somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘Acting’- বাংলায় যাকে আমরা অভিনয় বলি!

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিনেমার ভিলেনকে অধিকাংশ দর্শকই অপছন্দ করে। যদিও দর্শক ভালোভাবেই জানে যে এটা অভিনয় ছাড়া কিছুই নয়, বাস্তবতা থেকে এর ব্যবধান অনেক বেশী। তারপরও দর্শকের মন সায় দেয় না। এই কপট অভিনয়ের মাঝেই সে বাস্তবতাকে খুঁজে নেয়। সাপোর্টের কাঁটা নায়কের দিকেই হেলে যায়।

কাউকে খুব অপছন্দ করেন? তার চেহারা কল্পণা করলে আপনার বমি পায়? তার সুউচ্চ নাসিকাটাকে থেথলে দিতে ইচ্ছে করে? কিন্তু সে সামনে এলে আপনি এসবের কিছুই করেন না। উলটো একটা মুচকি হাসি দিয়ে তোষামোদ করতে লেগে যান। তাহলে বুঝবেন আপনি অভিনয় শিখে গেছেন। পৃথিবীতে টিকে থাকার যথেষ্ট যোগ্যতা আপনার আছে।

অভিনয়! ফেইক একটা জিনিস। কিন্তু তারপরও আপনি, আমি প্রতিদিন এ ফেইক জিনিসটাই অনুশীলন করে যাচ্ছি। ভালো থাকার অভিনয়, ভালো রাখার অভিনয়, ভালো মানুষীর অভিনয়। একটা প্রেম টিকে রাখার জন্য অনর্গল মিথ্যে বলে যাচ্ছি। নিম গাছের পেত্নীকে প্রতিদিন মোনালিসা বলে অপমান করছি। অমুক ভাই বাস্টার্ড জেনেও তার নামে গলা ফাটিয়ে স্লোগান দিচ্ছি। আপনিও হয়তো মোটা সানগ্লাসের আড়ালে ফিল্মি স্টাইলে আপনার কষ্টগুলো ঢাকার চেষ্টা করছেন কিংবা চোখে গ্লিসারিন লাগিয়ে কাঁদার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিপদে পড়া বন্ধুটির জন্য। নির্বাচন ক্যাম্পেইনে গিয়ে আজীবন দাঁত না মাজা কৃষকটির সাথে কোলাকুলির পর দু’ঠোট প্রসারিত করে বলছেন, ‘চাচা, অমুক মার্কায় ভোট টা কিন্তু চাইই চাই’! তারপর চাচার বাড়ি থেকে বের হয়ে বিড়বিড় করে বলছেন, ‘শালা, এসব কাজ মানুষ করে??’

ব্লা... ব্লা... ব্লা... এমন শত শত উদাহরণ আছে আমার কাছে, আপনার কাছে!

বুঝতে পারছি আমার ভাঙ্গা ঢোলে আপনি চরম বিরক্ত হচ্ছেন! প্লিজ, বিরক্তিটা চেপে রাখুন, একটু ভালো লাগানোর অভিনয় করুন! পৃথিবীটা এই অভিনয়ের উপড়েই টিকে আছে। অভিনয় করতে করতে হয়তো একদিন আমাদের এ অভিনয়টাই সত্য হয়ে যাবে! ‘ভালো না থাকার চেয়ে অভিনয় করে ভালো থাকাটাই শ্রেয়!’
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×