ফিটনেসবিহীন মোটরযান সড়কে নামলে
ট্রাফিক পুলিশের লালচোখে ঝলক মারে কালোটাকা
আইনের ফাকফোকর অনেক
যমের মিছিলও বেরিয়ে আসে অনায়াসে।
২
গোগ্রাসী আগুন গিলে খেয়েছে শতশত মুখের হাসির খোরাক
বাতাসে তরতাজা রক্তপোড়াঘ্রাণ, বিবৎসা প্রকৃতি...
এর মধ্যেও চোখে পড়ে নগরপিতার পোজ দেয়া ফোটোসেশন।
হায়! কি দুর্ভাগ্য আমাদের!
৩
(পুনরাবৃত্তি। পৌনঃপুনিকতা)
হত্যাযজ্ঞের লাইভ টেলিকাষ্ট দেখে দেখে
সশব্দে তাসবিহ জপছি ঈশ্বরের
হত্যাকারী শাসকচক্র দায় এড়িয়ে বলছে-
ইটস আন এক্সিডেন্ট! তদন্ত হবে... ব্যবস্থা নেওয়া হবে... আরো
কতো কি....
আমরা থিওরি গিলছি, বাকচাতুরী গিলছি
আর
জপছি ঈশ্বরের তাসবিহ
পুনরাবৃত্তি। পৌনঃপুনিকতা
বিভৎসতা ক্রমাগত ছাড়িয়ে যেতে চাইছে পেছনের ইতিহাস।
৪
বক্সের টিস্যুপেপারের মতো ওত পেতে থাকে আমাদের ইস্যু
প্রয়োজনে নির্মাণ করি আরও এক্সট্রা দু'একটা
এবং
পুকুরচুরির গল্প পুতে ফেলি সমুদ্রডাকাতির প্রারম্ভে।
৫
হিতাকাঙ্ক্ষীদের ঠোঁটে ঠোঁটে শুভক্রিয়ার গুণকীর্তন, শোকার্তি
আহা! নেতা মহামতি গতকালও ভেবেছেন আমাদের কথা
হেটারদের চোখেমুখে বিদ্রুপবিলাস
যেনো করুণার শেষ সম্ভাবনাটুকুও গ্রাস করেছে ঘৃণাসমুদ্র
তাতে দুঃখ নেই! সত্য
দুঃখ, হিতাকাঙ্ক্ষীরা তুলনায় যতসামান্য।
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




