somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অণুগল্পঃ লাল শার্ট

১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার নতুন বাড়িটা অনেক সুন্দর। আমি যেমনটি চেয়েছিলাম, যেমনটি কল্পনা করেছিলাম তার চেয়ে কোটি কোটি গুণ সুন্দর। পাহাড় আছে, ঝর্না আছে, আঙ্গুরের বাগান আছে, ফুল আছে, পাখি আছে, ছোট্ট একটা নদীও আছে এখানে। কিন্তু অদ্ভুত হলেও সত্য যে নদীতে কোন নৌকো নেই। অবশ্য নৌকোর কোন দরকারও নেই। আমার একটু আগেই মাঝনদীতে যাওয়ার ভীষণ ইচ্ছে করছিল। ইচ্ছেটা শেষ না হতেই দেখি আমি নদীর উপর থপ থপ করে হাঁটছি! অদ্ভুত না?

দিয়াকে মিস করছি খুব। আজ বড় মামার সাথে দিয়াদের বাসায় যাওয়ার কথা ছিল আমার। দিয়াকে কে বাবা মার খুব পছন্দ হয়েছে। এখন মামা পছন্দ করলেই সানাই বাজবে। প্যাঁ পোঁ ... প্যাঁ পোঁ... ধুর! সানাই প্যাঁ পোঁ করে বাজে নাকি?

দিয়া! পাগলী একটা। একদিন কি হয়েছে জানেন? দোকানদারের পছন্দে নতুন একটা লাল শার্ট কিনেছিলাম। দোকানদার বললেন, ‘এই বয়সে যদি রঙিন কাপড় না পড়েন তবে কখন পড়বেন? মরার পরে?’। কিছুক্ষণ কাচুমাচু করলাম, দূর্বল কণ্ঠে না নাও করলাম। তারপর লাল শার্ট গায়ে চড়িয়ে গেলাম দিয়ার সাথে দেখা করতে। দিয়া কি করলো জানেন? আলগোছে শার্টটা খুলে ড্রেনে ফেলে দিল! তারপর কটমট করে বলল, ‘লাল শার্ট পড়ে আর কোনদিন আমার সামনে আসবা না!’

এরপর আর কোনদিন লাল শার্ট পড়িনি। এবার ঈদে আচমকা একটা সাদা শার্ট গিফট করেছিল দিয়া। সেই শার্টটাই পড়েছিলাম গতকাল। নীল রঙয়ের ১২৫ সিসি বাইকটায় চেপে যাচ্ছিলাম বড় মামার কাছে। বুক দুরুদুরু কাঁপছিলো। দিয়াকে মামার পছন্দ হবে তো?

ঈদের সময়টায় গাড়িগুলোতে টার্বো ইঞ্জিন লাগায় কিনা কে জানে? শাঁই শাঁই করে করে ছুটছিল গাড়ী গুলো। আমিও পাল্লা দিয়ে চলছিলাম। গতিই জীবন, স্থবিরতাই মৃত্যু! হঠাৎ খুব কাছে কর্কশ শব্দে হর্ন বেজে উঠল! তারপর একটা মেটালিক শব্দ! কিছু বুঝে ওঠার আগেই ছিটকে পড়লাম। একেবারে মাঝরাস্তায়। কয়েক ন্যানো সেকেন্ডের ব্যবধানে ভুট্টুস করে আরেকটা শব্দ হলো। আমার মাথা বার্স্ট হওয়ার শব্দ ওটা। মগজের টুকরোগুলো কালো পিচের রাস্তাটা মূহুর্তের মধ্যে দখল করে নিল। গলগল করে রক্ত বেরুতে লাগল। দিয়ার দেয়া সাদা শার্ট টা চোখের পলকেই অপছন্দের লাল হয়ে গেল! খুব কষ্ট হচ্ছিল আমার। দাঁতে দাঁত চেপে ধরতে ইচ্ছে করছিল বারবার। কিন্তু সেটা হবে কেন? মাড়িই নেই, দাঁত পাব কোথায়?

এরপর যে কি হলো কিছুই মনে করতে পারছি না। মোবাইলটাও খুঁজে পাচ্ছিনা। মামাকে একটা ফোন দেয়া দরকার। মামা কি আমাকে ছাড়াই দিয়াদের বাসায় গেছেন নাকি?

আচ্ছা মাকে দেখছি না কেন? বাবা! বাবাও তো নেই! পিচ্চি রানুটা কই গেল? মা... ওমা... কোথায় গেলে তোমরা???

ধুর! কিচ্ছু ভালো লাগছে না। আপনি থাকেন। আমি বরং মাঝনদী থেকে একটু হেঁটে আসি...

ট্যাগঃ #সরক_দূর্ঘটনা
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসের ঘর বনাম বাস্তব হিসাব

লিখেছেন মোবারক, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২০

পরিবারে বড় ভাই হওয়া মানেই স্বয়ংক্রিয়ভাবে ত্যাগী বা মহান হয়ে যাওয়া নয়। আমাদের সমাজে একটি অলিখিত নিয়ম রয়েছে যে, পরিবারের প্রথম সন্তান মানেই তিনি অনেক ত্যাগ করবেন এবং ভাইবোনদের... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসার মোল্লা হুজুর থেকে আপনার সন্তানকে নিরাপদ রাখুন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৭

গতকাল রাতে একটা বাচ্চার পা**র ছবি দেখেছিলাম ফেইসবুকে, অনেকেই শেয়ার করেছেন। পা কেটে হাসপাতালে আসার পর ডাক্তার সাপোজিটরি দিতে গিয়ে দেখে গর্তের মতো হয়ে গেছে। মাদ্রাসার হুজুরে বিকৃত কাজ করতে... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

×