somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার আমি ....

১৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




কন্যার বয়স তখন সবে মাত্র সতের কি আঠারো । খুব চুপ চাপ আর শান্ত প্রকৃতির ছিল কন্যা। একদিন হঠাৎ করিয়াই সে কিছু বুঝিয়া উঠিবার আগেই তাহার বিবাহ হইয়া গেল।

কন্যা তার বিবাহের পর বাপের বাড়ি থেকে ট্রাক ভরিয়া বেশী কিছু আনিতে না পারিলেও সঙ্গে করিয়া আবেগ ভর্তি কয়েকটি ডায়েরি আর গানের খাতা খানি ঠিকই আনিয়াছিল । খুব যতনে সেগুলি রাখিয়া দিয়াছিল তার পতিদেবের কাছ থেকেই পাওয়া ছোট্ট একটি ড্রয়ারে ......।।।

অবসর সময়ে ঐ ডায়েরি আর গানের খাতা গুলোই ছিল কন্যার একমাত্র সঙ্গি আর আনন্দের উৎস। ওদের নিয়েই কন্যার ছিল নিজস্ব একটা ভূবন । কত কি যে লিখিতো কন্যা ঐ ডায়েরি গুলোয়। কত শত কথাই না হইতো কন্যার সাথে ওদের । কত মান অভিমান ,পাওয়া ,না পাওয়ার সাক্ষী ছিল ওরা, তাহা কি কন্যা ছাড়া আর কেউ কখনো জানিতে পারিয়াছে কোন দিন।।।

কিন্তু একদিন বিধি হইলো বাম। এত সুখ কন্যার সহিলো না। কন্যার অনুপস্থিতিতে তাহার পতিদেব উহাকে অপ্রয়োজনীয় আবর্জনা ভাবিয়া ফেরিওয়ালার কাছে সের দরে বিক্রি করিয়া দিল। তার সাথে সাথে বিসর্জিত হইলো কন্যার এত দিনের সঞ্চিত ভাল লাগা, মন্দ লাগা আবেগী মূহুর্ত গুলোরও।

জানিনা উহাতে তাহার পতিদেবের কতটাই বা লাভ হইয়াছিল কিন্তু কন্যা যা হারাইয়াছিল তা আর শোধরাবার নয়। তার পতিদেব কখনো জানিতেও পারিলো না প্রতিনিয়ত কতখানি উথাল পাথাল করা আবেগ ঐ অপ্রয়োজনীয় ডায়েরি গুলোকে প্লাবিত করিত।

শোকে, দুঃখে কন্যা লিখতে ভুলিয়া গেল, ভুলিয়া গেল গাইতেও। নিজের উপরই প্রতিশোধ নেওয়ার প্রয়াসে কন্যা নিজেকে একটা যান্ত্রিক মানুষে পরিনত করিবার মনস্থির করিল। মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল জীবনে আর কখনো আবেগকে প্রশ্রয় দেবে না।

সে তার শখের গল্প, কবিতার বই গুলোকেও পর করিয়া দিল। মনে হইতো তারা যেন দুই ভিন্ন গ্রহের বাসিন্দা। একে অপরের নামটা পর্যন্ত শোনেনি কখনো। সঙ্গীতের সাথেও ভাবের আদান প্রদান শেষ হইলো। কন্যা পুরোপুরি গা ভাসিয়ে দিল যান্ত্রিকতায়।

এভাবে দেখতে দেখতে কাটিয়া গেল শত সহস্র বছর.........
এরই মধ্যে কত কিছু ঘটিয়া গেল, কত কিছুরই না পরিবর্তন হইলো। কিন্তু কন্যা একদিন হঠাৎ আবিষ্কার করিলো যে, সে আসলে নিজের কাছেই নিজে হেরে গিয়েছে। তার এখনো লিখিতে ভাল লাগে, ভাল লাগে গান শুনতে, আকাশ ভাল লাগে।

এখনো চাঁদকে শুধু তার একটা উপগ্রহ ই মনে হয়না, তার জল থৈ থৈ জ্যোৎস্না দেখলে এখনো মনটা ভাল হয়ে যায় ।
শত সহস্র বছর আগে সে যেখানেই দাড়িয়ে ছিল এখনও ঠিক সেই খানেই দাড়িয়ে আছে। যান্ত্রিক জীবন যাপন তাকে এত টুকুও যন্ত্রে রুপান্তরিত করিতে পারে নাই ।।।।

বিঃ দ্রঃ - আসলে নিজেকে বদলানো যায়না .....
কিছু মানুষ কখনোইইই........ বদলায় না !!!


সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:২৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

×