বাড়ায়!
দিনের শেষে কফি খেলে ঘুমের চক্র নষ্ট হয়, এর প্রভাব প্রায় ৮ ঘণ্টা পর্যন্ত থাকতে পারে!
কিছু গবেষণায় দেখা গেছে, কফির অতিরিক্ত ব্যবহার কারনে অস্থিরতা, হৃদস্পন্দন বাড়া এবং পেশীর স্পাজম হতে পারে।

তাহলে কফি কতোটা খাওয়া উচিত?
সাধারণত দিনে ১-২ কাপ কফি ঠিক আছে, কিন্তু আমার মতো যাদের ঘুমের সমস্যা আছে তারা বিকেল ৪টার পর কফি এড়িয়ে চলুন।
গর্ভবতী নারীদের জন্য দৈনিক ক্যাফেইনের সর্বোচ্চ সীমা ২০০ মি গ্রা।
কফি যেমন অনেকের কর্মময় জীবনের শুরু, আবার অনেকের জন্যই সেটা ক্লান্তি আর অনিদ্রার কারন হতে পারে।
প্রতিটি শরীরের তার নিজস্ব সীমা থাকে।” তাই কফির প্রভাব প্রত্যেকের শরীরে আলাদা।

যাদের ঘুম কম, উদ্বেগ বেশি- তাদের জন্য কফি ‘বন্ধু’ না হয়ে ‘শত্রু’ হয়ে দাঁড়াতে পারে। সুতরাং “কফি অল্প খাও এবং সময়টা উপভোগ করো”, এটা কফির মুলমন্ত্র হওয়া উচিত। কফি কালচার যেন কষ্টের কারন না হয়ে দাড়ায়।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:৪৬
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×