
ছবিঃ গুগোল
© মেঘের জাহাজ
মেঘের জাহাজে ভেসে তুমি পশ্চিমের দেশে চলে গেলে -
কেটে গেলো দুইপ্রহরি ফুলের ভাতঘুম।
বিকেলের মুখে রোদ্দুর আকাশে জেগে উঠলো 'নীল রঙ্গের চর'
তোমার খা খা করা শূন্যতা আমায় পুড়াতে লাগলো চৈত্রের খরতাপে...
ভ্রমণসূচী মেনে, নক্ষত্রের ঘাটবদলে-
নবান্ন নিয়ে একেএকে মেঘের সব জাহাজ ফিরে এলো স্ব স্ব বন্দরে
শুধু তুমিই রয়ে গেলে পশ্চিমের দেশে - আমাদের প্রেমকথা ভুলে।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৮ রাত ৯:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



