somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চুপকথাদের রূপকথা এবং অন্যান্য

১৮ ই আগস্ট, ২০২২ রাত ২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




১. চুপকথাদের রূপকথা

কত শত কথার সমুদ্র জমে আছে এইসব চুপচাপ নীরবতার গহীনে

তুমি টের পেলে হয়ত পুনরায় মোহগ্রস্ত প্রেমিকা হয়ে উঠতে,
ব্যস্ত হয়ে শুনতে চাইতে চুপকথাদের রূপকথা-

অবেলার হাওয়ায় উড়ে এসে জুড়ে বসা অভিমানের আস্তরণ মুছে
চুপিচুপি ঢুকে পড়তে আমার ভেতর
এবং
আমার যাবতীয় আনন্দ অশ্রুতে আবিস্কার করতে তোমার নিরোধ-
স্রেফ তোমার
__________________________



২. 'ইদানিং মধ্যরাতে'


মধ্যরাতে পুরানো দিনের কথারা ফিরে ফিরে আসে বারেবার

ফিরে ফিরে আসে মরে যাওয়া স্বপ্নসমগ্র

ক্রমে ক্রমে চারকোণার ঘর আর ঘরের খাঁখাঁ করা শূন্যতা পূর্ণ হয় অলৌকিক মেঘে

ইদানীং রাতদুপুরে প্রাক্তন সময় গোগ্রাসে গিলে ফেলে আমার আমিটাকে-
___________________________


৩. কে তুমি?!


বুকে দোজখ পোষে সাড়ে সাতটা রাক্ষসফুল দাহ করি মুখে

প্রেয়সীর ত্রিপুণ্ড্রক অবজ্ঞা করে ফিরে ফিরে যাই-
সমাঙ্গ মেঘেরমঙ্গলে।

কে তুমি? অগ্নি সম্রাজ্ঞী নাকি ঈশ্বরী!
ডাকছো আমারে, এমন করুন সুরে- দক্ষিণ অয়নান্তের এই জলবিষুব রাতে-

কে তুমি?! কে তুমি?!
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০২২ ভোর ৫:০৯
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি ও নিঃসঙ্গতা

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:২৬

বৃষ্টি এলে আজকাল আর জানালা খুলে দেই না,
ভিজে রাস্তায় ছাতা হাতে কাউকে খুঁজি না
শুধু মনে হয়, এই যে এত জল ঝরছে আকাশ থেকে,
এদেরও কি কোনো ঠিকানা আছে?

তুমি একদিন বলেছিলে
বৃষ্টি... ...বাকিটুকু পড়ুন

ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯


ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন

রক্ষকই যখন ভক্ষক: মাদকের নীল থাবা থেকে আমাদের ভবিষ্যৎ বাঁচানোর দায় কার?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:১১

যাঁদের হাতে সমাজের নিরাপত্তার দায়িত্ব, সেই হাতই যখন মাদকের কারবারে জড়িয়ে পড়ে—তখন প্রশ্নটা শুধু অপরাধের নয়, প্রশ্নটা মানুষের আস্থার।

সম্প্রতি সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে খোদ দুই পুলিশ সদস্যকে উইনসেরেক্স সিরাপসহ গ্রেপ্তার... ...বাকিটুকু পড়ুন

ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৬


শ্রদ্ধেয় ব্লগ টিমের প্রতি বিনীত নিবেদন,
ব্লগের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা দীর্ঘদিন ধরেই মনে জমে আছে। কথাগুলো কোনো অভিযোগ হিসেবে নয়, বরং একজন সাধারণ ব্লগার ও... ...বাকিটুকু পড়ুন

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

×