somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অকল্পনীয় হারে বাড়ছে মুসলিম জনসংখ্যা। বাড়ছে পশ্চিমাগোষ্ঠীর মাথাব্যাথা।

৩০ শে জানুয়ারি, ২০১১ সকাল ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যার হার। আগামী ২০ বছরে বিশ্বে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা অমুসলিমদের চেয়ে দ্বিগুণ হারে বাড়বে। যুক্তরাষ্ট্রের একটি গবেষণা প্রতিষ্ঠানের সমীক্ষায় এ তথ্য জানা গেছে।
এ সমীক্ষায় বলা হয়, আগামী একটি প্রজন্মেই মুসলমানদের সংখ্যা বিশ্বে অন্যান্য ধর্মাবলম্বী মানুষের তুলনায় এক-তৃতীয়াংশের বেশি হবে।
‘দ্যা পিউ ফোরাম অন রিলিজিয়ন এন্ড পাবলিক লাইফ’ নামের একটি বেসরকারি সংস্থার গবেষকদের পরিচালিত জরিপে জন্মহার, মৃত্যুহার ও অভিবাসন হারের কথা বিবেচনায় রাখা হয়েছে। গবেষকরা বলেন, বিশ্বে মুসলিম জনগোষ্ঠীর বাৎসরিক বৃদ্ধির হার ১ দশমিক ৫ শতাংশ এবং অমুসলিমদের দশমিক ৭ শতাংশ। গবেষণায় এসব তথ্য তুলে ধরে আগামী দুই দশকের এ পূর্বাভাস করা হয়।
সমীক্ষায় আরো জানানো হয়, সাব-সাহারান আফ্রিকান দেশগুলো এবং মধ্যপ্রাচ্য, এশিয়ায় মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি। এইসব অঞ্চলের দেশগুলোতে আগামী দুই দশকের মধ্যে মুসলিম জনসংখ্যার একটি বড় অংশ প্রজননক্ষম হয়ে উঠবে। এছাড়া জীবনযাত্রার মান বৃদ্ধির ফলে মাতৃ ও শিশু মৃত্যুর হারও কমে গেছে। যা জনসংখ্যা বৃদ্ধির হারকে ত্বরান্বিত করছে।
সমীক্ষায় আরো বলা হয়, আগামী দুই দশকের মধ্যে বিশ্বের সবচেয়ে মুসলিম জনবহুল দেশ হবে পাকিস্তান। এছাড়া ভারতেও মুসলিম জনগোষ্ঠী উল্লেখযোগ্য স্থান দখল করবে। অর্থাৎ পুরো দক্ষিণ এশিয়ায় মুসলিম জনগোষ্ঠী জনসংখ্যা বৃদ্ধির হারে ছাড়িয়ে যাবে অমুসলিমদেরকে।
‘দ্য ফিউচার অব দ্য গ্লোবাল মুসলিম পপুলেশন’ শীর্ষক গবেষণায় বলা হয়, ২০৩০ সাল নাগাদ পৃথিবীর মোট জনসংখ্যার অধিকাংশই হবে মুসলিম। সেসময় পৃথিবীর মোট জনসংখ্যা দাঁড়াবে ৮৩০ কোটি।
২০৩০ সালে যুক্তরাষ্ট্রে মুসলমানদের সংখ্যা দাঁড়াবে ৬২ লাখ। এ মুহূর্তে সেখানে মুসলমান হচ্ছে ২৬ লাখ। এছাড়া আফ্রিকা, ইউরোপ, রাশিয়া প্রভৃতি অঞ্চলে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা বাড়বে।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×