“নেকাব পড়ার অপরাধে বিশ্ববিদ্যালয় ছাত্রী বহিষ্কার” (!)
না, এটা আমেরিকা বা ইউরোপের কোন ঘটনা নয়। এটা মুসলিম প্রধান দেশ ‘বাংলাদেশ’ এর ঘটনা। আর ঘটনাটি ঘটিয়েছে দেশের স্বনামধন্য, বিশ্বনন্দিত, ধনীর দুলাল-দুলালীদের উচ্চ শিক্ষার তীর্থস্থান - ‘ব্র্যাক বিশ্ববিদ্যালয়’!
২২ জানুয়ারি, ২০১৩ ড্রেসকোড ও নিরাপত্তা ঝুকির অযুহাত দেখিয়ে ক্যাম্পাসে নেকাব পড়া নিষিদ্ধ করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। নেকাব নিষিদ্ধের পরও কিছু মেয়ে নেকাব পড়া অব্যাহত রাখলে ২৮ মে তাদের শোকজ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শোকজের পরও নেকাব অব্যাহত রাখায় ১২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় ‘হাফসা ইসলাম’ নামের এক ছাত্রীকে!
ইয়াবা সেবন আধুনিকতা, হাফপ্যান্ট-টিশার্ট পড়া্টা মর্ডানিজম, লেট নাইট পার্টিতে যাওয়াটাও নাকি আবার সিভিলাইজেশনের পর্যায়ে পড়ে! তবে? তবে কিছুই না। দেশ থেকে ‘অপরাধ’ উধাও হয়ে যায়নি!
এখন-
• ফুল হাতা জামা পড়া অপরাধ! (উদাহরণঃ ২৩ মে ২০১৩, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উপাধ্যাক্ষ মাহবুবা খানম কল্পনা কতৃক অর্ধশত ছাত্রীর জামার হাতা কর্তন।)
• বোরকা পড়া অপরাধ! (উদাহরণঃ ৩ এপ্রিল ২০১২, রাবির সমাজবিজ্ঞান বিভাগের প্রধান ডঃ এ কে এম শফিউল ইসলাম কতৃক ছাত্রীদের মধ্যযুগীয় দৃষ্টিকটু পোষাক ‘বোরকা’ পড়ার উপর নিষেধাজ্ঞা জারি!)
• হিজাব-নেকাব পড়া অপরাধ। (উদাহরণঃ ৩ জুলাই ২০১৩, চট্টগ্রাম নার্সিং কলেজে হিজাব নিষিদ্ধ এবং নামাজ ঘরে তালা।)
ইসলাম সন্ত্রাসীদের ধর্ম, ইসলাম অশান্তির ধর্ম, ইসলাম মধ্যযুগীয় ধর্ম! পুরাই স্পিকার হয়ে গেলুম!
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




