somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"অপেক্ষারত এক তরুণের দুঘণ্টা কিংবা আমাদের চেনা নিয়মিত দুটো অনিয়মের উপাখ্যান "

২৩ শে মে, ২০১৮ দুপুর ১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.
রমজানের সকাল। বাইরে মানুষের দৌড়ঝাঁপ খুব একটা নেই বললেও চলে। দোকানপাট বন্ধ। মুহাইমিনের জরুরি কল পেয়ে তন্দ্রাচ্ছন্ন চোখে ঘণ্টাখানেক পূর্বে বাসা থেকে বেরিয়েছে হাসান। মুহাইমিন হাসানের সহপাঠী এবং খুব কাছের বন্ধুদের একজন। হাসানকে দোকানের সামনে পায়চারি করতে দেখে বিমল মিষ্টি ভাণ্ডারের হালকাপাতলা গড়নের কর্মচারী রসুই দোকানের শাটার উপরে ঠেলতে ঠেলতে ভিতরে বসতে বললো....

দোকানের সামনে এক মধ্যবয়স্ক ভদ্রলোক অটো চালকের সাথে ভাড়া নিয়ে উচ্চস্বরে ডিল করছেন। ভদ্রলোক অতিরিক্ত এক টাকাও দেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। ১৫ টাকার ভাড়ায় ২৫ টাকা সবাই দিলে উনাকেও দিতে হবে এমন টার্ম মানতে উনি নারাজ। ততক্ষণে আরো দুজন অটো চালক এসে হাজির। কি চাচামিয়া? রমজান মাস। ভাড়া ২৫ টাকা। চিল্লাচিল্লি না করিয়া দিয়া ভাগেন....
তুমি দিবায় তোমার বাবায় আইয়া দিবা.... বাকবিতণ্ডা হাতাহাতির পর্যায়ে চলে যাচ্ছে দেখে হাসান এন্ট্রি নিলে ড্রাইভারপক্ষ ক্ষ্যাপে গেলো। আজকাল পেশিশক্তিওয়ালা পক্ষ তৃতীয়পক্ষের এন্ট্রি সহজে সহ্য করতে পারে না। আশেপাশে বেশ কয়েকজন চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। দুএকজন আফসোস করছেন। মাত্র কয়েকটা টাকার জন্য বাবার বয়সী একজন মানুষের কলার ধরে টানাটানি!.... অবশেষে বিমল বাবুর হস্তক্ষেপে ঘটনার সমাধান হলো কিন্তু ভদ্রলোক সবাইকে অবাক করে বিমলবাবুর উপর চড়াও হলেন-
''টেখারগরম দেখাও... টেখার গরম দেখাও... হি তুমিতাইন আমারারে শান্তিতে থাখতে দিতায় না.....
ও নেও তোমার টেখা। এবং বিড়বিড় করতে করতে প্রস্থান করলেন। উপস্থিত জনতাদের অনেকে'ই নিজেদের মতো করে মন্তব্য করতে করতে চলে গেলেন। কেউকেউ দাত বের করে হাসলেন। কেউকেউ বললেন, "চাচামিয়ারে রোজায় ধরিলাইছে বা বিমল'দা, উল্টাপাল্টা কিতা থাকি কিতা মাতিরা বুঝরা না"। বিমলবাবু মৃদু হাসলেও কিছু বললেন না। সম্ভবত তিনি ভদ্রলোকের রেগে যাওয়ার কারণ ধরতে পেরেছেন।

২.
রোদের তেজ ক্রমান্বয়ে বাড়ছে। বাড়ছে রাস্তায় যান চলাচল। কয়েকটা টিনএজার টুকাই ছেলে রাস্তারপাশের এক বৈদ্যুতিক খুটিতে স্থানীয় এক পাতিনেতার শুভেচ্ছা পোষ্টার লাগাচ্ছে। যদিও খুটিতে ইতিমধ্যে আরো বেশ কয়েকটা রঙবেঙের পোস্টার ঝুলছে। সবগুলোই প্রায় রাজনীতি রিলেটেড। একটাসময় এইসব খুঁটিতে এটে থাকা ব্যবসাপ্রতিষ্ঠানের বিজ্ঞাপনী পোস্টার চোখে পড়তো। মাধ্যমিকে ভর্তি হয়ে বিজ্ঞাপনী পোস্টার দেখে একবার একটা সায়ানরঙ্গের পাঞ্জাবি কিনেছিলো। পাঞ্জাবীটা....
ছেলেটার মাথার উপরে ঝুলন্ত বিদ্যুতের তার হাসানের ভাবনার মোড় ঘুরিয়ে দিলো। যেকোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। অথচ ছেলেটার মনে কোনোপ্রকার ভয়ডর নেই। ভয়ডরহীন মানুষই এইদেশে রাইজ করে। একটাসময় পোস্টারের এই পাতিনেতা হয়তো নামকরা নেতা হবে, আর সে হবে নেতার ডানহাত। তখন সবাই তারে একনামে চিনবে। ভয় পাবে। মাঝেমধ্যে যখন বর্তমান ক্যাডার টনির মতো শহুরের আকাশে ফাকাগুলি ছুড়ে যখন উল্লাস করবে। তখন বিমলবাবুরা ধড়ধড় করে শাটার বন্ধ করবে, পাব্লিক প্রাণভয়ে দৌড়ঝাঁপ করবে....
তার ছোটছোট ভাইবন্ধুরা গাড়ির গ্লাস ভাঙ্গবে, লুটপাট করবে। সে দেখবে। তৃপ্তি নিয়ে হাসবে......
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৮ দুপুর ১:৫৬
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



যে কেউ যে কোনো ধরনের পোশাক পরে যে কোনো সমাজে যেতে পারেন, সাধারণত কেউ বাধা দেয় না। তবে সর্বসাধারণের ক্ষেত্রে “দৃষ্টিকটু” বলে একটি বিষয় উল্লেখ্যযোগ্য। যা সময় স্থান কাল পাত্র... ...বাকিটুকু পড়ুন

×