
Haus am See
হিটলারকে ইতিহাসের কুখ্যাত খুনী হিসেবে জানলেও ক’জনই বা শিল্পী হিটলারকে জানি?

Prague in the Fog
প্রথম জীবনে হিটলার একজন চিত্রশিল্পী হতে চেয়েছিলেন। নিজের মধ্যে দেখতে পেয়েছিলেন একজন সম্ভবনাময় শিল্পীকে। সেই উদ্দেশ্যে অস্ট্রিয়ার “একাডেমী অফ ফাইন আর্টস”- এ ভর্তি পরীক্ষা দিয়েছিলেন। কিন্তু সুযোগ পাননি। সুযোগ পেলে হয়ত পৃথিবীর ইতিহাসটা অন্যভাবে লেখা হত। শিল্পচর্চাই হতে পারত হিটলারের ধ্যান-জ্ঞান। দ্বিতীয় বিশ্বযুদ্ধ নামে ইতিহাসে হয়ত কোন ঘটনার উল্লেখই থাকত না। হিটলারও পরিচিতি পেত না বিশ্বের সবচেয়ে কলঙ্কজনক ইতিহাসের নায়ক হিসেবে।

The Courtyard of the Old Residency in Munich by Adolf Hitler
“একাডেমী অফ ফাইন আর্টস” থেকে প্রত্যাখ্যাত হয়ে আবার ভর্তি পরীক্ষা দিতে গিয়েছিলেন। কিন্তু দ্বিতীয়বার তার পরীক্ষাই নেয়া হয়নি। ডাইরেক্টর তাকে উপদেশ দিলেন, “তোমার আর্টে কিছু হবে না। আর্কিটেকচারে চেষ্টা করে দ্যাখো।”
‘স্কুল লার্নিং সার্টিফিকেট’ না থাকার কারণে আর্কিটেকচারেও ভর্তি হতে পারেন নি।

Untitled painting by Adolf Hitler
এরপরও আঁকাআঁকি ছেঁড়ে দেননি। আঁকাআঁকির কাজ চালিয়ে গিয়েছিলেন পুরোদমে। তরুণ বয়সে নিজের আঁকা চিত্রকর্ম পর্যটকদের কাছে বিক্রি করতেন।

Mother Mary with the Holy Child Jesus Christ in 1913 by Adolf Hitler
হিটলারের প্রথম জীবনে আঁকা চিত্রকর্মগুলো একেবারে হারিয়ে যায়নি।
জানা যায়, হিটলার দুই থেকে তিন হাজার ছবি এঁকেছিলেন।

Tree at a track by Adolf Hitler from 1911
অধিকাংশ ছবিই তেলরং ও জলরংয়ে আঁকা। এখনো প্রতিবছর তার আঁকা ছবিগুলো নিলামে উঠানো হয় এবং সেগুলো খুব চড়া দামে বিক্রি হয়।

A watercolour painting of Neuschwanstein castle

Minoritenkirche Vienna by Adolf Hitler

Blumenstillleben by Adolf Hitler

Road to No Man’s Land by Adolf Hitler · 1916

The Munich Opera House

Tank Battleground by Adolf Hitler · 1916

Informal Dining Room Long View

Rolling Hills

Hofbräuhaus
আরো কিছু চিত্রকর্মঃ














[অনলাইনের বিভিন্ন সাইট এবং ব্লগ থেকে সংগ্রহীত]
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



