মৃত্যু অবাক ভোর
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
বিচ্ছিন্ন সব চিন্তা ভাবনা মাথার ভিতর ঘাঁই মারতে থাকে প্রতিনিয়ত। কিন্তু ধরতে পারি না কোনটাকেই। অদ্ভুত এক সময়ে অদ্ভুত এক বয়সের মাকড়শার জালে আটকা পড়া পোকার মত উদাস অপেক্ষায় থাকি কোন এক বিপন্ন সময়ের প্রহর গুনে। রোমাঞ্চকর চলচ্চিত্রের এক বিমূঢ় দর্শকের মত দেখে চলি নিজের জীবনে অন্তমুখী দৃশ্যাবলি।
কিছুদিন আগের একটা ঘটনা বলি; টানা ব্যস্ততার মধ্যে উর্ধ্বশ্বাসে কয়েকটা দিন পার করছিলাম। অফিসে নাইট ডিউটি সেরেই দৌড় দিলাম সকালের বাস ধরতে। গন্তব্য চিটাগাং; উদ্দেশ্য চাকুরী বিষয়ক। ভোরের আলো তখন হালকা ছড়িয়ে পড়েছে। কিন্তু ডিজিটাল সময়ের কল্যাণে ঘড়িতে ততক্ষণে প্রায় ছ'টা। সি.এন.জি. ধরে মহাখালী বাস স্ট্যান্ড অতিক্রম করার সময় চোখে পড়লো দৃশ্যটা। ঘুম জড়ানো ঘোরের ওপাশ থেকে স্হির চোখে দেখলাম রাস্তায় উপুর হয়ে শুয়ে আছে লোকটা। তাকে ঘিরে একজন দু'জন করে লোকের ভীড় জমতে শুরু করেছে। যিশুর ছবির আলোচ্ছটার মতো তার মাথার চারপাশে বিস্তৃত হতে থাকা তাজা রক্তের বৃত্তটা আরো গাঢ় করে দিলো ঘোরটাকে।
কি বোকা লোকটা! একটু আগে ঘুম থেকে উঠে এসে রাস্তায় মাথা গুঁজে মরে গেলো... আশ্চর্য!!
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন
আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন
আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।
সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী... ...বাকিটুকু পড়ুন
ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন
ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।