somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের শিক্ষিত, সভ্যরা গ্রাম ছেড়ে প্রথমে পালিয়ে যায় 'শহরে'। তারপর ভিনদেশে!

২২ শে মার্চ, ২০১৯ রাত ১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জন্মের সময় কেউই সভ্য-অসভ্য, মূর্খ-জ্ঞানী, ভালোমন্দ নির্দিষ্ট কোনো চরিত্র নিয়ে জন্ম নেয় না। পরিবেশ পরিস্থিতির প্রভাবে আস্তে আস্তে সভ্য-অসভ্য, সাহসী-ভিরু, ভালোমানুষ-মন্দ মানুষ, স্মার্ট-ক্ষ্যাত, মূর্খ জ্ঞানী ইত্যাদি চরিত্রের অধিকারী হিসেবে প্রতিষ্ঠিত হতে থাকে। বলা যায়, এটা প্রকৃতির একটি স্বাভাবিক রীতি বা সূত্র।

প্রকৃতির এই সূত্রেমতে অসভ্য সমাজে বেড়ে ওঠা শিশুটি'র অসভ্য হওয়ার সম্ভাবনাটাই বেশি। আর অসভ্যের কর্ম - অসভ্যতা। অতএব অসভ্যের কর্ম নিয়ে ত্যানা প্যাচানোর কোনো মানে নেই। বরং তাকে(অসভ্যকে) কিভাবে সভ্যতার সংস্পর্শে নিয়ে আসা যায়, সেটা নিয়ে ভাবা উচিত। নিজ নিজ অবস্থান থেকে সাধ্যমতো চেস্টা করা উচিত।
কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সভ্য মানুষজন পাশের অসভ্য, মূর্খ মানুষটাকে সভ্যতা শেখানোর চেস্টা না করে সচেতনে এড়িয়ে চলেন। অসভ্য, মূর্খদের এড়িয়ে চলাই তো আমাদের সভ্যসমাজের সভ্যতা। আর যেহেতু
গ্রামে শিক্ষিত সভ্য মানুষজনের সংখ্যা এবং আয়ের উৎস কম তাই শিক্ষিত, সভ্যমানুষজন গ্রাম ছেড়ে প্রথমে শহরে পালিয়ে যান। তারপর টাকাপয়সা কিছু ইনকাম টিনকাম করে শহর থেকে.... পালান সভ্যতার দেশে। এবং সুদূর প্রবাসে বসে বসে 'বাঙ্গালি জাতিকে' অসভ্য, মূর্খ্য, বর্বর বলে তুচ্ছতাচ্ছিল্য করেন।
সভ্যবাঙ্গালীরা দরিদ্র, অশিক্ষিত বাঙ্গালিদের শিক্ষা, সভ্যতা শেখানোর প্রয়োজনবোধ করেন না। ফলে আমাদের গ্রাম থেকে, দেশ থেকে দারিদ্র্যতা, মূর্খতা বা অসভ্যতা দূর হয় না।
(কারণে অকারণে বাঙালি জাতিকে তুচ্ছতাচ্ছিল্য করা মাত্রাতিরিক্ত সভ্যবাঙ্গালিদের ফ্যাশনে পরিণত হয়েছে। তথাকথিত এইসব সভ্যদের সভ্যতা, শিক্ষা, দেশপ্রেমে আমার সন্দেহ হয়।)

গ্রামের মানুষদের সুশিক্ষা, উন্নয়ন নিয়ে আমাদের দুষ্ট রাজনীতিবিদদের খুব একটা ভাবতে দেখা যায়না। তার প্রথম কারণ, হতে পারে- তাদের অযোগ্যতা। সঠিক, বোধবুদ্ধি অভাবে তারা গ্রামের উন্নয়ন নিয়ে ভাববার প্রয়োজন অনুভব করেননি/ করছেন না।
দ্বিতীয় কারণ, হতে পারে, তারা জেনে বুঝেই দিনের পর দিন গ্রামীণ মানুষকে শিক্ষার আলো থেকে দূরে রাখবার চেস্টা করেছেন।
বড়বড় কলকারখানা, অফিস আদালত.... সবকিছু শহরে রেখেছেন; যাতে শিক্ষিত মানুষজন বাধ্য হয়েই গ্রাম ছেড়ে শহরে যায়। এবং শহর থেকে...

'সভ্য-শিক্ষিত-উন্নত জাতি' গড়তে হলে আমাদের টার্গেট করতে হবে কোমলমতি শিশুদের। সরকারকে দায়িত্ব নিয়ে কাজ করাতে বাধ্য করতে হবে। অসভ্য পরিবেশে বা অসভ্য সমাজে জন্ম নেওয়া শিশুটাকেও প্রতিদিন কিছু সময়ের জন্য সভ্য, সুন্দর পরিবেশে রাখবার ব্যবস্থা করাতে হবে। সুশিক্ষা দেওয়ার ব্যবস্থা করাতে হবে। প্রাইমারী লেভেলের সরকারি স্কুলগুলোর শিক্ষাব্যবস্থা আরো আরো উন্নত করাতে হবে। শিশুরা যাতে ক্লাসের পড়া নিয়মিত ক্লাসেই শিখে নিতে পারে সেটা নিশ্চিত করাতে হবে।
গতবছর প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদ অনুযায়ী শিক্ষাখাতে বাংলাদেশ জিডিপির মাত্র ২শতাংশ ব্যয় করে। যা পাশ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটানের চাইতেও কম। সুতরাং শিক্ষাখাতে বাজেট আরো কয়েকগুণ বাড়াতে হবে।
পাশাপাশি দেশের প্রশাসনিক ক্ষমতা ও উন্নয়ন পরিকল্পনার (জাতীয় বাজেট) বিকেন্দ্রীকরণ করার উপর জোর দিতে হবে। এবং বাজেট প্রণয়নের পূর্বে স্থানীয় সরকার যাতে সমাজের সর্বস্তরের মানুষের মতামতের গুরুত্ব দেয় সেই ব্যবস্থা করতে হবে। নইলে আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবেনা। উন্নয়নের নাম ভাঙ্গিয়ে চোরের দল (নেতা, আমলাকামলা) পালাক্রমে দেশটাকে লুটেপুটে খাবে।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৯ সকাল ১১:০২
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টগর ফুল

লিখেছেন সাইফুলসাইফসাই, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ১১:৪০

টগর ফুল
সাইফুল ইসলাম সাঈফ

টেম্পুতে উঠে বসে আছি
গন্তব্য উত্তরা, আজমপুর
আগে আরো কয়েকজন বসে আছে
একটু পর পর একজন করে উঠছে
হঠাৎ অষ্টাদশী যুবতী, হাতে শুভ্র
তিনটি টগর ফুল, সে রূপসী, ফুলগুলো
নাড়াচাড়া করছে, ডান হাত-
থেকে... ...বাকিটুকু পড়ুন

আরেকটা পদ্মা সেতু না বানিয়ে দেশ উন্নয়নের নিনজা টেকনিক!

লিখেছেন মাথা পাগলা, ১০ ই জুলাই, ২০২৬ রাত ১:৪৫




আগে জানতাম উন্নয়নের জন্য বিনিয়োগ লাগে, চাহিদা অনুযায়ী শিল্প গড়ে ওঠে, কর্মসংস্থান তৈরি হয় - তারপর দেশের উন্নতি হয়।

কিন্তু বাংলাদেশ স্বাধীনতা ২.০-এ এসে উন্নয়নের সংজ্ঞাই পাল্টে গেছে।

এখন উন্নয়নের নতুন... ...বাকিটুকু পড়ুন

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

×