somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রিভিউ: বিয়াফক এক রন্ধনের অনুষ্ঠান !! জান গুরা মসল্লারে ধইন্যাপাতা!!!

১৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বহুত দিন পর ব্লগে কিসু একটা লেখার প্রবল তাড়না অনুভব করছি। আর আমার এই তাড়নাকে জাগাতে নাড়না দিয়াসে এক অভূত্তপূর্ব রন্ধনানুষ্ঠান - জান গুরা মসল্লার সৌজন্যে। কথা না বাড়ায় ডাইরেক্ট রিভিউয়ে যাইগা।

আপিস থেকে আইসা ক্লান্ত দেহে শয়তানের বাক্সটারে চালু করে দেহি এক টিউ-টেউ সুরে তালের গান বাজতাসে। গানের পরেই শুরু হইলো কালজয়ী এই অনুষ্ঠান। উপস্হাপিকার ২ লাইন কথা শুইনা আমি কিলিয়ার হয়া গেলাম যে আমার সাত জনমের দূর-ভাগ্য যে এই অনুষ্ঠানের অন্য কোন পর্ব আমার দেখা হয় নাই। বিয়াফক বিনোদন থেকে বঞ্চিত হইয়াছে আমার এই বেওয়াফা যৌবন... থুক্কু জীবন! :P

উপস্হাপিকে স্ক্রিনে আইসাই হাপুস কইরা দর্শকের কাছে আকূল আবেদন জানাইলো- অতিথিরে সে আহবান জানাইতে চায়। দর্শক সারা দেয়ার আগেই সাই করে অতিথি হাজির। (বি: দ্র: দর্শক কিন্তুক শয়তানের বাক্সের সামনে বসা! ভিতরে কোন দর্শক নাই!!)

অতিথিরে দেইখা তো এই গহীন শীতেও দর্শকের মনের বাগিচায় বনের কোকিল ডাক পাইরা উঠিলো। বিশালবক্ষা ললনা সেই অতিথি কি গাইকা নাকি নাইকা যদিও এই মুমিন তাহা বুঝিতে পারিলো না এবং (অ)সঙ্গত কারণে এই রিভিউয়ে তাহার নাম উল্লেখ করা হইলো না! (যাউকগা ব্যাফার না!)

সেই অতিথিরে জিগানি হইলো- "তুমি কি পাকাইবা?" উত্তরে সে যা বলিলো তাহার সারমর্ম এই যে - সে ফ্রচুর আইট্যাম রান্ধন পারে! এবোং আইজকা সে পাকাইবো তার প্রিয় "থাই সুপ"! এবোং সেই পাকানির সময় সে এস্তেমাল করবে বাজারে বিদ্যমান থাই স্যুপের গুরা!! (ওরে আমার আল্লা... হোয়াট আ খুকীং টেলেন্ট! হাজী, নান্না, সব ফেইল!!)।

আতিথিরে দেইখাই যদিও এই দর্শকের পেট ভইরা গেছে অলরেডি... একটু পর পর সে ঘাড়ের উপ্রে দিয়া আইসা তার #$%@% এর উপর পরা চুলের মুঠি ধইরা মোচর মারে আর ঘরের তাপমাত্রা ১ ডিগ্রি কইরা বাড়ে! ১৫-২০ মিনিট সে তার চুল + মুরগির কিমা + চিংড়ি কিমা + আন্ডা + মরিচ গুড়া + কাঁচা মরিচ গুড়া (আল্লাই জানে এইডা কি! দ্যাখতে তো পিস পিস করা মরিচার মত লাগলো) + ২ কাপ পানি কচলা কচলি কইরা যে জিনিশ পয়দা করলো তা দেখতে হইলো লাবড়ার মতো থক্-থকে ক্বাথসদৃশ্য এক বস্তু! হেই থাই সুপ নিয়া উপস্হাপিকার ভুল-ভাল প্রবাদ-প্রবচনে প্রশংসার ফুলঝুরি শুইন্যা দর্শক যদি নিজেরে টমি মিয়া ভাবা শুরু করে তাইলে বিন্দুমাত্র গুনাহ হইবো না! কসম!

সবচেয়ে দর্শনীয় ব্যপার ঘটলো যখন অতিথি ধইন্যাপাতা দিয়া লাবড়া টাইপ থাই সুপটারে গার্নিশ করলো!!!!!!!!! সুপের বাটির উপরে চাইর কোনায় চাইর লোকমা এবং মইধ্যেখানে এক লোকমা ধইন্যাপাতা দিয়া পাঁচটা স্তুপ বানায়া অতিথি ক্যামেরার দিকে তাকায়া সে ভূবনমোহিনী এক সাফল্যের হাসি দিলো। গার্নিশের সৌন্দর্যে বাকহারা দর্শকের দিলে একটা মোচোড় দিলো.... আর মুখ দিয়া বাইর হইলো - ওয়াট দ্যা "এফ"!! ("এফ" ফর বিয়া"ফ"ক!) B-)

সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:০৯
২৮টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

লিখেছেন নাহল তরকারি, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।

সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮



সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

×